fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

আগামী একবছর শ্রীলঙ্কায় নারীদের গর্ভধারণ না করার আহ্বান

শ্রীলঙ্কায় নারীদের অন্তত একবছর গর্ভধারণ না করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। দেশটিতে প্রায় চল্লিশ জনেরও বেশি গর্ভবতী মা করোনায় মারা যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দুই কোটির কিছু বেশি মানুষের দেশ শ্রীলঙ্কায় এ বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় নতুন বছর উদযাপনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা...বিস্তারিত

অভাবে ভেঙে পড়তে পারে আফগান অর্থনীতি: জাতিসংঘ

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই যুক্তরাষ্ট্রে থাকা দেশটির ১০ বিলিয়ন ডলারের রিজার্ভ জব্দ করে মার্কিনীরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) আফগানদের ৪৪০ মিলিয়ন ডলার তালেবানদের হাতে দেয়নি। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সতর্ক করে বলেছে, অর্থের অভাবে সম্পূর্ণ ভেঙে পড়তে পারে আফগানিস্তানের অর্থনীতি। এটা লক্ষ লক্ষ আফগানকে দারিদ্র্য ও ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে। আফগানিস্তানে...বিস্তারিত

মারা গেলেন আম্পায়ার নাদির শাহ

সাবেক ক্রিকেটার এবং আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই। আজ ভোর রাত ৩টা ৪৮ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিলো ৫৭ বছর। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন নাদির শাহ। নাদির শাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশা। তিনি জানান, হাসপাতালের বাকি আনুষ্ঠানিকতা...বিস্তারিত

আফগানিস্তানকে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চীনের

তালেবানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করার পর আফগানিস্তানকে তিন কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। জরুরি সহায়তার মধ্যে করোনাভাইরাসের ৩০ লাখ টিকাও থাকবে। আফগানিস্তানের প্রতিবেশী দেশ ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই এই সহযোগিতার ঘোষণা দেন। জরুরি সহায়তার...বিস্তারিত

১১ সেপ্টেম্বর শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানে তালেবানের পক্ষ থেকে ঘোষিত অন্তর্বর্তী সরকার আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে। তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুটনিক এ খবর জানিয়েছে। তালেবানের একজন সিনিয়র সদস্য স্পুটনিককে বলেছেন, “আফগানিস্তানের নয়া অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।” শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এখন পর্যন্ত রাশিয়া, চীন,...বিস্তারিত

‘বেসরকারি শিক্ষকদের ৬ মাসের বেশি বরখাস্ত রাখা যাবে না’

অনুমোদিত বেসরকারি স্কুল, কলেজ বা মাদ্রাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না। একইসঙ্গে কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় ধরে বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে। এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ...বিস্তারিত

তালেবানের নতুন সরকারকে স্বাগত জানালো চীন

কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল ৭ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান। তালেবানের এই নতুন সরকারকে সরকারকে স্বাগত জানিয়েছে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী চীন। বুধবার (৮ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিং জানান আফগানিস্তানের নতুন সরকার ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে চীন।...বিস্তারিত

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে র‍্যাবের অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, ‘আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ আজ ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে...বিস্তারিত

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নিয়ে গেছে

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তুলে নিয়ে গেছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে বিডিআর ৪ নম্বর গেট থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান। রাজীব বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য। আকরাম হাসান জানান, ধানমন্ডিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে রাজীব...বিস্তারিত

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। একনজরে ১৫ জনের বিশ্বকাপ দল- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ...বিস্তারিত

এখনই তালেবান সরকারকে স্বীকৃতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফগানিস্তানে তালেবানের ঘোষিত অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে। মঙ্গলবার আফগানিস্তানে...বিস্তারিত

বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ হাইকোর্টের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের ৭ মার্চের ভাষণের আঙ্গুল উঁচানোর ভাস্কর্য স্থাপনের জন্য বলেছেন আদালত। এছাড়া ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি করতে বলা হয়েছে। বুধবার ৮ সেপ্টেম্বর বিচারপতি এফ আর এম নাজমুল...বিস্তারিত

‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’

চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে ‘প্রার্থী হচ্ছেন না’ বলে সাফ জানিয়ে দিলেন দেশীয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান।  চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার নেয়া শাকিবের পরিস্কার কথা, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’ ঢাকাই সিনেমার ‘নাম্বার ওয়ান’ এই চিত্রতারকা বললেন, নির্বাচন নিয়ে মোটেও ভাবি না। আর আমার এতো সময়ও নেই।...বিস্তারিত

তালেবানকে শরিয়াহ আইন অনুসরণ করতে হবে: মেহবুবা মুফতি

তালেবানদের অবশ্যই প্রকৃত শরিয়াহ আইন (ইসলামী) অনুসরণ করতে হবে। যেখানে নারীদের অধিকারসহ সব ধরনের মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। বুধবার (৮ সেপ্টেম্বর) এসব কথা বলেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও স্থানীয় পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। তিনি বলেন, ‘তালেবান এখন বাস্তবতা হিসেবে এসেছে। প্রথমবার ক্ষমতায় থাকাকালীন (১৯৯৬-২০০১) তারা মানবাধিকার বিরোধী ছিল। এখন আফগানিস্তান শাসন করতে চাইলে, তাদের...বিস্তারিত

৪ দিনের রিমান্ডে জামায়াত সেক্রেটারিসহ ৯ জন

রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ভাটারা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের...বিস্তারিত

ক্ষমা চাইলেন পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি এক বিবৃতি প্রকাশ করে দেশটির জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, তালেবানের হাতে কাবুলের ক্ষমতা দখল হওয়ার সময় সবকিছু যেভাবে ঘটেছে সেজন্য তিনি জনগণের কাছে ক্ষমা চান। দৃশ্যত নিজের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্যই আশরাফ গনি আফগান জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় নিজের অর্থনৈতিক...বিস্তারিত

সাধারণ ক্ষমার পুনরাবৃত্তি করলেন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান

আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ পালিয়ে যাওয়া আফগান কর্মকর্তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, তাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দেয়া হচ্ছে। বুধবার আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আরো বলেন, তার তত্ত্বাবধায়ক সরকার কূটনীতিক, দূতাবাস ও মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, তারা...বিস্তারিত

তালেবান সরকার নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া

আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। এই সরকারকে নিয়ে নানামুখী প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্স অবলম্বনে এই প্রতিক্রিয়াগুলোর মূল বক্তব্য তুলে ধরা হলো। যুক্তরাষ্ট্র নতুন তালেবান সরকারকে নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা জানিয়েছে, তারা তালেবান সরকারে কিছু ব্যক্তির অন্তর্ভুক্তি এবং তাদের অতীত ইতিহাস নিয়ে...বিস্তারিত

শিখর ধাওয়ানের স্ত্রী বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন স্ত্রী আয়েশা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধাওয়ান পদবি মুছে তিনি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে ফেলেছেন আয়েশা মুখার্জি নামে।বিশ্বকাপের দলে শিখর ধাওয়ান থাকবেন কি থাকবেন না তা নিয়ে জল্পনা যখন চলছে তখনই ব্যক্তিগত জীবনে ঝামেলায় পড়েন তিনি। ফেসবুকের মাধ্যমে পরিচয়। ফেসবুক দেখতে দেখতেই আয়েশার ছবি দেখে ফ্রেন্ড...বিস্তারিত

জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হারের তিক্ততা হজম করতে হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বাজে ব্যাটিংয়ে ডুবে গিয়েছিল জয়ের আশা। চেনা কন্ডিশনেও তাই ব্যাটিংটা চিন্তার কারণ হয়ে গেছে বাংলাদেশ দলে। কন্ডিশনে মানিয়ে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে সফরকারীরাও। সবমিলিয়ে তাই টাইগারদের শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। বিশেষ করে ব্যাটিংয়ে উন্নতির দিকে ফোকাস করছে স্বাগতিকরা। আগের ম্যাচের...বিস্তারিত