fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

জিততে পারেনি আর্জেন্টিনা

নিজের ছায়া হয়ে থাকলেন লিওনেল মেসি। পজেশন হারালেন, আবার সুযোগও নষ্ট করলেন। প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের মতোই অবস্থা আর্জেন্টিনার। সুযোগ তৈরি হয়েছে, গোলমুখে বারবার শটও হয়েছে, কিন্তু গোল আসেনি। সুযোগ নষ্ট আর দুর্ভাগ্যের মিশেলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। আজ শুক্রবার ভোরে আসুনসিয়নের এস্তাদিও দিফেনসোরেস...বিস্তারিত

আইসিসির সেরার দৌড়ে নাসুম

মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের পর এবার আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন নাসুম আহমেদ। সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় গতকাল টাইগার স্পিনারকে মনোনয়ন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বরাবরের মতো আইসিসির ‘মাসের সেরা খেলোয়াড়’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন-বাংলাদেশের নাসুম আহমেদ, নেপালের স›দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা। নাসুম...বিস্তারিত

বাংলাদেশরে প্রশংসায় যা বললেন মালদ্বীপের কোচ

এক জয় ও এক ড্রয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাঁচ দলের সাফ চ্যাম্পিয়নশিপে আপাতত দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ছয় পয়েন্ট নিয়ে নেপাল শীর্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে আজ দুবারের সাফ চ্যাম্পিয়ন স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ। মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে আজকের হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ৩১ ধাপ এগিয়ে...বিস্তারিত

চলছে বিসিবি নির্বাচন

শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মিরপুর বিসিবি কার্যালয়ের বোর্ড সভাকক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজই বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হবে। সরকারিভাবে ঘোষণা হবে বৃহস্পতিবার। বিসিবির নির্বাচনে এবার ভোটার সব মিলিয়ে ১৭১ জন। যেখানে আজ ভোটাধিকার প্রয়োগ করবেন ১০৯ জন। এবার...বিস্তারিত

পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস

আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে সোমবার রাতে তারা মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। এই লড়াইয়ে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পন্ত বাহিনী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে ২ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি।...বিস্তারিত

আজ মাশরাফির জন্মদিন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মর্তুজার ৩৮তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের ৩৮ বসন্ত কাটিয়ে ৩৯তম বছরে পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় এ ক্রিকেটার। ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানানোর আগেই যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। লড়াই করেছেন জাতীয় নির্বাচনে। তাতে জয়ী হয়ে নির্বাচিত হয়েছেন নিজ জন্মস্থান নড়াইল-২...বিস্তারিত

সাকিবের প্রশংসায় কলকাতার অধিনায়ক

দীর্ঘ বিরতির পর অবশেষে কলকাতা নাইটরাইডার্সের একাদশে ফিরলেন সাকিব আল হাসান। রোববার দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফেরার ম্যাচে দারুণ বোলিং করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। অভিষেক শর্মাকে ফেরানোর পাশাপাশি কেন উইলিয়াসনকে রানআউট করে সাকিব। অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। তবে ম্যাচ জয়ে সাকিবকে ব্যাটিংয়ে নামানোর প্রয়োজন পড়েনি এইউন...বিস্তারিত

অবশেষে সাকিবের চমক

 কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯ ম্যাচ পর আইপিএলে ফিরলো সাকিব আল হাসান। মাঠে নেমেই তার ম্যাজিক দেখালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। সাকিবের নৈপুণ্যে সানরাইজার্স হায়দরাবাদকে অল্প রানে আটকে ফেলার স্বপ্ন দেখছে কলকাতা। রবিবার (৩ অক্টোবর) দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ইনিংসের...বিস্তারিত

সাকিব আজ খেলবেন তো ?

আরব আমিরাতে পাঁচ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিটিতেই বেঞ্চ গরম করেছেন সাকিব আল হাসান। তবে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে থাকতে পারেন বাংলাদেশি এই অলরাউন্ডার। তেমনই ইঙ্গিত দিয়েছেন কলকাতার হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ইনজুরির কারণে কলকাতার হয়ে সবশেষ দুই ম্যাচে খেলেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সেই দুই ম্যাচে সাকিবের খেলার সম্ভাবনাও জেগেছিল। কিন্তু...বিস্তারিত

বিশ্বকাপ মিশনে মাহমুদউল্লাহদের ওমান যাত্রা আজ

টি ২০ বিশ্বকাপে অংশ নিতে আজ উড়াল দেবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আজ রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমান ধরবেন মাহমুদউল্লাহরা। মাস্কাটে পৌঁছে একদিনের কোয়ারেন্টিন। মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। টি ২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের ১৪ দিন আগে ওমানে যাচ্ছে বাংলাদেশ দল। শনিবার দলের ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন,...বিস্তারিত

বাংলাদেশের জয়কে হাস্যকর বলেছেন ভারতের কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার দারুণ ফুটবল খেলে শ্রীলংকার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লাল-সবুজের দল। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে লংকান জালে বল জড়িয়েছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। সেটিই ছিল ম্যাচজয়ী গোল। কিন্তু বাংলাদেশের পাওয়া এই পেনাল্টিকে হাস্যকর বলেছেন ভারত দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। একই দিনে দ্বিতীয় ম্যাচে...বিস্তারিত

সতেজ থাকতে আইপিএল ছাড়ছেন গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা তিনি। আর কী? এই সংক্রান্ত যত বিশেষণ, সবই বোধ হয় দেওয়া যায় ক্রিস গেইলকে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এখানে গেইলের দিকে থাকবে বিশেষ নজর। ক্যারিবীয়ান তারকাও যে বিশ্বকাপে ভালো করতে চাইছেন, যেন তারই প্রমাণ মিলল। বিশ্বকাপের আগে ‘মানসিকভাবে চাঙা’ হতে আইপিএলের দল পাঞ্জাব কিংস শিবির ছেড়েছেন তিনি। জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে...বিস্তারিত

অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি

পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। সেটাও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ঘরের মাঠে তার দলও জয় পেয়েছে ২-০ গোলের ব্যবধানে। অপর গোলটি করেছেন ইদ্রিসা গানা গেয়ে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর থেকেই মেসিকে ঘিরে সর্বদিকে উচ্ছাস। কিন্তু সেটিতে যেন এতদিন ঠিক রঙ লাগছিল না। কীভাবেই বা লাগবে? তিনটি ম্যাচে মাঠে...বিস্তারিত

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান বিরাট কোহলির

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করলেন বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৩৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার পূর্ণ হয় ভারতের অধিনায়ক কোহলির। এজন্য ৩১৪টি ম্যাচ ও ২৯৯টি ইনিংস খেলেছেন তিনি। প্রথম ভারতীয় হলেও,...বিস্তারিত

ক্রিকেটারদের বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান

সম্প্রতি নিউজিল্যান্ড এবং এর পর ইংল্যান্ড ক্রিকেট দল তাদের সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ক্ষোভকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান। আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপের আগে নিজ বাসভবনে ক্রিকেটারদের...বিস্তারিত

সেই ‘নিষিদ্ধ’ ৮ খেলোয়াড় নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যদিও চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটি মাঠে গড়ানোর পর পরই বন্ধ হয়ে যায়। ওই ম্যাচগুলোতে ব্রাজিল কোচ তিতে ইংলিশ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে পাননি। পরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) আবেদনে সেসব খেলোয়াড়দের ইংলিশ লিগে পাঁচদিন নিষিদ্ধ করে ফিফা। অক্টোবরে ফের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সেলেকাওরা। তার জন্য ঘোষিত...বিস্তারিত

বিশ্বকাপ টি-টোয়েন্টির থিম সং ‘লাইভ দ্য গেম’

আগামী অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে বিশ্বকাপের থিম সং ‘লাইভ দ্যা গেম’। আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বৃহস্পতিবার একযোগে প্রকাশ করা হয় সংটি। গানটি কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে দেখা যাবে বিরাট কোহলি, কাইরন পোলার্ড, রশিদ খান ও গ্লেন ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা। সমর্থকরা কীভাবে তাদের...বিস্তারিত

নিউজিল্যান্ড ক্রিকেটারদের হুমকি দেওয়া হয় ভারত থেকে:পাকিস্তান

নিরাপত্তাহুমকি জনিত কারণ দেখিয়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ না খেলেই দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে পাকিস্তানের দাবি, হুমকিটি ভারত থেকে এসেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) এ অভিযোগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খবর প্রকাশ করেছে আল-জাজিরা। বিশ্বের বড় দলগুলো যখন পাকিস্তানে ক্রিকেট খেলতে আগ্রহ দেখাচ্ছে, ঠিক তখনই দেশটিতে গিয়েও সিরিজ বাতিল করে ফিরে গেছে নিউজিল্যান্ড।...বিস্তারিত

মোস্তাফিজ জাদুতে রাজস্থানের ২ রানের নাটকীয় জয়

পাঞ্জাব কিংসের শেষ ১৫ বলে ১০ থেকে লক্ষ্যমাত্রা নেমে এসেছিল ১২ বলে ৮ রানে। সেখান থেকে ১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন মোস্তাফিজ। তাতেই মূলত ঘুরে যায় ম্যাচ, জাগে রাজস্থানের সম্ভাবনা। আর শেষ ওভারে দুই উইকেট নিয়ে মাত্র ১ রান দেন কার্তিক। তাতেই ২ রানের নাটকীয় জয় তুলে নেয় রাজস্থান রয়েলস। দুবাইতে টস হেরে...বিস্তারিত

আইপিএল খেলা সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্ব। তবে খেলাগুলো আফগানিস্তানে সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ। তিনি জানান, ‘সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু। বিশেষ করে মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ নারীদের খোলা চুল...বিস্তারিত