fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

গুঞ্জনটা ছিল আগেই। এবার সেই খবর পেল বাস্তবতার ছোঁয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হলেন রমিজ রাজা। তিনি ও এই পদে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ (সোমবার) লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বিশেষ সভায় সাবেক ক্রিকেটার, বিশ্লেষক রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।...বিস্তারিত

ছাত্রীদের জন্য হিজাব বাধ্যতামূলক:তালেবান

আফগানিস্তানের শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে তালেবান সরকার। এ নিয়মে নারীরা আগের মতই সব স্তরে শিক্ষার সুযোগ পাবে। তবে ইসলামী শরিয়াহ্ অনুযায়ী ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা থাকবে। ছাত্রীদেরকে বাধ্যতামূলক হিজাব পড়ে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। তবে, শিক্ষার্থীদের বিশ্বমানের বই পড়ানো হবে। তালেবান সরকারের শিক্ষামন্ত্রী আব্দুল বাকী হাক্কানী বলেন, ‘নারীরা পুরুষদের মতই সমান...বিস্তারিত

তালেবানের ১০ অঙ্গীকার

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় ফিরেছে তালেবানরা। আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে দেয়া প্রতিশ্রুতি। মানবাধিকার, নারী অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সবার অংশগ্রহণের সরকারসহ অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে চলেছে তারা। তালেবানের এমন ১০টি প্রতিশ্রুতির বিষয়ে জেনে নেওয়া যাক। ১. প্রতিশোধ নেয়া হবে না তালেবান ক্ষমতায় আসার পর ভীত সন্ত্রস্ত আফগানরা দেশ ছাড়তে উন্মুখ হয়ে ওঠেন। তালেবান মুখপাত্র...বিস্তারিত

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

মাস্ক না পরার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় অ্যাবটের একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে। জরিমানা প্রদান...বিস্তারিত

‘শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা’

রোববার সকালে দেড় বছর পর স্কুল খোলার প্রথম দিনে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অন্যান্য খরচ কমিয়ে আপনার সন্তানদের বেতন আগে পরিশোধ করতে পারেন।  বেতনের টাকা কিন্তু খুব বেশি নয়। এ সময় করোনা পরিস্থিতি ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় কোনো ব্যত্যয় বা...বিস্তারিত

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর মত দিয়েছে আইন মন্ত্রণালয়। সাবেক এ প্রধানমন্ত্রীর সাজা স্থগিতের মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হবে। তিনি সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান। এরইমধ্যে তার স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করার পক্ষে আইন মন্ত্রণালয়...বিস্তারিত

এবার তালেবানের সমর্থনে নারীদের মিছিল

এবার তালেবানের সমর্থনে মিছিল করলো একদল আফগান নারী। দেশটির রাজধানী কাবুলে শনিবার ওই মিছিলটি বের হয়। এতে অংশ নেন প্রায় ৩০০ নারী। তাদের সকলেরই আপাদমস্তক ঢাকা ছিল। মিছিলে তারা তালেবানের সাদা-কালো পতাকা প্রদর্শন করেন এবং কট্টরপন্থী ইসলামি গোষ্ঠীটির পক্ষে স্লোগান দেন। তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তালেবান সদস্যরা। মিছিলে অংশ নেয়াদের কয়েকজন নীল রঙয়ের বোরকা...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় ভয়াবহ যানজট

একদিকে সপ্তাহের প্রথম দিন শুরু আর অন্যদিকে দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এর ফলে রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর সব এলাকায় সড়কের উপরে চাপ বেড়েছে। দেখা দিয়েছে যানজট। রাজধানীর রমনা এলাকা সিদ্ধেশ্বরী, বেলিরোড, শান্তিনগর, মগবাজার এলাকায় অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের নিয়ে...বিস্তারিত

কাজে ফিরলেন পরীমনি

জামিনে মুক্তি পেয়ে চিত্রনায়িকা পরীমনি পুনরায় কাজে ফিরেছেন। নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। রাজধানীর একটি স্টুডিওতে গত ৭ ও ৮ সেপ্টেম্বর পরীমনি ডাবিং করেছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ‘মুখোশ’ সিনেমার শুটিং শেষে কিছু অংশের ডাবিং বাকি ছিল। নির্মাতা জানান আর একদিন ডাবিং করলেই সিনেমার কাজ শেষ হবে। এ দিকে জানা...বিস্তারিত

আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি: চিত্ত রঞ্জন দাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে।  ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ওই নারী থানায় চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। তবে শনিবার চিত্ত রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, এটি কোনো আপত্তিকর ভিডিও নয়। আমি ওই নারীর...বিস্তারিত

টুইন টাওয়ারে হামলার নথি প্রকাশ

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঘটনায় প্রথম নথি প্রকাশ করল দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। শনিবার (১১ সেপ্টেম্বর) ওই নথি প্রকাশ করা হয়। সেখানে ৯/১১-এর সন্ত্রাসী হামলার তদন্তের সঙ্গে সম্পর্কিত একাধিক নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএনের। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (মঙ্গলবার) চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে হামলা...বিস্তারিত

১০-১৫টি ম্যাচ খেললে ক্যারিয়ারই শেষ হয়ে যাবে: সাকিব

ঘরের মাঠে মন্থর উইকেটের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ হারায় বাংলাদেশ। জিম্বাবুয়েতে সিরিজ জয়ের পর দেশের মাটিতে ক্রিকেটের এই দুই পরাশক্তিকে হারিয়ে টানা ৩ সিরিজ জয়ে উল্লাসিত হলেও, সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু উইকেট। দুই সিরিজে ১০ ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ’রই একটি মাত্র হাফ সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের এমন বাজে ফর্ম নিয়েও সমালোচনা...বিস্তারিত

পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

আগামী ২০২২ সালের শেষ দিকে ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রায় এক বছর আগেই আজ শনিবার পদত্যাগ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। রাজ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা এবং ক্ষমতাসীন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি। বিজয় রুপানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক-নির্দেশনায় গুজরাটের উন্নয়নে...বিস্তারিত

ইসরায়েলে রকেট নিক্ষেপ, জবাবে বিমান হামলা

ফের ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই উপত্যকা থেকে রকেট ছোড়ার জবাবে এ বিমান হামলা চালানো হয়। রবিবার (১২ সেপ্টেম্বর) এসব ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালানোর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। পলাতক ছয়জনের মধ্যে চারজনকে ফের খুঁজে বের করেছে ইসরায়েলি...বিস্তারিত

হাঁসের মুখে মানুষের কথা !

‘প্যাক প্যাক’ শব্দ সবারই অতি পরিচিত। এটি হাঁসের ডাক। মানুষের কথা নকল করতে পারে ময়না-টিয়া পাখি। তাই বলে হাঁস তো প্যাক প্যাক শব্দ ছাড়া মানুষের মতো কথা বলতে পারে না। কিন্তু বাস্তবে ঠিক সেটিই ঘটেছে। হাঁস অবিকল মানুষের মতো কথা বলতে পারে। হাঁস কথা বলতে পারে- বিশ্বাস নাও হতে পারে। তবে সম্প্রতি অবশ্য এক হাঁসের...বিস্তারিত

তালেবানকে ব্যাপক সহায়তা দিচ্ছে আরব আমিরাত

তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মুসলিমবিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধ দেশ ‘সংযুক্ত আরব আমিরাত’ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র। কাতার, কুয়েত ও বাহরাইনের পাশাপাশি এই দেশটিও যুক্তরাষ্ট্রকে কাবুল থেকে সেনা ও আফগান জনগণকে সরিয়ে নিতে সহায়তা করেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমানবন্দর নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক পরিচালক সাইফ ইব্রাহিম মোয়ারাফি...বিস্তারিত

১২ সেপ্টেম্বরের পর আবার বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে পুনরায় বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ মাস পর রোববার থেকে খোলা হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। তারপরও সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেয়া হবে।মন্ত্রী আরো বলেন, দীর্ঘ দিন...বিস্তারিত

মির্জা ফখরুলকে তুলোধুনো করলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার তুলোধুনো করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফখরুলসহ দলটির কর্মীদের উদ্দেশে জাফরুল্লাহ বলেছেন, আমি চাকর-বাকরের কাছে ক্ষমা চাইছি। এ রাজনৈতিক নেতাকর্মীদের চাকর-বাকরের গুণাবলিও নেই। শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ এর আগে চেঞ্জ টিভিকে দেওয়া এক...বিস্তারিত

মমতার বিপক্ষে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা

আগামী ৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপক্ষে বিজেপির হয়ে লড়াই করবেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়ানো মুখ্যমন্ত্রী মমতার বিপক্ষে বিজেপির প্রার্থী কে হবেন, সেটা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল। কারণ, যেসব হেভিওয়েট বিজেপি নেতার কথা ভাবা হয়েছিল তারা কেউ মমতার বিরুদ্ধে প্রার্থী হতে রাজি...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সড়ক থেকে জিয়ার নামফলক অপসারণ

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোর সিটির রাস্তা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম অপসারণ করল বামোরেল্টির মেয়র অফিস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ম্যারিল্যান্ডের বাল্টিমোরের সড়ক থেকে এই নাম সরায় সিটি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ম্যারিল্যান্ডের বাল্টিমোর সিটিতে ‘জিয়াউর রহমান...বিস্তারিত