fbpx

ঈদে শপিংমলগুলোতে পণ্যের অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা: ভোক্তার ডিজি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এবারের ঈদে শপিংমলগুলোতে কাপড়ের মান, দাম, বিক্রয় পরবর্তী সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক/কাপড় ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ভোক্তার ডিজি...বিস্তারিত

সরকারি হাসপাতালে চালু হলো ডাক্তারদের প্রাইভেট চেম্বার

দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ কার্যক্রম চালু করা হয়েছে। অর্থাৎ ডাক্তাররা হাসপাতালে বসেই ব্যক্তিগত চেম্বারের মতো রোগী দেখতে পারবেন। এতে চিকিৎসকরা নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা...বিস্তারিত

সময় বাড়াল মেট্রোরেল, থামবে আরো ২ স্টেশনে

যাত্রী পরিষেবার সময় বাড়াল মেট্রোরেল। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে। এছাড়া থামবে নতুন দুই স্টেশনে। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। ডিএমটিসিএলের এমডি বলেন, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫...বিস্তারিত

মিথ্যা খবরের দায়ভার প্রথম আলোকেই নিতে হবে: মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিথ্যা খবরের দায়ভার প্রথম আলোকেই নিতে হবে। কারণ, এটাই প্রথম নয়, প্রথম আলো বহুবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মাহবুব উল আলম হানিফ...বিস্তারিত

৩০০ বছরের পুরোনো অলি খাঁ মসজিদ

চট্টগ্রামের অতি প্রাচীন ওয়ালী খান মসজিদ। নগরের চকবাজারের গোলজার মোড় থেকে মাত্র ১০০ গজ উত্তরে এ মসজিদের অবস্থান। জানা যায়, ১৭১৩ খ্রিস্টাব্দ থেকে ১৭১৬ খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি নির্মাণ করেন চট্টগ্রামের মোগল ফৌজদার ওয়ালী বেগ খান। সেই থেকে এটি ওয়ালী খান মসজিদ বা অলি খাঁ মসজিদ নামে পরিচিত। আর মসজিদের নাম অনুসারে এলাকাটি পরিচয় পেয়েছে অলি...বিস্তারিত

বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কখনো এ দেশের স্বাধীনতাই বিশ্বাস করে না। যারা স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখনো পরাধীনতার শৃঙ্খলে বন্দি। যখনই তারা ক্ষমতায় এসেছে জনগণ ও দেশের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করেনি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন...বিস্তারিত

ঈদের ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ থাকবে: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন- এই ৬ দিনে ফেরি দিয়ে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারো ঈদের যাত্রীসেবা নিয়ে বৈঠক করেছি। ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। ১৭ এপ্রিল থেকে ঈদের...বিস্তারিত

সূর্যে বিশাল গর্ত ! পৃথিবীর দিকে ২০ লাখ মাইল গতিতে ধেয়ে আসছে সৌর ঝড় ! ভয়ঙ্কর বিপদে পৃথিবী !

এক বিশাল কালো গর্তের দেখা মিললো সূর্যের গায়ে! সূর্যের দক্ষিণ মেরুর দিকে তৈরি হয়েছে এই ভয়ংকর কালো গর্ত। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই গর্তটির সন্ধান পেয়েছে। এই বিশাল গর্তের নাম দেওয়া হয়েছে ‘করোনল হোল’। বিজ্ঞানীদের কথায়, সূর্যের একটি বড় অংশ বেমালুম অদৃশ্য হয়ে গেছে। তার ফলেই দেখা দিয়েছে এত বড় গর্ত। আয়তনে ঠিক...বিস্তারিত

ব্রয়লার মুরগির দাম কমে কেজি ২০০ টাকা

পাঁচ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৮০-৯০ টাকা পর্যন্ত কমেছে। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা নির্ধারণের পরেই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মঙ্গলবার (২৮ মার্চ) সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে। যা...বিস্তারিত

১২০ টাকার বিনিময়েও হোটেলে গিয়ে কাজ করতেন মোনালিসা !

ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। তার আসল নাম অন্তরা বিশ্বাস। ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে ঝুমা বৌদি চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেত্রী। ভোজপুরীর বাইরেও হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ভোজপুরীতে একশোরও বেশি সিনেমায় অভিনয়ের জাদু দেখিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ভারতের জনপ্রিয় এই অভিনেত্রীর আজকের এই সাফল্যের...বিস্তারিত

উন্নয়নবিরোধী অপশক্তিকে বাংলার মাটিতে দেখতে চাই না: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা উন্নয়নবিরোধী, যারা নারীর অধিকার বিরোধী, যারা আমাদের শিশু অধিকারের বিরোধী, আমাদের প্রতিবন্ধীদের ব্যাপারে যাদের অন্তরে সহমর্মিতা নেই, যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘুদের ওপর বারবার নির্যাতন চাপিয়ে দেয়। সেইসব অপশক্তিকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা স্বাধীনতা দিবসে প্রত্যয় ব্যক্ত করতে চাই। রোববার...বিস্তারিত

বাংলাদেশকে বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়তে রোডম্যাপ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এর ভৌগলিক-কৌশলগত সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি রোডম্যাপ তৈরি করতে হবে। ঢাকায় এভিয়েশন সামিটের প্রথম এভিয়েশনের উদ্বোধনী অধিবেশনে এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমাদের ভৌগলিক-কৌশলগত সুবিধাকে পুঁজি করে কীভাবে আমাদের দেশকে একটি বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করতে পারি, সেজন্য আমাদের একটি রোডম্যাপ তৈরি করতে...বিস্তারিত

হজ নিবন্ধনের সময় বাড়ল ২৭ মার্চ পর্যন্ত

হজের খরচ কমানোসহ নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে নিবন্ধনের সময় বাডোনো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত। পরিবর্তিত প্যাকেজে বুধবার থেকেই নিবন্ধন চলবে। বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব দেশের জন্য সৌদি আরব মিনার...বিস্তারিত

বাংলাদেশ-ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই যুগান্তকারী চুক্তির ফলে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য আরো সহজতর হবে। বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে ‘প্রটোকল অব দ্য এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান’ শিরোনামে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি...বিস্তারিত

বুদ্ধিমান পুরুষের খোঁজে এই সুন্দরী তরুণী !

এই তরুণীর বসবাস আমেরিকায়। পেশায় তিনি একজন মডেল-আইনজীবী। তরুণীর নাম ডেনিস রোচা । তিনি ডেটিং অ্যাপে নাম লিখিয়েছিলেন শুধুমাত্র বুদ্ধিমান পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। ঐ নারীর দাবি, সেখানে সবাই তার সৌন্দর্য দেখে আকৃষ্ট হন। কিন্তু বিভিন্ন বিষয়ে কথা বলতে গেলে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন না। যা ডেনিসের জন্য সত্যিই খুব বিড়ম্বনার। পেশার কারণে তাকে...বিস্তারিত

বাংলাদেশ এখন করোনামুক্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ এখন করোনামুক্ত। পাশাপাশি করোনায় এখন আর মৃত্যুর সংবাদ পাওয়া যায় না। বুধবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বিশ্ব টিবি (যক্ষ্মা) দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইউএসএআইডি, স্বাস্থ্য অধিদফতরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র...বিস্তারিত

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে এবার আকস্মিক বন্যা, ১৪ জনের মৃত্যু

তুরস্কে গত মাসে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুইটি শহরে এবার দেখা দিয়েছে বন্যা। আকস্মিক এ বন্যার কারণে এরইমধ্যে শহর দু’টিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে। বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয়, বন্যার ভুক্তভোগীদের মধ্যে ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। ওই...বিস্তারিত

৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ

গ্রিসসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে ৬০ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি ফ্রন্টেক্সের একটি চার্টার ফ্লাইটে তাদের ঢাকায় পাঠানো হয়। এথেন্সে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে ‘ডিপোর্ট’ করা বা ফেরত পাঠানো ৬০ জনের মধ্যে ২০ জনকে গ্রিস থেকে ফেরত পাঠানো হয়েছে। বাকিরা অন্যান্য দেশে ছিলেন। জার্মানভিত্তিক অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টসের...বিস্তারিত

রমজানে মুরগির দাম বাড়বে না: কৃষিমন্ত্রী

রমজানে ব্রয়লার মুরগির দাম আর নতুন করে বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের উদ্যোগে আন্তর্জাতিক পোলট্রি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, রমজানে দাম না বাড়লেও এরই মধ্যে পোলট্রি...বিস্তারিত

বাংলাদেশে কখনো ইসলামের ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইসলামের নামে যারা মিথ্যাচার করে, তাদের প্রতিহত করতে হবে। ধর্মের নামে কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান দেবেন না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলাদেশে কখনো ইসলামের কোনো ক্ষতি হবে না। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর উৎসবে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, একটি চক্র দেশের অত্যাধুনিক ও যুগোপযোগী শিক্ষা...বিস্তারিত