fbpx

আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর গ্রেপ্তার

জেরুজালেমের আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তারের কোনো কারণ জানায়নি পুলিশ। ফিলিস্তিন আল ইয়াউম নামের একটি টিভি চ্যানেল সোমবার এ তথ্য জানিয়েছে। টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ শেখ ওমরকে গ্রেপ্তারের পর অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এছাড়া তাঁর বাড়ির নানা জিনিসপত্রও জব্দ করেছে তারা। খবর আনাদুলু এজেন্সির।...বিস্তারিত

স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

গোপনে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর বিরুদ্ধে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় স্বামী ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত আমিনুল ইসলাম (৩৫) টাঙ্গাইলের সখীপুর উপজেলার গোহাইলবাড়ি এলাকার সালাম মিয়ার ছেলে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা...বিস্তারিত

ড. কামালকে অব্যাহতি দিয়েছে গণফোরাম

ড. কামাল হোসেনকে দলের প্রধান উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়েছে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরীর নেতৃত্বাধীন গণফোরাম। এছাড়া ড. কামালের অংশের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় গণফোরামের...বিস্তারিত

বিশ্বজুড়ে শনাক্ত ৩ লাখ

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ চার হাজার ৩০২ জন। এ ছাড়া একদিনে সুস্থ হয়েছেন চার লাখ ৩০ হাজার ৮৮৫ জন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য জানা গেছে। এ...বিস্তারিত

ডিএমপির ৪ এডিসির বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে জানানো হয়, ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে অতিরিক্ত...বিস্তারিত

হতাশাগ্রস্থ যুবক তার সকল সনদপত্র ছিড়ে ফেললেন

চাকুরী না পাওয়া হতাশাগ্রস্থ এক যুবক তার একাডেমিক সব সনদপত্র ছিড়ে ফেলেছেন। ফেসবুক লাইভে এসে গতকাল সোমবার দুপুরে সরাসরি সনদগুলো ছিড়ে ফেলেন তিনি। বাদশা মিয়া নামের ওই যুবক ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতা গ্রামের মহুবর রহমানের বাসিন্দা। ছয় ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। বাবা একমাত্র উপার্জনকারী ব্যক্তি। জানা যায়, বাদশা পাঙ্গা চৌপতি আব্দুল...বিস্তারিত

ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়নরা

নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জিতে ইতিহাস রচনা করেন কৃষ্ণা রাণী-শামসুন্নাহার-সাবিনারা। ফাইনালের আগে বাংলাদেশ দলের রাইট উইঙ্গার সানজিদা আক্তার এক প্রকার আক্ষেপ করেই বলেছিলেন ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে যেভাবে হোক শিরোপা দেশে নিয়ে আসতে চান শুধু। তবে তাদের সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে বলে...বিস্তারিত

বাংলাদেশ উসকানিতে পা দেবে না

কোনোভাবেই স্থিতিশীলতা নষ্ট হোক এটা বাংলাদেশ চায় না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খোরশেদ আলম বলেছেন, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার। তবে তাদের এই উসকানিতে বাংলাদেশ পা দেবে না। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রক্ষা করে চলেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে চীন, জাপান ও পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে...বিস্তারিত

নির্দেশ ছাড়া হামলায় জড়ালে শাস্তি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেত্রীর নির্দেশের বাইরে কেউ হামলায় জড়িয়ে পড়লে শাস্তির ব্যবস্থা করা হবে। এসব করলে দায় সরকারের উপর এসে পড়বে, এটা কিন্তু আমরা ছাড় দেবো না। কোনও খারাপ কাজ আমাদের নেত্রী সহ্য করেন না, তিনি কাউকে রেহাই দেননি।’ জাতীয় লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তর ও...বিস্তারিত

রানি দ্বিতীয় এলিজাবেথের চূড়ান্ত চিরবিদায়

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং সামরিক শবমিছিলের মাধ্যমে জাতি রানী দ্বিতীয় এলিজাবেথকে চূড়ান্ত বিদায় জানিয়েছে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রার্থনা সভায় রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে যোগদান করেন বিশ্বনেতা ও বিদেশি অতিথিরা। রানির কফিন সমাহিত করার জন্য উইন্ডসরে নেওয়ার সময় কয়েক হাজার মানুষ রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়ায় ওয়েস্টমিনস্টারের ডিন রানির ‍‍`আজীবন কর্তব্যবোধের‍‍` প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ার...বিস্তারিত

