হোম জাতীয় বিএনপির র‌্যালি শুরু, সড়কে লাখো নেতাকর্মীর ঢল
বিএনপির র‌্যালি শুরু, সড়কে লাখো নেতাকর্মীর ঢল

বিএনপির র‌্যালি শুরু, সড়কে লাখো নেতাকর্মীর ঢল

0
0

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টায় ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা কোরআন তেলাওয়াত করেন।
এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাত কামনা করে দোয়া করা হয়।
নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে সমাপনী বক্তব্য দেবেন।
শোভাযাত্রায় আরও উপস্থিত থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা, মহানগর নেতা এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের আশপাশের বিভিন্ন সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে রঙিন টিশার্ট পরে, প্ল্যাকার্ড হাতে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *