fbpx
হোম জাতীয়

জাতীয়

গাড়ির নকশা পরিবর্তন করে রাস্তায় নামানো হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

গাড়ির নকশা পরিবর্তন করে রাস্তায় নামানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাস্তা বিবেচনা করে সবাইকে গাড়ি চালাতে হবে। নকশা পরিবর্তন করে গাড়ি বড় করা যাবে না। আরেকটি গাড়ি যাওয়ার সাইট বিবেচনা...বিস্তারিত

ফেসবুক স্ট্যাটাসের কারণে সিনিয়র সাংবাদিক গ্রেফতার

ভোলার ঘটনা প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুলনার প্রবীণ সাংবাদিক মনির উদ্দিন আহমেদ শান্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দ্য নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। রোববার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ তার দোলখোলার নিজ বাসভবন থেকে থানায় ডেকে নিয়ে যান। সোমবার সন্ধ্যায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে...বিস্তারিত

আবার বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি

পাইকারি পর্যায়ে আবার বিদ্যুতের দাম বাড়াতে চায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎ উৎপাদন খরচ ও সরবরাহে ঘাটতির কথা উল্লেখ করে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, খুচরা দাম না বাড়িয়ে বিদ্যুতের পাইকারি দাম বাড়ালে গ্রাহক পর্যায়ে এর সরাসরি প্রভাব পড়বে না। তবে পাইকারি দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বিতরণ কোম্পানিগুলো...বিস্তারিত

নিকারের বৈঠকে সিটি কর্পোরেশন, পৌরসভা ও থানা করার সিদ্ধান্ত

বিভাগ করা হলে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এমন শর্তে ফরিদপুরে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। বলেন, ‘ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে...বিস্তারিত

শপথ নিলেন নতুন ৯ বিচারপতি

শপথ নিলেন নতুন করে ৯ জন বিচারপতি। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ৯ বিচারপতির শপথ অনুষ্ঠান শেষ হলো। সোমবার সকালে সুপ্রিমকোর্টের জাজেস লাউন্জে নতুন বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। গত ২০ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকদের নিয়ে প্রজ্ঞাপন...বিস্তারিত

ভোলার ঘটনায় দেশবাসীর প্রতি ধৈর্য্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার ঘটনায় ধৈর্য্যের আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। গুজব রটনাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ভোলা ইস্যুতে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ফেসবুক ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ব্যাপারে (ভোলা ইস্যু) ধৈর্য্য ধারণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।’ প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন,...বিস্তারিত

যুবলীগের চেয়ারম্যান পদ হারিয়ে যা বললেন ওমর ফারুক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুককে বাদ দেওয়া হয়েছে । ক্যাসিনো–কাণ্ডে যুবলীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের যুক্ত থাকার অভিযোগের মধ্যেই ওমর ফারুককে সংগঠনের শীর্ষ পদ থেকে বাদ দেওয়া হলো। গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর দু-এক দিন সরব থাকলেও পরে সবকিছু থেকে অনেকটা দূরে সরে যান ওমর ফারুক। তাঁকে ছাড়াই...বিস্তারিত

আজ বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ঐক্যফ্রন্টের নেতারা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার বিকাল ৩টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে যাবে। ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান। মিন্টু বলেন, জেএসডির...বিস্তারিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ

গুজব ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা কেউ না করে সে ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। রোববার (২০ অক্টোবর) ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শনিবার (১৯ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ এক যুবককে আটক করে। রোববার এ ঘটনার জেরে সকাল ১০টার...বিস্তারিত

বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তিনি আরো বলেন, আমি সাক্ষ্য দিয়ে বলছি, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। জনগণ নির্বাচনে ভোট দিতে পারে নাই। ইউনিয়ন পরিষদে পারে না, উপজেলা পরিষদে পারে নাই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আর আপনি মিলে ভোটের জন্য যে লড়াই করেছি, ঘেরাও করেছি,...বিস্তারিত

র‌্যাবের অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেপ্তার

সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা উত্তরের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র‍্যাব। ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর থেকে বসুন্ধরার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। পরে সেখান থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বেশ কয়েকদিন ধরেই আত্মগোপনে...বিস্তারিত

আজ বৌদ্ধ ধর্মানুসারীদের ‘কঠিন চীবর’ দান উৎসব

আজ শনিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর’ দান অনুষ্ঠিত হবে। কঠিন চীবর দান, বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব। যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা (ভাদ্র মাসের পূর্ণিমা) পালনের এক মাসের মধ্যে যেকোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়। এ উপলক্ষে...বিস্তারিত

শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো দেশের জন্য অনেক কিছু করত।...বিস্তারিত

আজ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সর্ব কনিষ্ঠ সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আজ ৫৬তম জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শহীদ শেখ রাসেল। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল ছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ,...বিস্তারিত

সরকার রেলকে লাভজনক খাতে পরিণত করেছে: প্রধানমন্ত্রী

সঠিক পরিকল্পনা নিয়ে সরকার রেলকে লাভজনক খাতে পরিণত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি সংস্থার প্রেসক্রিপশনে বিএনপি এ খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বুধবার (১৬ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনসহ বেশকিছু প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উত্তরের জেলা দেশের প্রত্যন্ত জনপদ কুড়িগ্রামও এবার রেলপথে সরাসরি যুক্ত হলো রাজধানী...বিস্তারিত

স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞানদানের ব্যবস্থা করতে হবে: প্রধানমন্ত্রী

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী চালক ও পথচারী উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা চালকদের সচেতন থাকতে হবে। সেই সঙ্গে পথচারীদেরও সচেতন হতে হবে। আর স্কুল...বিস্তারিত

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৯,৪১৩

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এই ফল ঘোষণা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফল প্রকাশকালে মহাপরিচালক জানান, উত্তীর্ণ সবার মোবাইল নম্বরে ফলাফলের তথ্য পাঠানো হবে। সেই সঙ্গে ওয়েবসাইটেও ফল...বিস্তারিত

আন্দোলনের ইতি টানলেন বুয়েট শিক্ষার্থীরা

আবরার হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা আন্দোলনের ইতি টেনেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলকারীরা জানান, আমাদের আন্দোলন মাঠ পর্যায়ে ইতি টানা হলো, তবে আমাদের সার্বক্ষনিক নজরদারি থাকবে বুয়েট প্রশাসন থেকে আমাদের দাবিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা। ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা গত দুইদিন আন্দোলন শিথিলের ঘোষনার পর মঙ্গলবার সন্ধায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন তারা। তারা জানান,...বিস্তারিত

বুধবার ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন। রংপুর ও কুড়িগ্রামের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেই দাবি বাস্তবায়ন করছেন। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটি ইনকা এমজি কোচ (১৪টি) দিয়ে সম্পূর্ণ নতুনভাবে ট্রেনটি উদ্বোধন হবে। পাশাপাশি রংপুর এক্সপ্রেস ও...বিস্তারিত

ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিলেন আবরারের ছোট ভাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ আর ঢাকায় পড়তে চান না। ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ভাইয়ের নির্মম মৃত্যুর পর আজ মঙ্গলবার ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন তিনি। ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বেন ফায়াজ। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে...বিস্তারিত