fbpx

মুক্ত সাংবাদিকতা ধ্বংস করেছে এ সরকার

সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্ত সাংবাদিকতা এ সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা-লিখায় বাধা তৈরি করেছে। সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে। যার কারণে কেউ সাহস করে আর সত্য লিখছে না। বৃহস্পতিবার (১৫...বিস্তারিত

যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না:রিয়াদের স্ত্রী

মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ স্বপ্ন শেষ- এটাই এখন বাস্তবতা। তবে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা ও বিতর্ক। কেউ বলছেন বিসিবির সিদ্ধান্ত সঠিক হয়নি, রিয়াদকে দলে রাখা উচিত ছিল। আবার কেউ বলছেন, রিয়াদ ফর্মে নেই, বিসিবির সিদ্ধান্ত সঠিক।আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশ দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে বাদ দিয়েই বুধবার (১৪সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল...বিস্তারিত

শাহ মোয়াজ্জেমের জানাজা অনুষ্ঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান,...বিস্তারিত

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপি হচ্ছেন

বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হতে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন ডিজির প্রস্তাবও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এ পদে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের নাম আলোচনায় আছে। তিনি বর্তমানে পুলিশ সদর...বিস্তারিত

আজারবাইজানের প্রতি তুরস্কের সমর্থন

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে বাকুর প্রতি সমর্থন প্রকাশ করেছে তুরস্ক। বুধবার (১৪ সেপ্টেম্বর) আঙ্কারায় এক সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ২০২০ সালের শান্তিচুক্তি লঙ্ঘনের জন্য আর্মেনিয়াকে অভিযুক্ত করে আজারবাইজানের প্রতি সংহতি প্রকাশ করেন। এরদোগান বলেন, কারাবাখ যুদ্ধের পর সই হওয়া ২০২০ সালের চুক্তি আর্মেনিয়া লঙ্ঘন করেছে। তিনি এটাকে ‍‍`অগ্রহণযোগ্য‍‍` হিসেবে অভিহিত...বিস্তারিত

গাড়ি দুর্ঘটনায় জেলেনস্কি আহত

গাড়ি দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনায় অবশ্য তিনি তেমন ‘গুরুতর আঘাত’ পাননি। খবর সিএনএনের। প্রেসিডেন্টের প্রেস সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তা প্রহরীর গাড়ির সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জেলেনস্কির গাড়ি চালকও আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, জেলেনস্কিকে এক...বিস্তারিত

সাবানের বিজ্ঞাপন প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

লাইফবয় সাবান ব্যবহার করলে ‌‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে অ্যাডভোকেট এসকে...বিস্তারিত

এশিয়ার ৩ দেশ চীনা ঋণের ফাঁদে

চীনের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে ঋণ নিয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপ। চীনের কাছে সাত হাজার ৭৩০ কোটি ডলারের বৈদেশিক ঋণ রয়েছে পাকিস্তানের। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন ফোর্বসের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আবার ২০২০ সালের শেষ নাগাদ মালদ্বীপের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় আট হাজার ৬০০ কোটি রুফিয়া (এমভিআর)। যার মধ্যে...বিস্তারিত

২০২৩-২৪ সালে নির্বাচন,তফসিল নভেম্বরে

রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের নভেম্বরে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা উম্মোচন অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।  

চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান। বিএসএমএমইউর ‘বি’ ব্লকের শহীদ ডা. মিল্টন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ...বিস্তারিত

বাবর আজমের কভার ড্রাইভ পাঠ্যবইয়ে

শেষ কিছু দিনে বাবর আজমের ফর্মটা ঠিক তার পক্ষে কথা বলছে না। পুরো এশিয়া কাপে ৬ ইনিংস খেলে তিনি করেছেন মোটে ৬৮ রান। তবে পাকিস্তান অধিনায়ক এরপরও আছেন আলোচনায়। কারণ তার বিখ্যাত কভার ড্রাইভ জায়গা করে নিয়েছে তার দেশ পাকিস্তানের পাঠ্যবইয়ে। কভার ড্রাইভ হলো অফ স্টাম্পের বাইরের বলে সামনের পায়ের গতানুগতিক মুভমেন্ট আর কবজির মোচড়ের...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

