হোম রাজনীতি আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি: চিত্ত রঞ্জন দাস
আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি: চিত্ত রঞ্জন দাস

আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি: চিত্ত রঞ্জন দাস

0
0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে।  ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ওই নারী থানায় চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

তবে শনিবার চিত্ত রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, এটি কোনো আপত্তিকর ভিডিও নয়। আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি।

ওসি জানান, ফেসবুকে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী থানায় এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এদিকে শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা যায়, চিত্ত রঞ্জন দাস একটি কক্ষে ২০-২১ বছর বয়সী এক তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন।  ওই কক্ষের কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *