fbpx
হোম জাতীয়

জাতীয়

মৃত্যু যন্ত্রণায় দিন কাটছে গুলিবিদ্ধ জব্বারের

নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল জব্বার। কোটা সংস্কার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন সক্রিয়। সরকার পতনের আগের দিন গত ৪ আগস্ট বিকাল ৩টার দিকে আন্দোলনরত অবস্থায় বুকে, মাথায় ও কোমরে গুলিবিদ্ধ হন। পাশে থাকা বন্ধুরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ...বিস্তারিত

ডিসেম্বরে বাজারে আসবে ‘আমার দেশ’

আগামী ডিসেম্বরে ‘আমার দেশ’ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মাহমুদুর রহমান বলেন, পত্রিকাটি আর্থিক সমস্যায় রয়েছে। আপাতত অন্য প্রেসে ছাপানো হবে। এ সময় দৈনিকটি চালুর ক্ষেত্রে যাতে কোনও আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে না হয় সেজন্য সরকারের প্রতি অনুরোধও...বিস্তারিত

দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে সরকারের কোনো উদ্যোগ সফল হবে না: তারেক

আওয়ামী লীগের মাফিয়া ও দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তী সরকারের কোনো উদ্যোগই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষ্যে এক আলোচনায় সভায় এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বর্তমানে দেশে নিম্ন ও মধ্যবিত্ত...বিস্তারিত

‘সাংবাদিকদের বিচার ট্রাইব্যুনালে হবে’ এ কথা আমি বলিনি’

‘সাংবাদিকদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে’ এ ধরণের কোনো মন্তব্য করেনি বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে নাকি কার বিচার হবে- এটা সম্পূর্ণ প্রসিকিউশন টিমের ব্যাপার। এ বিষয়ে আমার বক্তব্য দেওয়ার স্কোপই (সুযোগ) নেই। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘আজকের পত্রিকা’...বিস্তারিত

বাংলাদেশের জন্য ভারতের ভিসা নীতি কি ‘কূটনৈতিক চাপ’

বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক ছিল সেখানে বড় ধরনের ছন্দপতন ঘটেছে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যাবার পর। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রায় আড়াই মাস পার করলেও ভারত-বাংলাদেশ সম্পর্কে বরফ গলার কোনো ইঙ্গিত মিলছে না। দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ থাকার পর সীমিত পরিসরে...বিস্তারিত

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আইনজীবীকে মারধর

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী...বিস্তারিত

শমসের মবিন চৌধুরী আটক

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএস’র বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া। তিনি বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগে তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন...বিস্তারিত

ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিন ছুটি

আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো...বিস্তারিত

ওবায়দুল কাদেরের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। সে সময় গোপনে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা। তবে সরকার পতনের আগের দিন থেকে কোথাও দেখা মিলছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। কেউ বলছিল তিনি দেশত্যাগ করেছেন, কেউ বলছিল তিনি দেশেই আছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে, ওবায়দুল...বিস্তারিত

অনুতপ্ত নন ওসি প্রদীপ, দিন কাটাচ্ছেন ফাঁসিতে ঝোলার শঙ্কায়

ছিলেন ইয়াবা জোন টেকনাফের ওসি। অস্ত্রের ভয় দেখিয়ে তুলে আনতেন যাকে-তাকে। টাকা দিলে ছাড়া পেতেন কেউ কেউ, টাকায় বনিবনা না হলে মাদককারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন। এই ওসি আর কেউ নন, তিনি প্রদীপ কুমার দাশ, যিনি এখন মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠে রয়েছেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে...বিস্তারিত

বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ মনে করে না অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকারহরণ ও গুম-খুন করে...বিস্তারিত

সাড়ে ৫ বছরে সড়কে ঝরেছে ৩৫ হাজারের বেশি প্রাণ

দেশে গত সাড়ে ৫ বছর (২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত) সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২ হাজার ৭৩৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ হাজার ৩৮৪ জন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন। এতে ৮৭ হাজার ৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। বুধবার (১৬ অক্টোবর) সকালে সংবাদ মাধ্যমে...বিস্তারিত

দুষ্ট সিন্ডিকেট করেছিল বাণিজ্যমন্ত্রী ও তার চেলারা: জামায়াতের আমির

এখনো বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাজারের ওই দুষ্ট সিন্ডিকেট করেছিল বাণিজ্যমন্ত্রী থেকে শুরু করে তার চেলা চামুণ্ডারা। জামায়াত আমির বলেন, গত ৫ আগস্ট দেশের ছেলেরা নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। দ্রব্যমূল্যের লাগাম টানতে হলে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। তিনি বলেছেন,...বিস্তারিত

পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাব না। কোথায় পালাব! পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে গত বছর ২৯ জানুয়ারি এ কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় অংশ...বিস্তারিত

১৫ বছরে শপথভঙ্গকারী বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: কায়সার কামাল

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত দেড় দশকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে অনেক বিচারপতি শপথ ও আচরণবিধিমালা ভঙ্গ করে বিচারকাজ পরিচালনা করেছেন। আমরা মনে করি শপথ ভঙ্গকারী এসব বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার (১৪ অক্টোবর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী...বিস্তারিত

বাংলাদেশের জলসীমায় ভারতীয়দের রাজত্ব, অসহায় দেশি জেলেরা

গভীর সাগরে বাংলাদেশের জলসীমায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ভারতের জেলেরা। মৌসুমের শেষ দিকে এসে রূপালি ইলিশের বিচরণের বড় ক্ষেত্রগুলো দখলে নিয়েছে তারা। এমনটাই জানিয়েছেন চলমান ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে গভীর সাগর থেকে ফিরে আসা একাধিক জেলে। সোমবার (১৪ অক্টোবর) সকালে দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা মৎস্য ঘাটে ফিরে স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ...বিস্তারিত

গ্রামীণ ব্যাংক কেন কর অব্যাহতি পেল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো। এনবিআরের এই প্রজ্ঞাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে। কিন্তু...বিস্তারিত

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বপন ভ্রদ্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। এক...বিস্তারিত

‘ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের সরকার। এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের স্বাধীনতা-গণতন্ত্র বিপন্ন হবে। শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’ আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ‘অবিলম্বে...বিস্তারিত

পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে যা বললো বিএনপি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী সংগীত পরিবেশন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দলীয় অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। শুক্রবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে,...বিস্তারিত