fbpx

হজের খরচ কমানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ধর্ম মন্ত্রণালয়

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, হজ প্যাকেজের দাম কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনো আদালতের আদেশের অনুলিপি পাইনি। যদি নতুন কোনো সিদ্ধান্ত হয়, আমরা পরে আপনাকে জানাব। মতিউল ইসলাম আরো বলেন, বিদ্যমান প্যাকেজের অধীনে হজের নিবন্ধন আজ শেষ হচ্ছে। ইচ্ছুক হজযাত্রীদের এই সময়ের মধ্যে ব্যাংকে টাকা...বিস্তারিত

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর,...বিস্তারিত

উখিয়ায় ২৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালানোর সময় ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে পালানোর সময় রোহিঙ্গাদের আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে।...বিস্তারিত

ব্যাংকের ছিনতাই হওয়া আরো আড়াই কোটি টাকা উদ্ধার

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকা থেকে আরো দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। একইসঙ্গে ৮ জনকে গ্রেফতারও করা হয়েছে। এ নিয়ে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে মোট উদ্ধার হলো ৬ কোটি ৪৩ লাখ ৫০০ টাকা। রোববার দুপুরে ডিএমপি...বিস্তারিত

সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কাতার সফর নিয়ে দেশবাসীকে অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন। আগামী ১৩ মার্চ (সোমবার) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ৮ মার্চ স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বিষয়ক জাতিসংঘের ৫ম সম্মেলনে (এলডিসি৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি)...বিস্তারিত

মিরপুরে আটক ৫৭ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ৫৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা-পুলিশ আটটি ককটেল উদ্ধার দেখিয়ে বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে।...বিস্তারিত

সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস আসার আগেই সবাই যেন একসঙ্গে অনেক পণ্য কেনার জন্য হুমড়ি খেয়ে না পড়ে। পণ্য সরবরাহের একটি ধারাবাহিকতা থাকে। কেউ যদি একসঙ্গে অনেক পণ্য কিনে জমা রাখে তাহলে বাকিদের ওপর চাপ পড়ে। আমাদের কাছে সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। শুক্রবার চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ...বিস্তারিত

সোনার দাম আরো কমেছে !

আন্তর্জাতিক বাজারে আরো কমেছে সোনার দাম। শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮২৯ ডলার ৪০ সেন্টে। খবর রয়টার্সের। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার দিনের শেষদিকে গত ফেব্রুয়ারি মাসের অর্থনীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর ওপর নির্ভর করে সুদের হার বাড়াবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল...বিস্তারিত

আওয়ামী লীগ ভোগ-বিলাসের রাজনীতি করে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো ভোগ-বিলাসের রাজনীতি করে না, জনকল্যাণের রাজনীতি করে। বরং বিএনপিই পকেট রাজনীতি করে যাচ্ছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সব জায়গায় রাজনীতি প্রযোজ্য নয়। প্রতিটি...বিস্তারিত

৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

বাসা থেকে বের হচ্ছেন? আবহাওয়ার খবর জানেন? দেশের দুই বিভাগে আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সাত জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের...বিস্তারিত

এই সরকারের আমলেই রাজাকারদের তালিকা প্রকাশ পাবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক বলেছেন, রাজাকারদের তালিকা বর্তমান সরকারের আমলেই প্রকাশ করা হবে। এতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নামও থাকবে। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশে বৈধ কোনো আইন ছিল না। এরই মধ্যে একটি আইন...বিস্তারিত

রমজানের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি

মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। বেশি দিন বাকি নেই; আর মাত্র কয়দিন পরেই মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার- রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতসহ অনেক কল্যাণের মাস রমজানুল মোবারক শুরু হবে। রমজানের অবিরত বরকত ও কল্যাণ পেতে হলে আগে থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা যেকোনো গুরুত্বপূর্ণ কাজের ভালো প্রস্তুতি মানেই ওই...বিস্তারিত

এই সিন্দুক এবং এর ভেতরে লুকোনো সোনার বার গুলো খেয়ে ফেলা যায় !

দেখতে ছোটখাটো হলেও আস্ত একটা সিন্দুক। এর ভেতরে নিশ্চিন্তে রেখে দেওয়া যায় সোনার বার। আর একটা সুবিধাও আছে। মাঝরাত্রে খিদে পেলে টুক করে কামড়ে খেয়ে ফেলতে পারবেন এই সিন্দুক, এমনকি ভেতরে রাখা সোনাদানাও! ভাবছেন, তা কী করে সম্ভব? আসলে এমন অসম্ভবকে সম্ভব করে দেখানোই তো কাজ পেস্ট্রি শেফ আমোরি গিচোনের। দুর্দান্ত সব কেক-পেস্ট্রি বানিয়ে তাক...বিস্তারিত

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-৩২৫)  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দোহায় স্থানীয় সময় দুপুর আড়াইটায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের...বিস্তারিত

৪০ পেরিয়ে গেছে আরও আগে, কিন্তু এখনও অবিবাহিত যে বলিউড তারকারা

বয়স চল্লিশ পেরিয়ে গেলেও জনপ্রিয়তা আর গ্ল্যামারের কোনো ঘাটতি নেই এসব বলিউড তারকাদের। তবুও এখন পর্যন্ত অবিবাহিত রয়ে গেছেন বেশ কিছু সেলিব্রেটি। সিঙ্গেলদের এই তালিকায় রয়েছেন- সালমান খান- সিঙ্গেল থেকেও যে হ্যাপি থাকা যায় সে কথা প্রমাণ করে দিয়েছেন জনপ্রিয় নায়ক সালমান খান। যদিও বেশ কয়েকবার একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন তিনি। তবুও তিনি আজ...বিস্তারিত

১১ মার্চ সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি। আগামী ১১ মার্চ সারাদেশে মহানগর ও জেলায় মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা। শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরায় পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষে এই কর্মসূচি দেওয়া হয়েছে। শনিবার দেশব্যাপী মহানগরের...বিস্তারিত

ছাত্রী নির্যাতন : ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৫ জনকে ইবি থেকে বহিষ্কার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরী নামে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরীসহ পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। শনিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা (সেশন ২০১৭-১৮), চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি (সেশন...বিস্তারিত

পেয়ারা বেশি খাওয়ার ক্ষতিসমূহ…

অন্যান্য ফলের মতো পেয়ারাও স্বাস্থ্যের পক্ষে ভালো। তবে, অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে অনেক রোগের শিকার হতে পারেন। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা ভালো, তবে যখন অতিরিক্ত মাত্রায় খাওয়া হয়ে যায় তখন তা ক্ষতিকারক হয়ে যায়। পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমে সমস্যা হতে পারে। তাই, যদি পেয়ারা বেশি পরিমাণে খাওয়া হয়ে গেলে তরল গ্রহণের পরিমাণও বাড়িয়ে...বিস্তারিত

জঙ্গলে হারিয়ে গিয়ে ৩১ দিন কীটপতঙ্গ খেয়ে বেঁচে রয়েছিলেন এই যুবক !

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার বাসিন্দা ৩০ বছর বয়সী জোনাথন অ্যাকোস্তা শিকার করতে ভালোবাসেন। শিকারের নেশায় ছুটে বেড়ান বনে–জঙ্গলে। শিকারি বন্ধুও জুটিয়েছেন। সেই বন্ধুদের মধ্যে চারজনসহ আমাজনের উত্তর বলিভিয়া অংশে শিকারে বেরিয়েছিলেন তিনি। কিন্তু জঙ্গলে শিকার করতে করতে হন দলছুট। এরপর এক মাসের বেশি সময় নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৩১ দিন পর সম্প্রতি জোনাথনকে উদ্ধার করেছেন তার...বিস্তারিত

মেট্রোরেলের কাজে মাটি খুঁড়তেই ঠুং ঠাং আওয়াজ, খোঁজ মিললো গুপ্তধন ভান্ডারের !

মাটির নিচে চলছিল মেট্রো রেলের কাজ। এ সময় মাটি খোদাই করতে করতে থমকে যান কর্মী এবং প্রযুক্তিবিদরা। কারণ মাটিতে কোপ মারতেই শোনা যাচ্ছিল ঠুং ঠাং আওয়াজ। অতি সাবধানে মাটি একটু সরাতেই উঁকি মারতে থাকে গুপ্তধন! মেট্রোর কাজ মাথায় ওঠে। মাটির নীচে লুকিয়ে থাকা সেই সব ‘সম্পদ’ খুঁজে বার করতে তোড়জোড় শুরু করে প্রশাসন। ঘটনাটি ১৫...বিস্তারিত