ভারত সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে বিকেল ৪টায় সরাসরি অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন। গত সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন। এরআগে গত শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি...বিস্তারিত

বৃষ্টিতে ভোগান্তি

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি। আবার কখনও মুষলধারে। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন জনগণ। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) সারা দিনই কম বেশি বৃষ্টি হতে পারে। রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, রাতভর বৃষ্টি হওয়ায় সড়কের কোথাও কোথাও পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন...বিস্তারিত

কেউ প্রকাশ্যে ধূমপান করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তামাকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সেটি অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে। এখন আর কেউ প্রকাশ্যে ধূমপান করে না। তামাকের মতো মাদকের বিরুদ্ধেও অভিযান চলছে। সর্বোচ্চ আইন করা হয়েছে। তারপরও কমানো সম্ভব হচ্ছে না। রাজশাহী পুলিশ লাইনে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাস দমনে...বিস্তারিত

বিগ বসে খেলবেন সালমান খান

ভারতের অন্যতম বিতর্কিত ও আলোচিত রিয়েলিটি শো হলো বিগ বস। আগের মৌসুমগুলোর মতো বিগ বস ১৬তেও সঞ্চালক হিসেবে পর্দায় হাজির হচ্ছেন সালমান খান। এ জন্য বড় অঙ্কের অর্থও পাবেন তিনি। কালার্স টিভি এরইমধ্যে শোয়ের দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দুটিতেই দেখা গেছে সালমানকে। ভিডিওতে সালমান বলেছেন, ‘এতদিন বিগ বস (সালমান) সবার খেলা দেখেছেন। এবার বিগ...বিস্তারিত

করোনায় মৃত্যু ১৩শ’র বেশি

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে চার লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে জাপান, জার্মানি, ব্রাজিল, রাশিয়া ও ইতালি।...বিস্তারিত

আজ শেখ রেহানার জন্মদিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৮তম জন্মদিন আজ (মঙ্গলবার)। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পিতা শেখ মুজিবুর রহমান ও মা ফজিলাতুন নেছা মুজিব এবং তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। সেই সময়...বিস্তারিত

মনের শান্তির জন্য ৫৩ বিয়ে

মনের শান্তির জন্য একে একে ৫৩টি বিয়ে করেছেন আবু আব্দুল্লাহ নামে সৌদি আরবের এক ব্যক্তি। তিনি জীবনে এমন একজন নারীকে খুঁজেছেন যিনি তাকে শান্তিতে রাখতে পারেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী সৌদির ওই নাগরিক দেশটির মালিকানাধীন এমবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সর্বশেষ এক নারীকে বিয়ের কথা...বিস্তারিত

সন্দেহবশত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া সমীচীন নয় : হাইকোর্ট

গাজীপুরের জয়দেবপুরে করিমন নেছা হত্যা মামলায় বিচারিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম ওরফে কালুকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেয়। হাইকোর্ট বলেন, ‘বিচারিক আদালত রায় দেওয়ার ক্ষেত্রে সাক্ষীদের পর্যালোচনায় দ্বিধায় ছিলেন। এ জন্য সাক্ষ্য মূল্যায়নের ক্ষেত্রেও ভ্রান্ত ছিলেন বিচারিক আদালত। শুধু সন্দেহবশত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া সমীচীন...বিস্তারিত

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

ভারতের ফুটবলারদের উল্লাস। অন্য দিকে বাংলাদেশের ফুটবলাররা মাটিতে শুয়ে আছেন। কারো চোখে পানি, কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারত ২-১ গোলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে। জাতীয় দলের মতো অনুর্ধ্ব পর্যায়ের টুর্নামেন্টগুলোতেও বাংলাদেশের বাঁধা ভারত। গত মাসে অনুষ্ঠিত সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারতের কাছে চ্যাম্পিয়নশিপ হারিয়েছে। এবার কলম্বোয় সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে...বিস্তারিত