fbpx
হোম জাতীয়

জাতীয়

ইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম চেয়েছে এ বিষয়ে গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটি। প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগত পর্যায় থেকে আগামী ৭ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম দিতে পারবেন। এক্ষেত্রে একক কোনো দল, সংগঠন বা ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি নাম প্রস্তাব করার সুযোগ থাকবে। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে বিজ্ঞপ্তি...বিস্তারিত

‘আমাদের হাতে খুব বেশি সময় নেই, রাজনীতিবিদরা উসখুস করছেন ক্ষমতায় যেতে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। রাজনীতিবিদরাও উসখুস করছেন ক্ষমতায় যেতে। আমরাও চাচ্ছি আগের পেশায় ফিরে যেতে। শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ফাওজুল কবির খান বলেন, অন্য সরকারের সঙ্গে...বিস্তারিত

আওয়ামী লীগ আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের আমলে বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশের পাচার সম্পদের অযৌক্তিক ঋণ ও পুনরুদ্ধার বিষয়ক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ও সম্ভাবনার বাংলাদেশ। ড....বিস্তারিত

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১০ জন, আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৬৫ জন। শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে...বিস্তারিত

ছাত্রলীগের মিছিল করায় ৫ জনের তিন দিনের রিমান্ড

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হয়ে বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার পাঁচ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সাকের হোসেন (৩৮), রিফাত শেখ (২২), আকরাম হোসেন বাদল (৪৫), নূরজাহান আক্তার স্মৃতি (৩৫) ও সাদিয়া আফরিন...বিস্তারিত

বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ ৪ বার

সরকারের নতুন সিদ্ধান্ত বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ ৪ বার একজন চাকরিপ্রার্থী সর্বোচ্চ চারবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি,...বিস্তারিত

ড. ইউনূসকে নিয়ে জয়ের পোস্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট’ অ্যাখ্যা দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি ড. ইউনূস ‘অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল’ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল...বিস্তারিত

দেশের রিজার্ভ বাড়ছে, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি: বাণিজ্য উপদেষ্টা

দেশীয় শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে তিনি বলেছেন, ইতোমধ্যে আমাদের রিজার্ভ বাড়তে শুরু করেছে। সবমিলিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী...বিস্তারিত

‘সর্বস্ব দেবো, ছেলেকে ফিরিয়ে দিন’, শহীদ শাওনের বাবার আর্তনাদ

পাঁচ ভাইবোনের মধ্যে মেধাবী শাহাদাত হোসেন শাওন দিনমজুর বাবার পরিবারে যেন আশার আলো হয়েই জন্মেছিলেন। ছেলেকে নিয়ে ষাটোর্ধ্ব বাছির ও তার পরিবারের স্বপ্নও ছিলো অনেক বড়। শাওনের স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগের পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। প্রাপ্তবয়স্ক হওয়ার সময়টুকু পর্যন্ত তিনি পেলেন না। মাত্র চৌদ্দ বছর...বিস্তারিত

জুলাই গণহত্যা মামলায় প্রথম কারাগারে মিরপুরের সাবেক ডিসি

জুলাই-আগস্ট গণহত্যায় পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশি পাহারায় তাকে রংপুর থেকে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। নতুন করে গঠনের পর এই প্রথম কোনো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। এদিন সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর...বিস্তারিত

অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব

স্বাধীনভাবে সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি কমে যাচ্ছে? সরকারের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রভাব কি বাড়ছে? সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এমন আলোচনা শুরু হয়েছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীর ব্যানারে হাইকোর্ট ঘেরাওয়ের পর বিচারকদের ছুটিতে পাঠানো, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের’ তরফ থেকে দাবি ওঠার পর ছাত্রলীগকে নিষিদ্ধ করা – এমন অনেক বিষয়েই সরকারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ছাত্রদের প্রত্যক্ষ প্রভাব...বিস্তারিত

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার পর মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিছু...বিস্তারিত

জুলাই গণহত্যার পুরো বিষয়টি আমাদের হেড অফিস পর্যবেক্ষণ করছে: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। পুরো বিষয়টি তাদের হেড অফিস পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ভলকার তুর্ক বলেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে...বিস্তারিত

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ নজরুল

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা, সেই বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এটা এখন আমার বলার স্টেজ না। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, এটা এখন আমার বলার স্টেজ না। আপনি যদি মনে...বিস্তারিত

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন। চিকিৎসার উদ্দেশে তার এই বিদেশ যাত্রা। জানা গেছে, প্রথমে খালেদা জিয়া লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার কাজ শুরু হয়েছে। তাকে প্রথমে ‘লং ডিসেটেন্স স্পেশালাইজড...বিস্তারিত

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটক রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দিদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেবে।’ গণভবনে ক্ষমতাচ্যুত ‘স্বৈরশাসক’ শেখ...বিস্তারিত

খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনা নগরীর খালিশপুর এলাকার জাহিদ হোসেন হত্যা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টায় খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। মৃত্যু দণ্ডপ্রাপ্ত...বিস্তারিত

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ তালিকায় আছেন এমবিবিএস ও ইন্টার্ন শেষ করা চিকিৎসকও। এদের প্রায় সবাই আওয়ামী লীগের ছাত্র-সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সোমবার (২৮ অক্টোবর) মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বহিষ্কার আদেশ সই করেন। চট্টগ্রাম মেডিকেল...বিস্তারিত

বিগত ৩টি সংসদের এমপি ও ইসিদের অনুসন্ধান চেয়ে লিগ্যাল নোটিশ

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সব সংসদ সদস্য এবং নির্বাচনে নিয়োজিত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুদক ও মানিলন্ডারিং আইনের সংশ্লিষ্ট ধারায় অনুসন্ধান কার্যক্রম শুরু করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩...বিস্তারিত

ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলার মেয়েরা। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল...বিস্তারিত