হোম রাজনীতি ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নিয়ে গেছে
ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নিয়ে গেছে

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নিয়ে গেছে

0
0

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তুলে নিয়ে গেছে।

গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে বিডিআর ৪ নম্বর গেট থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান। রাজীব বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য।

আকরাম হাসান জানান, ধানমন্ডিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে রাজীব আহসানকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। অবিলম্বে রাজীব আহসানের সন্ধান দাবি করেছেন ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *