fbpx
হোম জাতীয়

জাতীয়

বাংলাদেশ অংশে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা বিজিবির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশ অংশে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীতে বিজিবির সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম এ তথ্য জানান।

জয় বাংলা জাতীয় স্লোগান: হাইকোর্ট

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস থেকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে সর্বস্তরে ব্যবহারের জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১০ ডিসেম্বর  এ-সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি...বিস্তারিত

মানবাধিকার নিশ্চিতে আইনের শাসনের প্রতি গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মানবাধিকার নিশ্চিতের জন্য সবার আগে আইনের শাসন নিশ্চিত করা জরুরী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কে প্রশ্রয় দেয়া হলে সেদেশে অন্যায় মাথা চাড়া দিয়ে উঠবে এটাই স্বাভাবিক। সকলকে মানবাধিকারের বিষয়ে সজাগ থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের স্বাধীনতা ও...বিস্তারিত

১০ সাংবাদিক পেলেন টিআইবি’র অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৯

১০ জন গণমাধ্যমকর্মীকে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুরস্কার দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৯’ দেওয়া হয়। পুরস্কার পাওয়া গণমাধ্যমকর্মীরা হলেন প্রিন্ট মিডিয়া জাতীয় ক্যাটাগরিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম, প্রিন্ট মিডিয়া (স্থানীয়) ক্যাটাগরিতে যশোরের গ্রামের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ...বিস্তারিত

নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়ঃ শেখ হাসিনা

নারীরা এখন সবক্ষেত্রে দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি। বেগম রোকেয়া তার বইয়ে...বিস্তারিত

রুম্পা হত্যা মামলার রিমান্ড শুনানিতে যা হলো

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যা মামলায় তার বন্ধু আব্দুর রহমান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আখতারুজ্জামান ইলিয়াস। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের...বিস্তারিত

জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগে নিয়মিতদের ক্ষোভ

জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের চুক্তিভিত্তিক নিয়োগে ক্ষোভ বাড়ছে নিয়মিতদের। ক্যারিয়ারের পুরো সময় দেশকে সেবা দেওয়ার পরও শীর্ষ পদে বসে অবসর নেয়ার সুযোগ পাচ্ছেন না অনেক সৎ ও মেধাবী কর্মকর্তা। এর কারণ  জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের অনেক পদেই বসে আছেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর কীভাবে চুক্তির মেয়াদ বাড়ানো যায়, এ ব্যাপারে নানা কৌশল...বিস্তারিত

বিপিএলের মঞ্চে কাজী নজরুলকে স্মরণ করলেন সালমান খান

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অনুষ্ঠান মঞ্চে কথা বলার একপর্যায়ে তিনি স্মরণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।  সালমান খান বলেন, ‘আমার বাবা আমাকে বলেছেন, তুমি যখন মঞ্চে উঠবে তখন একজন মানুষের নাম অবশ্যই উল্লেখ করবে। তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম’। আমার বাবা তাঁর...বিস্তারিত

বঙ্গবন্ধুকে ডক্টর অব ল সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অব ল’ সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। মুজিববর্ষে (২০২০) বঙ্গবন্ধুকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন উপলক্ষে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকে সম্মাননা ডিগ্রি...বিস্তারিত

মামলার রায় বাংলায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতে মামলার রায়গুলো ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখার বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সব নাগরিকেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলেও জানান তিনি। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি বেশকিছু ঘটনার দ্রুততম রায় দেয়ায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা...বিস্তারিত

সবারই ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুরষ্কৃত করা হয়েছিল। খুনিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছিল। হত্যাকারীদের নানাভাবে মদদ দেওয়া হয়েছিল। হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি বিল জারি করা হয়। আমরা যারা ভুক্তভোগী ছিলাম আমাদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ ছিল না। সেই সময় দেশে বিচারের বাণী নিভৃতে কাঁদে এমন অবস্থা ছিল। স্বজন...বিস্তারিত

পেট্রোবাংলা ভবনে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে। পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। কীভাবে এ আগুন লাগল তা এখনো জানা যায়নি।...বিস্তারিত

প্রতিবন্ধীদের প্রতি ‘নেতিবাচক মানসিকতা’ বদলান: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ‘নেতিবাচক মানসিকতা ’ পরিহার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, ‘কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বলো না শৈশব থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। শিশুদেরকে শৈশব থেকে এই শিক্ষা দিতে হবে যাতে তারা মানবিক হয় এবং যাতে তারা আমাদের সঙ্গে একত্রে চলতে পারে- এটিই সবচেয়ে বড় কথা। প্রতিবন্ধী...বিস্তারিত

সন্ত্রাসীরা যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন

খুনি, আগুন সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীর প্রতি আমার আহ্বান আগুন সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী, এতিমের অর্থ আত্মসাৎকারী, সুদখোর ও ঘুষখোররা যাতে ক্ষমতায়...বিস্তারিত

হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি ১০ হাজার

আগামী বছর হজের জন্য বাংলাদেশিদের কোটা আরও ১০ হাজার বাড়িয়েছে সৌদি আরব সরকার। কোটা বৃদ্ধির ফলে হজ করার সুযোগ পাবেন মোট ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশি। বুধবার স্থানীয় সময় বিকেলে মক্কায় সৌদি হজ মন্ত্রণালয়ে ২০২০ সালের হজ চুক্তি অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী সালেহ...বিস্তারিত

ভিপি নুরের কক্ষে তালা, কুশপুত্তলিকা দাহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশ। নুরের একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় আজ বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন হয়। পরে ভিপি নুরের কক্ষে তালা দিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা। এ সময় নুরের পদত্যাগ...বিস্তারিত

চাকরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা এগিয়ে

চাকরির বাজারে তুলনামূলক এগিয়ে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) বলছে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতকোত্তর (এমএ) তরুণদের মাঝে বেকারত্বের হার ৩৬ দশমিক ২ শতাংশ হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঝে এই হার ২৫ দশমিক ৭ শতাংশ। পিছিয়ে থাকলেও তুলনামূলক বেশি বেতনে চাকরিতে প্রবেশ করছে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা...বিস্তারিত

আজ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল...বিস্তারিত

বাংলাদেশি ছাড়া আসামের কেউ বাংলাদেশে ঢুকতে পারবেনাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ ইনের খবরে আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোনোভাবেই বাংলাদেশি ছাড়া কাউকে বাংলাদেশের মাটিতে ঢুকতে দেব না। আমাদের সুনিশ্চিত হতে হবে, যেগুলো পুশইন করাচ্ছে সেগুলো বাংলাদেশের নাগরিক কি না। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আমরা এগুলোকে রিসিভ করতে পারি। যদি তারা বাংলাদেশের নাগরিক না...বিস্তারিত

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট চালুর সুপারিশ: সংসদীয় কমিটি

দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার আগে এবং চুড়ান্ত (ফাইনাল) পরীক্ষার আগে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট সিস্টেম চালু করার জন্য সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। রবিবার জাতীয় সংসদ ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...বিস্তারিত