fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

`কোনোভাবেই মাস্ক ছাড়া যেন কেউ কোথাও চলাফেরা না করে’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও...বিস্তারিত

বিতর্কের মুখে অক্ষয় কুমারের সিনেমার নাম পরিবর্তন

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘লক্ষ্মী বোম্ব’ মুক্তির অপেক্ষায়। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার ও গান দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমাটির ট্রেইলার ও পোস্টারে অক্ষয়কে শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। কিন্তু অক্ষয় কুমারের এই সিনেমার নাম নিয়ে এখন তৈরি হয়েছে বিতর্ক। যার ফলে তোপের মুখে পড়েছেন নির্মাতারা। অবশেষে পরিবর্তন করা হয়েছে সেই...বিস্তারিত

দিল্লিতে গেলে স্ত্রী’কে ভাবি হিসেবে পরিচয় করান শাহরুখ !

বলিউডের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা যাকে বলিউডের বাদশা বলা হয় তিনি হচ্ছেন শাহরুখ খান। আজ ২ নভেম্বর সেই কিং খানের জন্মদিন। বলিউড সুপারস্টার শাহরুখ খান আজ ৫৫-তে পা রেখেছেন। শাহরুখ বেড়ে উঠেছেন দিল্লি শহরে। মুম্বাইয়ে পাড়ি জমানোর আগে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই তার এই শহরকে ঘিরে। এর সঙ্গে তার অনেক মজার স্মৃতিও জড়িয়ে আছে।...বিস্তারিত

তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ৮১ জন 

তুরস্কের এজিয়ার অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন ৯৬২ জন। শুক্রবার তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, আহত ৯৬২ জনের মধ্যে ২১৯ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। ৭৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ধ্বংসস্তুপ...বিস্তারিত

ফ্রান্সকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান ইরানের

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ। সংসদ বলেছে, বিশ্ব ইহুদিবাদী চক্রের সদূরপ্রসারি পরিকল্পনার আওতায় একের পর এক বিশ্বনবী (সা.)-এর অবমাননা করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। এক বিবৃতিতে এ আহ্বান জানান ইরানের সংসদ সদস্যরা। বিবৃতিতে তারা বলেছেন, মুসলিম বিশ্ব আরেকবার মানুষরূপী শয়তানদের নোংরা ও...বিস্তারিত

ঝড়-বৃষ্টি নিয়ে আবারো দুঃসংবাদ !

ঝড়-বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ দেশের ১৬টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ১৬ অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল,...বিস্তারিত

পেঁয়াজ আমদানি শুরু, দাম আরো কমবে: বাণিজ্যমন্ত্রী

বাজারে পেঁয়াজ ও আলুর দাম যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সবকিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, দাম আরো কমবে। মন্ত্রী বলেন, গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি। সংকট সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু করা হয়। বেশ কিছুদিন...বিস্তারিত

দল পাঠানোয় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ : পিসিবি চেয়ারম্যান

পাকিস্তানের করাচিতে ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের বাসে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ওই হামলার পর থেকেই নিরাপত্তাজনিত দোহাই দিয়ে বিশ্বের অনেক দেশই যখন পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল, ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে দল পাঠানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান। পাকিস্তান এখন জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দেশে...বিস্তারিত

১৭৪টি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ !

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় রোবোটিক্স প্রতিযোগিতা ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’ আয়োজনে ১৭৪টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ। এ বছর ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জের চতুর্থ আয়োজন বিশ্বব্যাপী চলতি মহামারির কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, শনিবার রাত ৯টার দিকে প্রতিযোগিতাটির চূড়ান্ত ফলাফল ঘোষণা...বিস্তারিত

ফ্রান্সের পণ্য বয়কট করে সমালোচিত হয়ে নুসরাত ফারিয়ার জবাব

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের ঘটনায় গোটা মুসলিমবিশ্বে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশেও দেখা যাচ্ছে একই চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে। সেই পথ অনুসরণ করে শনিবার ভোরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে...বিস্তারিত

সিরাজগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার ইচ্ছা সেলিম আহমেদের

সুযোগ পেলে সিরাজগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ। রোববার (০১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়র পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেলে...বিস্তারিত

তুরস্ক ও গ্রিসে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। সাত মাত্রার ওই ভূমিকম্পে আহত হয়েছে ৮৮৫ জন। এখনো ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন অনেকেই। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দমকল বাহিনী। শনিবার রাতে দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এমনটাই জানিয়েছে। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, আহতদের মধ্যে ২৪৩ জন বর্তমানে চিকিৎসা...বিস্তারিত

ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গনি’

ফিলিপাইনে রোববার ভোরে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় (ক্যাটাগরি-৫) ‘গনি’। এই ঝড়ে ফিলিপিন্সের পূর্বাঞ্চলগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে জানা যায়, রোববার ভোর ৪টা ৫০ মিনিটে ২২৫ কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের ক্যাটানডুয়ানেস প্রদেশে আঘাত হানে এই ঘূর্ণিঝড়টি। এরপর অ্যালবে, লুজন ও মেট্রো ম্যানিলা অতিক্রম করে রোববার রাত কিংবা সোমবার ভোর নাগাদ এই ঝড় ফিলিপাইন অতিক্রম করে...বিস্তারিত

ওষুধি গুণে ভরপুর এই শাক, সেরে যাবে ক্যান্সারও !

শাক-সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে বিশেষ কিছু শাকে উপকারিতার পরিমাণও অনেক বেশি থাকে। এর মধ্যে একটি হলো সরিষা শাক। এই শাক দিয়ে পাকোড়া, ভর্তা বা ভাজি বানিয়ে খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান ও নানা রকম ওষুধি গুণ রয়েছে। এর শাকে রয়েছে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও ফাইবারসহ...বিস্তারিত

চুল পড়া সমস্যার জাদুকরী সমাধান দেবে যে পাতা

চুল পড়ার সমস্যায় ভোগেন না এমন মানুষ কমই আছেন। আট থেকে ৮০- নারী পুরুষ সবারই এখন একই সমস্যা। চুল মানুষের সৌন্দর্য বাড়াতে অনেক বড় ভূমিকা রাখে। তবে পরিবেশের দূষণ, অনিয়মিত জীবনযাপন চুল পড়ার জন্য দায়ী। আবার অনেকের অন্যান্য অনেক রোগের কারণে দেখা দেয় চুল পড়ার সমস্যা। এক্ষেত্রে পেয়ারা পাতার রস চুলে লাগানোর পরামর্শ দেন চিকিত্‍সকরা।...বিস্তারিত

কুতুবদিয়ায় সাগরের তলদেশ দিয়ে যাচ্ছে বিদ্যুৎ !

দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ নিচ্ছে সরকার। দীর্ঘ পাঁচ কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে থেকে এ বিদ্যুৎ যাবে। আর এর মাধ্যমেই জাতীয় গ্রিডের অন্তর্ভুক্ত হচ্ছে এই দ্বীপ। ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নিয়েছে সরকার।...বিস্তারিত

৩ বছর বয়সেই যৌন লালসার শিকার হয়েছি : বলিউড অভিনেত্রী ফাতিমা

বলিউডের হিট সিনেমা ‘দাঙ্গাল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। যিনি খুব অল্প সময়ে জিতে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। এর আগেও সানা শেখকে শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। সেখানেও তিনি তার অভিনয় দক্ষতার জন্য বেশ প্রশংসিত হয়েছেন। তিনি নাকি মাত্র ৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ...বিস্তারিত

তেলাপিয়া মাছ খেলে ক্যান্সারের ঝুঁকি ১০ গুণ বেড়ে যায় !

কম দাম এবং ভালো স্বাদের জন্য তেলাপিয়া মাছ বেশ জনপ্রিয়। এমনকি চাষের ক্ষেত্রেও তেলাপিয়া মাছের বেশ জনপ্রিয়তা রয়েছে এবং এ মাছের চাষ লাভজনকও বটে। তাহলে বিশেষজ্ঞরা কেন তেলাপিয়া মাছ খেতে নিষেধ করেন ? আসুন নিষেধের কারণ জেনে নেই-  > তেলাপিয়া মাছ পরোক্ষভাবে নানা প্রাণঘাতী রোগের কারণ হতে পারে। > খামারে চাষ করা এই মাছকে খাবার হিসেবে হাঁস-মুরগির বিষ্ঠা দেয়া হয়। আর...বিস্তারিত

‘মাদরাসার শিক্ষার্থীদের সরকারি চাকরিতে যোগদানে আর সমস্যা নেই’

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মাদরাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরিতে যোগদানে এখন আর কোনো সমস্যা নেই। দু’এক জায়গায় যে সমস্যা রয়েছে তা সহসাই কেটে যাবে। তিনি বলেন, মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে মাদরাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। মাদরাসায় লেখাপড়া করে কেউ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে...বিস্তারিত

আজ থেকে পর্যটকদের জন্য সুন্দরবনের দ্বার উন্মুক্ত

মহামারির কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে আজ। পর্যটকদের জন্য দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরবে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন। তবে বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয়...বিস্তারিত