fbpx

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি’র বৈঠক

ঢাকায় জাপান রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার সকাল ১০টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ নেতা বৈঠকে অংশ নিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান...বিস্তারিত

২৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন

জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২৫০ কিলোমিটার বেগে শক্তিশালী টাইফুন নানমাদল আঘাত হানতে যাচ্ছে বলে বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় ৩০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) কিউশু এলাকার কাগোশিমায় ব্যতিক্রমী ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে। এ ধরনের বিশেষ সতর্কতা জারির...বিস্তারিত

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির দুই মামলায় দেওয়া মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। এজন্য দেশে থেকেই চিকিৎসা নেওয়া, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেওয়া এবং বিদেশ না যাওয়ার আগের শর্ত দেওয়া হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত ফাইল অনুমোদন দেওয়া হয়। আজই এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।...বিস্তারিত

মিয়ানমারের রাষ্ট্রদূতকে কড়া প্রতিবাদ

মিয়ানমারের রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু-সহ কয়েকজন রোহিঙ্গা আহত হওয়ার ঘটনায় মিয়ানমা‌রের রাষ্ট্রদূতকে তলব ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে সহ দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব উইংয়ের মহাপরিচালক মো. নাজমুল...বিস্তারিত

সেই বায়েজিদের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত

পদ্মা সেতুর রেলিং থেকে নাটবল্টু খুলে টিকটক করার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের...বিস্তারিত

বিএনপির ওপর হামলা -গণঅধিকার পরিষদের নিন্দা

কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও রাজধানীর বনানীতে বিএনপির স্থায়ি কমিটির সদস্য সেলিমা রহমান,  ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রার্থী বিএনপির আন্তর্জাতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর।...বিস্তারিত

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম ইকবাল

আবুধাবি টি-টেন লিগের ৬ষ্ঠ আসরের ড্রাফটে রয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এবারই প্রথম তামিমের নাম ড্রাফটে এসেছে এমনটা নয়। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের টি-টেনে খেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমকে সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের ড্রাফটে রাখার বিষয়টি এক টুইটে নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ। যদি তামিম দল পান, তবে মাঠে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে।...বিস্তারিত

নিপুণ একটা বাজে মেয়ে: পীরজাদা হারুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। চলতি বছরের নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অবশ্য নির্বাচনে নিপুণ ও জায়েদের ভাগ্য এখনো আদালতের রায়ের অপেক্ষায় ঝুলে আছে। কিন্তু এরইমধ্যে পীরজাদা শহীদুল হারুন ফের বলে বসলেন, নিপুন একটি বাজে মেয়ে। এমনটাই লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এক ঘটনার...বিস্তারিত

শিম্মি উজ জাহান শাহজাদপুরের শ্রেষ্ঠ‍ প্রধান শিক্ষক নির্বাচিত

বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শিম্মি উজ জাহান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শ্রেষ্ঠ‍ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা শ্রেষ্ঠ‍ শিক্ষক নির্বাচন কমিটি কর্তৃক তিনি সম্মানজনক এই স্বীকৃতি প্রাপ্ত হন। তিনি ২০১৩ সালের ২০শে আগষ্ট খুকনি ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের ১লা এপ্রিল...বিস্তারিত

চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন টলিউড নায়িকা শ্রাবন্তী?

মধ্যবয়সে উপনীত হলেও নিজের গ্ল্যামার ধরে রাখার মিশনে এতটুকু হাল ছাড়েননি টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিয়ে ও সম্পর্ক বদলানোর কাজে পটীয়সী এই নায়িকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়। এরপরেও জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। শ্রাবন্তীর গ্ল্যামার নিয়ে প্রশ্ন না থাকলেও ফিটনেসের বিষয়ে তিনি যে খুব একটা সতর্ক নন চোখ বন্ধ করে সেটি...বিস্তারিত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ড দেখে পুতিন হাসলেন !

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাণ্ডে হাসতে বাধ্য হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উজবেকিস্তানে চলমান সাংহাই কো-অপারেশন সামিটের ফাঁকে তাদের দুজনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এমন ঘটনার সূত্রপাত হয়। এরই মধ্যে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বৈঠকে সামনের চেয়ারে বসে আছেন রুশ প্রেসিডেন্ট।...বিস্তারিত

বিশ্বকাপে দল ঘোষণা করলেন পাকিস্তান

অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ফিরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ফেরানো হয়েছে টপঅর্ডার ব্যাটসম্যান শান মাসুদকে। এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ফখর জামান, মোহাম্মদ হারিস এবং শাহনওয়াজ দাহানিকে বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে। দল...বিস্তারিত

বিশ্ব ওজোন দিবস আজ

আজ বিশ্ব ওজোন দিবস। ওজোন স্তরের ক্ষয় ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর ১৬ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। দিবসটির এবছরের প্রতিপাদ্য “পঁয়ত্রিশে মন্ট্রিল প্রটোকল-জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল”। ১৯৮৭ সালের সেপ্টেম্বর বায়ূমন্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের...বিস্তারিত

নেতা সৎ না হলে উন্নয়ন হয় না: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। আজ একজন দিনমজুর নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারেন। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই পাচ্ছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে উন্নয়ন করতে পেরেছি।...বিস্তারিত

সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। দেশটির সাধারণ নির্বাচনে রক্ষণশীল জোট বেশি ভোট পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার (১১ সেপ্টেম্বর) এই ভোট অনুষ্ঠিত হয়। ভোটে পরাজয় মেনে নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদ ছাড়ার কথা জানিয়েছেন অ্যান্ডারসন। তিনি বলেন,পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম...বিস্তারিত

করোনা আক্রান্ত সিইসি হাবিবুল আউয়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনারদের নিজের করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান সিইসি। সাংবিধানিক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘গত মঙ্গলবার রাত থেকেই শরীর খারাপ ছিল; রাতে জ্বর ছিল৷ সকালে শরীর ব্যথা; জ্বর, নরমাল ফ্লু হলে যা হয়। সকালে বাসা থেকে ডেঙ্গু ও করোনা টেস্টের স্যাম্পল...বিস্তারিত

অভিনেত্রী নিপুণ ৫ দিন যৌনপল্লিতে ছিলেন

দৌলতদিয়া ঘাটে যৌনপল্লিতে টানা পাঁচদিন ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। আর সেখানে থেকে খুব কাছ থেকে দেখেছেন যৌনকর্মীদের জীবনযাপন। কিন্তু কেন তিনি সেখানে ছিলেন? এমন প্রশ্নে উত্তরে নিপুণ বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সেখানে পাঁচদিন থাকতে হয়েছে। যা উঠে আসবে “বীরত্ব” সিনেমার গল্পে। যা দেখলে দর্শক বুঝবেন, কেন আমি সেখানে ছিলাম।’ সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমাটি আগামী...বিস্তারিত

আমি দেখে নেব উনি কীভাবে রাজনীতি করেন, জি এম কাদেরকে রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের কীভাবে রাজনীতি করেন তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন দলের প্রেসিডিয়াম পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘আমাকে দল থেকে অব্যাহতি দিয়ে জি এম কাদের কীভাবে রংপুরে রাজনীতি করেন, আমিও তা দেখে নেব। আমি সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ। আমাকে রওশন এরশাদ হুইপ...বিস্তারিত

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

আজ ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৭ সালের ৮ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের ৭ নম্বর রেজুলেশন ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। গণতন্ত্র চর্চাকে উৎসাহিত এবং গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করার জন্য এই বিশেষ দিনটি পালনের ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে...বিস্তারিত

যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন।পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন তিনি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা...বিস্তারিত