হোম জাতীয় যুবলীগের চেয়ারম্যান পদ হারিয়ে যা বললেন ওমর ফারুক
যুবলীগের চেয়ারম্যান পদ হারিয়ে যা বললেন ওমর ফারুক

যুবলীগের চেয়ারম্যান পদ হারিয়ে যা বললেন ওমর ফারুক

32
0

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুককে বাদ দেওয়া হয়েছে । ক্যাসিনো–কাণ্ডে যুবলীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের যুক্ত থাকার অভিযোগের মধ্যেই ওমর ফারুককে সংগঠনের শীর্ষ পদ থেকে বাদ দেওয়া হলো। গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর দু-এক দিন সরব থাকলেও পরে সবকিছু থেকে অনেকটা দূরে সরে যান ওমর ফারুক। তাঁকে ছাড়াই সংগঠনটির সভাপতিমণ্ডলীর সভা হয়েছে।

সদ্য–পদ–হারানো নেতা ওমর ফারুক তামাকের বিকল্প ‘টেন্ডু পাতা’ থেকে শুরু করে তৈরি পোশাকের ব্যবসা করেছেন। ঋণখেলাপি হয়েছেন। রাজনীতিতেও দীর্ঘ সময় সুবিধা করতে পারেননি। বিড়ি শ্রমিক লীগ, জাতীয় পার্টির যুব সংগঠন, আওয়ামী লীগ করেও লম্বা সময় ছিলেন পেছনের কাতারে। তবে যুবলীগ তাঁকে নিয়ে গেছে শীর্ষে। যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর শোধ করেছেন পুরোনো ব্যর্থতার দেনা।

পদ–হারানো নেতা ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ১০ বছর আমার চেহারা ভালো ছিলো কিন্তু এখন খারাপ হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর সংবাদ মাধ্যমে আমার বিচার চলছে।

(32)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *