fbpx
হোম জাতীয়

জাতীয়

ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

স্ত্রীকে রিকশায় বসিয়ে প্যাডেল টানছেন ঢাকার পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! স্ত্রীর কাছে জানতে চাইলেন, রিকশায় চড়ে কোথায় যাবে বেগম? শুক্রবার (১৫ নভেম্বর) সামাজিকমাধ্যমে এমন এক ভিডিও পোস্ট করেছেন তিনি। মুহূর্তেই ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। গত বছরের শেষ দিকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে জায়গা করে নেয় ঢাকার রিকশা ও রিকশাচিত্র। ঢাকার রিকশা যে কোনো বিদেশি পর্যটকের...বিস্তারিত

ভবিষ্যতে টাকা পাচার করলে কী হবে জানালেন অর্থ উপদেষ্টা

ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ হচ্ছে। অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা,...বিস্তারিত

জামায়াতের আমির বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি কোনো মৌলবাদী মুসলমান নই

তাদেরকে বার বার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে একটি স্থানীয় হলে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন। বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে...বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস

বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। তবে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু আলোচনার ফাঁকে স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) এক সাক্ষাৎকারে এএফপিকে ড. ইউনূস এ কথা বলেন। মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী সাবেক...বিস্তারিত

‘সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, সেই সিদ্ধান্ত নেবে সরকার’

বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, অন্তর্বর্তী সরকারই তা নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর। বুধবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এই কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,...বিস্তারিত

বাজারে এমন বিশৃঙ্খলা, ট্যাক্স কমিয়েও দাম কমছে না: অর্থ উপদেষ্টা

পদক্ষেপ নেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষ বলছে দাম কমছে না অথচ এনবিআর অনেক সুবিধা দিয়েছে। ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে তারপরও নিত্যপণ্যের দাম কমে না। মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। বুধবার (১৩ নভেম্বর) নগরীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘পিকেএসএফ...বিস্তারিত

বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা: অ্যাটর্নি জেনারেল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান হাইকোর্টকে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত জাতীয় নেতা, এটা অস্বীকারের সুযোগ নেই। কিন্তু তাকে একটি দল দলীয়করণের চেষ্টা করেছিল। বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ বক্তব্য...বিস্তারিত

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: উপদেষ্টা নাহিদ

বাংলাদেশ ও সরকারকে নিয়ে অপপ্রচার চালানো এবং ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে এ কথা জানান তিনি। উপদেষ্টা নাহিদ বলেন, অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারকে কাউন্টার দেয়ার...বিস্তারিত

ধা ন ম ন্ডি ৩২ কে ‘কাফেলা’ মনে করা ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ: হাসনাত আব্দল্লাহ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন তিনজনের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে। অনেকে নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং কেউ কেউ উপদেষ্টা বাছাইয়ে ‘অঞ্চল প্রীতি’র অভিযোগ তুলেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সামাজিক মাধ্যমে অভিযোগ করে লিখেছেন, ‘খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে।’...বিস্তারিত

প্রবাসীরা বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পান সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। (১১ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীকর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ (প্রবাসী লাউঞ্জ) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের যে প্রাপ্য সম্মান, সেটি যেন জাতি দিতে...বিস্তারিত

নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেছেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক, নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই। বর্তমান পরিচিত পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সোমবার (১১ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সভা শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আবু হেনা বলেন, ইসি গঠনে যোগ্য ব্যক্তি দরকার। আইনের প্রয়োগ না হলে নির্বাচন অর্থবহ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠ...বিস্তারিত

পাচারের অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং বাংলাদেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১০ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় অধ্যাপক ইউনূস হাইকমিশনার লো’কে বলেন, ‘বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ অনেক দেশে প্রচুর অর্থ পাচার...বিস্তারিত

শপথ নিতে ডাক পেয়েছেন ফারুকী, মাহফুজসহ ৪ জন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ...বিস্তারিত

জিরোপয়েন্টে গণজমায়েতের কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আগামীকাল রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার (৯ নভেম্বর) রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো...বিস্তারিত

এ বছর ডেঙ্গুতে ৩৫০ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭১ হাজার

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৫০ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৩৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক...বিস্তারিত

হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে: ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে তিনি এ আশঙ্কার কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাসিনা পালালেও তার দোসররা এখনও রয়ে গেছে। তারা বাংলাদেশকে আক্রমণ করতে পারে। তবে যারাই...বিস্তারিত

আসিফ নজরুলের সঙ্গে আওয়ামীপন্থিদের আচরণ ‘শিষ্টাচারবর্হিভূত’: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থিতদের আচরণকে ‘উদ্ধত ও শিষ্টাচারবর্হিভূত’ বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা...বিস্তারিত

বিএনপির র‌্যালি শুরু, সড়কে লাখো নেতাকর্মীর ঢল

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টায় ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা কোরআন তেলাওয়াত করেন। এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত...বিস্তারিত

আদানির বকেয়া ও বিদ্যুৎ পরিস্থিতি কীভাবে সামাল দেবে সরকার

বকেয়া ইস্যুতে ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার পর বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা গেছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় ৮৫ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে আদানি পাওয়ার সাতই নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। এতে বলা হয়, ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ...বিস্তারিত

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ

অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, খাদ্যপণ্য বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে। জানা গেছে, গত তিন মাসের মধ্যে পর্যন্ত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। এর আগে, সেপ্টেম্বরে সামগ্রিক ভোক্তা মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশ ও আগস্টে ছিল ১০ দশমিক ৪৯...বিস্তারিত