হোম জাতীয় ঝড়-বৃষ্টি নিয়ে আবারো দুঃসংবাদ !
ঝড়-বৃষ্টি নিয়ে আবারো দুঃসংবাদ !

ঝড়-বৃষ্টি নিয়ে আবারো দুঃসংবাদ !

0
0

ঝড়-বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ দেশের ১৬টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ১৬ অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে একই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *