fbpx
হোম জাতীয়

জাতীয়

১৬ বছর পর অবসান হতে চলছে কাজী সালাউদ্দিন যুগের

পেশাদার ফুটবলে টানা ১৬ বছর মাঠ মাতিয়েছেন কাজী সালাউদ্দিন। কাকতালীয়ভাবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবেও ১৬ বছর কাটিয়েছেন তিনি। এবার অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিন যুগের। এবার নির্বাচনেই দাঁড়াননি তিনি। আজ শনিবার (২৬ অক্টোবর) ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। সকাল ১০টায় শুরু কংগ্রেস শেষে নির্বাচন শুরু দুপুর ২টায়, ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা...বিস্তারিত

শনিবারও কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

শনিবারও ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে কমলাপুর রেলস্টশনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার হলেও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি ট্রেন ছাড়ছে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে। এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৬ অক্টোবর)...বিস্তারিত

মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মানিক

গণঅভ্যুত্থানের গাথা গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে বিজয় মিছিলে গিয়ে শহীদ হন বিক্রয়কর্মী আবদুল কাদির মানিক (৪৩)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পূর্ব মানিকরাজ গ্রামের বাইনের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। গুলিতে মানিকের মাথার একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শহীদ মানিকের...বিস্তারিত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত সভাপতি হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন ২০২৪ এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিওএর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।’ নির্বাচনী প্রক্রিয়ায় এই...বিস্তারিত

আসিফ নজরুলের ‘ভুল’ নিয়ে যা বললেন ফরহাদ মজহার

সাংবিধানিক পথে যাত্রা ভুল হলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল’ বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে বাংলা একাডেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার (২৫ অক্টোবর) তার এই দাবির জবাবে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ লেখা পোস্ট করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। লেখাটি ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য হুবহু...বিস্তারিত

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়, যা নিয়ে আলোচনাও হয়েছে। রাষ্ট্রপতির থাকা না–থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ...বিস্তারিত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল

সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা বাড়িয়ে এক অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ৩২ বছর করার সিদ্ধান্ত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ১। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর নির্ধারিত হবে। ২। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতায় বহির্ভূত...বিস্তারিত

৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করা হয়েছে: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৭২-এর মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধে জনগণের অংশগ্রহণকে ছোট করা হয়েছে এবং অস্বীকার করা হয়েছে। মুক্তিযুদ্ধকে সুনির্দিষ্ট একটি দলের হাতে তুলে দিয়ে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা মনে করি, গণঅভ্যুত্থান কিংবা...বিস্তারিত

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের দুটি প্রিজনভ্যানে তোলা হয়। এর আগে ২টা ৫০ মিনিটে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। পরে ৬ নং ভবনের সামনে তারা ‘আমার সোনার...বিস্তারিত

রাষ্ট্রপতির থাকা না থাকা রাজনৈতিক সিদ্ধান্ত: নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন থাকবেন কী থাকবেন না, এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে আইনি বা সাংবিধানিক কোনো প্রশ্ন নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। বুধবার (২৩ অক্টোবর) তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে গঠিত হয়েছে। রাষ্ট্রের...বিস্তারিত

লন্ডনে আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, আরও বিপুল সম্পত্তির খোঁজ

আল-জাজিরার অনুসন্ধান ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অবস্থান খুঁজে পেয়েছে আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট)। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের (প্রায় ১৬৮ কোটি টাকা) একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। সাইফুজ্জামান চৌধুরীর বর্তমান অবস্থান ও বিদেশে থাকা তার সম্পত্তি নিয়ে ২১ অক্টোবর...বিস্তারিত

মৃত্যুর আগেই একা হয়ে গিয়েছিলেন মনি কিশোর

‘কী ছিলে আমার’ খ্যাত মনি কিশোর নব্বই দশকের জনপ্রিয় শিল্পীদের একজন। যিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং সংগীতশিল্পী। রামপুরার একটি ভাড়া বাসায় একা থাকতেন, শনিবার রাতে সেই বাসা থেকে এই শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের দু’তিন দিন আগে মৃত্যু হলেও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কোনো কিছুর হদিস পায়নি পুলিশ। বিয়ের সময় মনি কিশোর সনাতন থেকে...বিস্তারিত

রাষ্ট্রপতির পদত্যাগ দাবি

বঙ্গভবনের সামনে বিক্ষোভ, পুলিশ-সেনাবাহিনীর এপিসি-জলকামান মোতায়েন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ চার দফা দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তারা ঘেরাও ও অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে বঙ্গভবনের সামনে অবস্থান নেন।এদিকে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর...বিস্তারিত

২৫২ এসআইকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গ না রাজনৈতিক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ শেষের আগেই এসআই অব্যাহতির পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই। অতীতে এর চেয়েও বেশি পরিমাণ অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি সারদা পুলিশ একাডেমি বলতে পারবে। অনেক ধরনের শৃঙ্খলাভঙ্গ হতে পারে। এটা...বিস্তারিত

দেওয়ানী ও ফৌজদারী আদালতে সিন্ডিকেটের মুখোশ উন্মোচন

নেপথ্যে ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ঢাকার দেওয়ানী ও ফৌজদারি আদালতে আধিপত্য বিস্তার করে তদ্বির বাণিজ্যের অভিযোগ উঠেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব শেখ গোলাম মাহবুবের বিরুদ্ধে। তাঁর নেতৃত্বে গত কয়েক বছর ধরে আইনজীবিদের সমন্বয়ে একটি চক্র সক্রিয় ছিল। বাংলাদেশ পোস্ট-এর পক্ষ থেকে এই চক্রের বিষয়ে অনুসন্ধান শুরু হলে গত ১৩ আগস্ট যুগ্ম-সচিব...বিস্তারিত

জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম

রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দফার সংলাপ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় পার্টির আমন্ত্রণ না পাওয়ার কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। গতকাল শনিবার যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে...বিস্তারিত

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, ৫ জনই ঢাকায়

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। অন্য ব্যক্তির বাড়ি চট্টগ্রামে। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৯৮ জন। এতে মৃতের...বিস্তারিত

শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি: ভারতীয় হাইকমিশনার

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হয় প্রণয় ভার্মার...বিস্তারিত

পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেপ্তার

পুলিশের যেসব সদস্য এখনো পলাতক আছেন দেখামাত্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না দিয়ে পলাতক...বিস্তারিত

যেভাবে এগোচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ

রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত ছয়টি কমিশন এরইমধ্যে কাজ শুরু করেছে। তবে পরে আরো যে চারটি কমিশনের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে ওই চারটি কমিশনের গেজেট এখনো প্রকাশ হয়নি। গেজেট প্রকাশ হওয়ার পর তাদের কাজ শুরু হবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার ডয়চে ভেলেকে বলেন, “আগে যে ছয়টি কমিশন হয়েছে, তারা গেজেট প্রকাশের পরই...বিস্তারিত