fbpx
হোম রাজনীতি

রাজনীতি

গণসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও বিভিন্ন সমাবেশে পাঁচ নেতাকর্মী নিহতের প্রতিবাদে রাজধানীসহ দেশের ১০টি বিভাগীয় শহরে গণসমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (২৮ সেপ্টেমম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে গত সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে...বিস্তারিত

বিএনপি ক্ষমতায় গে‌লে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট: ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এক কক্ষ বিশিষ্ট সংসদ বাদ দি‌য়ে দুই কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে।’ রাজশাহীর একটি হোটেলে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা...বিস্তারিত

পাবনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন

পাবনার ভাঙ্গুড়ার পর এবার আটঘরিয়া উপজেলায় একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে...বিস্তারিত

অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি: কাদের

বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। সরকারের বিদায় সাইরেন নাকি বেজে গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...বিস্তারিত

বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নড়াইল জেলার কালনা এলাকায় মধুমতী নদীর উপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে বলে আবারও জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই,...বিস্তারিত

ক্ষমতা না ছাড়লে শ্রীলঙ্কার মতো গায়ের গেঞ্জি থাকবে না : জয়নুল আবদীন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, আমরা বর্তমান হাতের জোরের সরকারকে মানি না। এই সরকার অবৈধ। আপনারা চায়ের দাওয়াত দিবেন, আবার চাইনিজ রাইফেল দিয়ে মানুষ মারবেন সেটা হবে না। ভালো চাইলে অবিলম্বে পদত্যাগ করে ক্ষমতা ছাড়েন নইলে শ্রীলঙ্কার মতো গায়ের গেঞ্জি থাকবেনা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে...বিস্তারিত

ড. কামালকে অব্যাহতি দিয়েছে গণফোরাম

ড. কামাল হোসেনকে দলের প্রধান উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়েছে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরীর নেতৃত্বাধীন গণফোরাম। এছাড়া ড. কামালের অংশের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় গণফোরামের...বিস্তারিত

নির্দেশ ছাড়া হামলায় জড়ালে শাস্তি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেত্রীর নির্দেশের বাইরে কেউ হামলায় জড়িয়ে পড়লে শাস্তির ব্যবস্থা করা হবে। এসব করলে দায় সরকারের উপর এসে পড়বে, এটা কিন্তু আমরা ছাড় দেবো না। কোনও খারাপ কাজ আমাদের নেত্রী সহ্য করেন না, তিনি কাউকে রেহাই দেননি।’ জাতীয় লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর উত্তর ও...বিস্তারিত

সরকারের কোমর সোজা নেই : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমার সীমান্তে বোমা মারছে। সরকার নীরব। তারা রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাচ্ছে। আসলে সরকারের কোমর সোজা নেই। তারা জনগণের ভোটে নির্বাচিত না, সেজন্য আজ বুক ফুলিয়ে মিয়ানমারের বোমাবর্ষণের প্রতিবাদ করতে পারছে না। রোববার ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির...বিস্তারিত

বিএনপির ওপর হামলা, ব্যবস্থা নেবে আ.লীগ: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে দলের অতি উৎসাহী কোনো কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে...বিস্তারিত

আগামী দিনে র‌ক্তের হিসাব নেয়া হবে: দুদু

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, কোন আন্দোলন সংগ্রামের রক্ত বৃথা যায় না। কোন শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আগামী দিনে এই রক্তের হিসাব বর্তমান সরকারের কাছ থেকে এদেশের জনগণ আদায় করে নিবে। সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিএনপি নেতা সেলিমা রহমান,...বিস্তারিত

মারা গেলেন বিএনপি নেতা দুলু

খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দলীয় সূত্রে...বিস্তারিত

বিএনপির ওপর হামলা -গণঅধিকার পরিষদের নিন্দা

কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও রাজধানীর বনানীতে বিএনপির স্থায়ি কমিটির সদস্য সেলিমা রহমান,  ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রার্থী বিএনপির আন্তর্জাতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর।...বিস্তারিত

নেতা সৎ না হলে উন্নয়ন হয় না: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। আজ একজন দিনমজুর নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারেন। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই পাচ্ছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে উন্নয়ন করতে পেরেছি।...বিস্তারিত

আমি দেখে নেব উনি কীভাবে রাজনীতি করেন, জি এম কাদেরকে রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের কীভাবে রাজনীতি করেন তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন দলের প্রেসিডিয়াম পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘আমাকে দল থেকে অব্যাহতি দিয়ে জি এম কাদের কীভাবে রংপুরে রাজনীতি করেন, আমিও তা দেখে নেব। আমি সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ। আমাকে রওশন এরশাদ হুইপ...বিস্তারিত

মুক্ত সাংবাদিকতা ধ্বংস করেছে এ সরকার

সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্ত সাংবাদিকতা এ সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা-লিখায় বাধা তৈরি করেছে। সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে। যার কারণে কেউ সাহস করে আর সত্য লিখছে না। বৃহস্পতিবার (১৫...বিস্তারিত

বিএনপির লাজ শরম নেই: মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির দুই কান কাটা। তাই তারা দুই কান কাটা মানুষের মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। তাদের লাজ শরম নেই। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় আট বছর পর হওয়া সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে...বিস্তারিত

এক নজরে সৈয়দা সাজেদা চৌধুরী

সৈয়দা সাজেদা চৌধুরী। জন্ম ১৯৩৫ সালের ৮ মে এবং মৃত্যু ১২ সেপ্টেম্বর ২০২২। বাংলাদেশের বিশিষ্ট প্রমিলা রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা। তিনি পরিবেশ ও বনমন্ত্রী হিসেবেও পূর্বে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৪ সালে গ্রামীণ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ইউনেস্কো ফেলোশিপপ্রাপ্ত হন এবং একই সময়ে তিনি বাংলাদেশ গার্ল-গাইড এসোসিয়েশনের...বিস্তারিত

জিয়াউর রহমান অস্ত্র দিয়ে যুবকদের বিপথে পাঠিয়েছিল: প্রধানমন্ত্রী

ক্ষমতায় থাকাকালীন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অর্থ ও অস্ত্র দিয়ে যুবকদের বিপথে পাঠিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ সেপ্টেম্বর) শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এক কথা বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের আমলে...বিস্তারিত

জিএম কাদেরের মোবাইল ফোন উদ্ধার

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বিমানবন্দর থানা পুলিশ বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় মোবাইল ফোনটি উদ্ধার করার পাশাপাশি ছিনতাইকারী ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে। উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ছিনতাই হওয়া...বিস্তারিত