fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ইত্যাদিতে রাষ্ট্রপতির সাক্ষাৎকার; সর্বত্র আলোচনায়

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মুখোমুখি হয়েছিলেন ‘ইত্যাদি’ খ্যাত টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেত। সম্প্রতি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হামিদপল্লীতে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ধারণ করে তাক লাগিয়ে দেয়া হানিফ সংকেত সাক্ষাৎকার নিয়েছেন রাষ্ট্রপতির। সহজ-সরল ও সাদামাটা মনের মানুষ রাষ্ট্রপতি আবদুল হামিদ ইত্যাদির হানিফ সংকেতের প্রতিটি প্রশ্নেরই সরাসরি জবাব দিয়েছেন; যা ছিল অত্যন্ত শিক্ষণীয়, রসঘন ও অনুকরণীয়। সাক্ষাৎকারটি এখানে...বিস্তারিত

মোদির মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য নিরামিষের আয়োজন

প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর আপ্যায়নে কোনো কার্পণ্যই করেনি ভারত। রোববার মোদির মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য আয়োজন করা হয়েছে নিরামিষের নানা পদ। দুই প্রধানমন্ত্রীর ভোজে রয়েছে-দিল্লির পরিচিত দহি ভল্লা পাপড়ি চাট ও বাংলার মোচার চপ। রয়েছে রাজমা-চালমগজের গলৌটি, কড়াই সব্জি, নরম আঁচে রাঁধা গ্রেভিতে মাশরুম ভরা বড়া, মটরশুঁটির ধোঁকার ডালনা, বেগুন আর পটল ভাজা, শাহি ডুঙ্গরি ডাল সহযোগে নানা প্রকার রুটি এবং...বিস্তারিত

ইরাকে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৯৯

ইরাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে গতকাল শনিবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বিক্ষোভের পঞ্চম দিনে দেশটির রাজধানী বাগদাদে পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এনিয়ে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভে কমপক্ষে ৯৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির কয়েকটি মানবাধিকার সংগঠন। এ ঘটনায় আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।...বিস্তারিত

আমিরাতে এফএনসি’র নির্বাচনে ৩৫% মহিলা সদস্য নির্বাচিত

সংযুক্ত আরব আমিরাত আজ পর্যন্ত দেখা সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়াতে শনিবার ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের (এফএনসি) ২০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনী মাঠে ৪৭৯ প্রার্থীর মাসব্যাপী প্রচারের পরে সমর্থকদের আশা আকাঙ্খার প্রার্থীকে তারা প্রত্যক্ষ ভোটে বিজয়ী করেছেন। সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও জ্ঞান উন্নয়ন মন্ত্রী নওরা বিনতে মোহাম্মদ আল কাবি ভোটের গণনা শেষ হওয়ার সঙ্গে...বিস্তারিত

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার পথে দুই প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি ও ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান। দুই দেশের পক্ষ থেকেই এ ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। এ সময় রিয়াদ ও তেহরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিতে তাকে অনুরোধ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।...বিস্তারিত

রংপুর-৩ আসনে জয় পেয়েছেন এরশাদপুত্র সাদ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপ নির্বাচনে জয় পেয়েছেন এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। শনিবার ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির এ প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ এবং এরশাদের ভাতিজা স্বতন্ত্র...বিস্তারিত

জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি,প্রমাণ করলেন জাপানের বিজ্ঞানী

বিজ্ঞানী মাসারু ইমোতো ন্যানো প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছেন জমজমের পানির ওপর। কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন গবেষণার মাধ্যমে।  ১) এক ফোঁটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না। ২) জমজমের পানির গুণগত মান কখনও পরিবর্তিত হয় না। ৩) সাধারণ কূপের পানিতে...বিস্তারিত

দিল্লিতে ঠাকুর শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ঠাকুর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে। শেখ হাসিনার আগে বিশ্বশান্তির অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলাও এ পুরস্কারে ভূষিত হন। শনিবার নয়াদিল্লিতে হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর ইশা মোহাম্মদ প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন। এশিয়াটিক সোসাইটি বলেছে, শান্তি...বিস্তারিত

রাজধানীর প্রায় সব ক্যাসিনো চলতো সম্রাটের ইশারায়

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি। ক্যাসিনোবিরোধী অভিযানে ২১ দিন পার হওয়ার পর র‌্যাবের হাতে ধরা পড়লেন তিনি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বলছে, রাজধানীর প্রায় সব ক্যাসিনো চলতো সম্রাটের ইশারায়। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে গত ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগ সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে পদ থেকে অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময়...বিস্তারিত

গত দশ বছরে দেশে শুধু লুট আর হরিলুট হয়েছে: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট, লুট আর হরিলুট হয়েছে। টিআরের গম লুট, রাস্তার ইট লুট, প্রকল্পের টাকা লুট, জিডিপির টাকা লুট, বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে। তিনি শনিবার বেলা ১১টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির...বিস্তারিত

খালেদা জিয়া সরকারের সাথে সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না: গয়েশ্বর

বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী এই উপাধি খারিজ করতে গিয়ে ধরা খেয়েছে সরকার এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়া কোনো আপস, সরকারের সাথে সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে, দায়িত্ববোধ থাকার কারণে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আমরা করছি, ভবিষ্যতেও করবো। আন্দোলনের মধ্য...বিস্তারিত

তিস্তার পানি বণ্টনের আলাপ ছাড়াই শেষ হলো হাসিনা-মোদির বৈঠক

তিস্তার পানিবণ্টনের আলাপ ছাড়াই শেষ হলো ভারতের নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। ৬টি সমঝোতা স্মারক সই করেছে ভারত ও বাংলাদেশ। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর ১ দশমিক ৮ কিউসেক পানি ব্যবহার, ঢাকা ও হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি...বিস্তারিত

হেলিকপ্টার ভূপাতিত ছিল বড় ভুল: ভারতের বিমানপ্রধান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে বিমানযুদ্ধে দুর্ঘটনাক্রমে নিজেদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছিল দেশটির বিমানবাহিনী। দেশটির বিমানবাহিনীর প্রধান রাকেশ সিং ভাদুরিয়া বলেন, এটা অনেক বড় ভুল ছিল। শ্রীনগর শহরের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরের কাছে ঘটা এ দুর্ঘটনায় বিমান বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছিলেন। ভাদুরিয়া বলেছেন, এ ঘটনা তদন্ত শেষ করে বিমানবাহিনী দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।...বিস্তারিত

নিউইয়র্কে ইসলামিক সেন্টারের লাইফ মেম্বার হলেন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া “জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও মসজিদের” লাইফ মেম্বার হয়েছেন। ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, খালেদা জিয়াকে ইসলামিক সেন্টারের লাইফ মেম্বার করার প্রস্তাব করলে, উপস্থিত সকলের সর্বসম্মতিভাবে গৃহীত হয়। পরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাদের উপস্থিতে,মসজিদ কর্তৃপক্ষের নিকট এক হাজার ডলার পরিশোধ করে,বেগম...বিস্তারিত

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল,বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের পরিবেশ রয়েছে এবং এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌প্রতিবছর সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রমাণীত হয় জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সাম্পদায়িক...বিস্তারিত

শেখ হাসিনা-মোদির বৈঠকে ছয় থেকে সাতটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার। ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় দিল্লির হায়দারাবাদ হাউসে এই বৈঠক শুরু হবে। এই বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া বৈঠকে ছয় থেকে সাতটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া...বিস্তারিত

পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে সৌদিতে ঘটছে এমন অনেক কিছুই যা এতদিন ছিল অকল্পনীয়। এবার পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি আরব। শুধু তাই নয়, চাইলে নারীরা কোনো পুরুষ সদস্য ছাড়াই হোটেলে কক্ষ বুকিং দিয়ে থাকতে পারবেন। রয়টার্সের খবরে জানানো হয়, পশ্চিমা দেশগুলোর অনুকরণে নতুন গৃহীত পদক্ষেপগুলোর একটি হলো বিদেশি অবিবাহিত...বিস্তারিত

ইরাকজুড়ে বিক্ষোভ: শুক্রবারে নিহত ৪৬

বেকারত্ব ও দুর্নীতি নির্মূলের দাবিতে চার দিন ধরে বিক্ষোভ চলছে ইরাকে। প্রথম তিনদিনেই রক্তক্ষয়ী রূপ ধারণ করেছে বিক্ষোভটি। তিনদিনে ইরাকজুড়ে প্রায় ৩১ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদিকে চতুর্থদিনে এসে ভয়াল হয়ে উঠেছে দেশটি। শুক্রবারের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪৬ জন বিক্ষোভকারী। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন একশর বেশি মানুষ। বেকারত্ব ও দুর্নীতি নির্মূল...বিস্তারিত

রংপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর- ৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এই আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকা জুড়ে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠে ঘুরছে র‌্যাবের ২৪টি...বিস্তারিত

পেঁয়াজ আমদানি হলেও খুচরা বাজারে দাম কমেনি

শুক্রবার বিশেষ ব্যবস্থায় হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে ২৫৭ ট্রাক ভারতীয় পেঁয়াজ। এর আগে বৃহস্পতিবার রাতে মিয়ানমার থেকে ২০ ট্রাক পেঁয়াজ ঢুকেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এছাড়া মিসরের পেঁয়াজের চালানও ঢাকায় পৌঁছেছে। ট্রাক ঢোকার পর হিলি স্থলবন্দরে এদিন ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৫২ টাকা কেজিদরে। চট্টগ্রামের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ৭০-৭৫ টাকা ও...বিস্তারিত