সরকারের কোমর সোজা নেই : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমার সীমান্তে বোমা মারছে। সরকার নীরব। তারা রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাচ্ছে। আসলে সরকারের কোমর সোজা নেই। তারা জনগণের ভোটে নির্বাচিত না, সেজন্য আজ বুক ফুলিয়ে মিয়ানমারের বোমাবর্ষণের প্রতিবাদ করতে পারছে না। রোববার ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির...বিস্তারিত

রানি আমার কাছে ছিলেন মাতৃতুল্য: প্রধানমন্ত্রী

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়েস্টমিনস্টার হলে শবাধারে সংরক্ষিত প্রয়াত রানিকে শ্রদ্ধা জানিয়ে ল্যাঙ্কাস্টার হাউসে একটি শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এর আগে ১৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে যুক্তরাজ্যের (ইউকে) সরকারি সফরে লন্ডনে পৌঁছান শেখ হাসিনা। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সকালে প্রধানমন্ত্রী...বিস্তারিত

সম্রাটের জামিনের মেয়াদ বাড়লো

জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন আদালত। ওই দিন চার্জ গঠনের বিষয়েও শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিলো। কিন্তু এদিন সম্রাটের প্রধান...বিস্তারিত

বিএনপির ওপর হামলা, ব্যবস্থা নেবে আ.লীগ: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে দলের অতি উৎসাহী কোনো কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে...বিস্তারিত

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আজ সোমবার। যুক্তরাজ্যের স্থানীয় সময় (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে উপস্থিত থাকবেন বিশ্বের ৫ শতাধিক অতিথি। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন আরও ২ হাজার মানুষ। ১১টা ৫৫ মিনিটে ২ মিনিট নীরবতার মাধ্যমে শেষ হবে শেষকৃত্য অনুষ্ঠান। বিকেল ৩টার পর শুরু হবে রানির...বিস্তারিত

আজ সালমান শাহ’র জন্মদিন

মাত্র চার বছর চলচ্চিত্রে কাজ করে সাফল্য অর্জন করেছিলেন বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। যার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। দেখতে দেখতে তার মৃত্যুর দুই যুগ পেরিয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর তার জন্মদিন। তিনি বেঁচে থাকলে আজ ৫২তম জন্মদিন পালন করতেন। মৃত্যুর দুই দশক পেরিয়ে গেলেও আজও দর্শকের হৃদয়ের মণিকোঠায় তার নামটি উজ্জ্বল। ক্ষণজন্মা এই...বিস্তারিত

আগামী দিনে র‌ক্তের হিসাব নেয়া হবে: দুদু

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, কোন আন্দোলন সংগ্রামের রক্ত বৃথা যায় না। কোন শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আগামী দিনে এই রক্তের হিসাব বর্তমান সরকারের কাছ থেকে এদেশের জনগণ আদায় করে নিবে। সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিএনপি নেতা সেলিমা রহমান,...বিস্তারিত

লাল বলের ক্রিকেট ছাড়লেন দুই পেসার

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। তার কিছুক্ষণ বাদেই একই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আরেক পেসার শফিউল ইসলামও। সীমিত পরিসরের ক্যারিয়ার লম্বা করতে প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই দুজন। আগামী অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দেখা যাবে না ৩২ বছর বয়সী পেসারকে। শফিউলের অবসর ব্যাপারটি জানিয়েছেন বিসিবির...বিস্তারিত

তুরস্কের লক্ষ্য জানালেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ সাংহাই সহযোগিতা সংস্থায় আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চায়। উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগদান শেষে  এরদোগান এ কথা বলেন। এবারের সম্মেলনে তিনি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। উজবেকিস্তান থেকে দেশে ফেরার পথে বিমানের ভেতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোগান বলেন, “সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে...বিস্তারিত

মারা গেলেন বিএনপি নেতা দুলু

খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দলীয় সূত্রে...বিস্তারিত