fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

বিশ্বরেকর্ড গড়লেন গাপটিল

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান সিরিজে বিশ্রামে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তার বিশ্রামের সুযোগটাই বুঝি নিয়েছেন ভারত সফররত মার্টিন গাপটিল। নিউজিল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলিকে দুইয়ে ঠেলে দিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটা নিজের করে নিয়েছেন কিউই এই ব্যাটার। গতকাল শুক্রবার রাঁচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে কোহলির থেকে ১০ রান পিছিয়ে ছিলেন গাপটিল।...বিস্তারিত

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ শেষে এবার বাংলাদেশের সামনে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। আর কিছুক্ষণ পরই মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ইতোমধ্যে হয়ে গেছে টস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের পর বাংলাদেশ দলে হয়েছে ব্যাপক রদবদল। নেই প্রায় ছয় সিনিয়র ক্রিকেটার। তারণ্যে ঠাসা দল নিয়ে অভিজ্ঞ পাকিস্তানের মোকাবেলা করতে...বিস্তারিত

বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

ব্রাজিলের বিপক্ষে নিজেদের ম্যাচে সুযোগটা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। তবে তাদের একটু পরই শুরু হওয়া চিলি ও একুয়েডর ম্যাচের ফল পক্ষে আসায় কাতার বিশ্বকাপের টিকেট পেয়ে গেছে লিওনেল স্কালোনির দল। সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা। এর ঘণ্টাখানেকের মধ্যে শেষ হওয়া আরেক ম্যাচে একুয়েডরের...বিস্তারিত

ব্রাজিলের সঙ্গে ড্র করল আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ১৩তম রাউন্ডে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। আজ বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উত্তর পশ্চিমের শহর স্যান হুয়ানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে স্বাগত জানায় দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা দল আর্জেন্টিনা। নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আর্জেন্টিনা। শুরুর দশ মিনিটে বলের দখলেও এগিয়ে ছিলেন লিওনেল মেসিরাই। তবে...বিস্তারিত

মাঠে পতাকা টানিয়ে অনুশীলনের ব্যাখ্যা দিলো পাকিস্তান

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ঢাকায় এসে সফরকারীরা প্রথমবারের মতো অনুশীলনে নামে সোমবার। মিরপুরে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল অনুশীলন করে জাতীয় পতাকা উড়িয়ে। এনিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় চারদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর আলোচনা চলল এ নিয়ে। পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলতে থাকে। তবে দেশটি যখন পাকিস্তান এবং সামনে বাংলাদেশের বিজয়ের...বিস্তারিত

আগামী বিশ্বকাপের ৭ ভেন্যু চূড়ান্ত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ানদের দেশে ফেরার দিনই জানা গেল আগামী বছরের বিশ্বকাপ শুরু-শেষের তারিখ। চূড়ান্ত হলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ভেন্যুগুলোও। এবারের মতো আগামী বিশ্বকাপেও ম্যাচ হবে ৪৫টি। টুর্নামেন্ট শুরু আগামী ১৬ অক্টোবর, ফাইনাল ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার ৭টি শহরে হবে টি-টোয়েন্টির বিশ্ব আসরের উৎসব-অ্যাডিলেইড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি। আগামী ৯ ও ১০...বিস্তারিত

ছেলের কারনে কোচের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়: সৌরভ গাঙ্গুলী

প্রথমে কিছুতেই ভারতীয় দলের কোচ হতে রাজি ছিলেন না দ্যা গ্রেট ওয়াল নামে খ্যাত রাহুল দ্রাবিড়। কিন্তু হঠাৎ করেই সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলীর কথায় ভারতীয় দলের কোচ হতে রাজি হয়ে যান তিনি। কী ভাবে রাহুলের মতো শান্ত এবং কঠিন মানসিকতার মানুষকে রাজি করানো গেল এক অনুষ্ঠানে গিয়ে মজা করে সে প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট...বিস্তারিত

মেসির আর্জেন্টিনায় মেসির খেলার বিষয়টি অর্থহীন

পিএসজিতে যোগ দেওয়ার সময় লিওনেল মেসির আর্জেন্টিনায় খেলার বিষয়টি স্পষ্ট করেই দুই পক্ষের চুক্তিতে বলে দেওয়া ছিল। তবে এবার চুক্তির সেই ধারাকে পিএসজি কর্তৃপক্ষ বললো ‘অর্থহীন’। এমনকি আসছে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার হয়ে মেসির খেলাটাকেও ভালো চোখে দেখছে না ক্লাবটি। কারণটা হচ্ছে মেসির চোট। এ কারণে পিএসজির শেষ দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সেই...বিস্তারিত

জয়ের পর যা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন উইলিয়ামসনের দল নতুন ইতিহাস লিখল। ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। জয়ের পর উইলিয়ামসন বলেন, আমরা একাধিকবার একে অপরের সঙ্গে খেলেছি। আজকের খেলাটি ক্রিকেটের একটি দুর্দান্ত খেলা হবে বলে জানতাম। আজকের পারফরম্যান্সে আমরা সত্যিই আনন্দিত। তিনি বলেন, মিশেল অসাধারণ খেলেছে। তার চরিত্রটি আজ উঠে এসেছে। ব্ল্যাক ক্যাপস অধিনায়ক আরও বলেন,...বিস্তারিত

গেইলের রেকর্ড গেল পাকিস্তানের রিজওয়ানের কাছে

রেকর্ডটা ভাঙার জন্য বিশ্বকাপের মঞ্চকেই হয়তো তুলে রেখেছিলেন মোহাম্মদ রিজওয়ান। চলতি বছরে আছেন দারুণ ফর্মে, অন্তত টি-টোয়েন্টিতে তো বটেই। স্কটল্যান্ডের বিপক্ষে রোববার (৭ নভেম্বর) অবশ্য সে ঝলক দেখা গেল না, তবে রেকর্ড একটা ঠিকই কেড়ে নিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। তাও যেন তেন খেলোয়াড়ের নয়, টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলের রেকর্ড! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি...বিস্তারিত

জাভিকে যে বার্তা পাঠালেন মেসি

বার্সেলোনার সোনালী সময়ের অন্যতম কারিগর ছিলেন লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দেস ইনিয়েস্তা। মধ্যমাঠে একসঙ্গে ক্যারিয়ারের পুরোটা সময় ফুল ফুটিয়ে গেছেন জাভি ও ইনিয়েস্তা। আর তাদের বানিয়ে দেওয়া বলে গোল উৎসব করতেন মেসি। তাদের তিন জনের যুগলবন্দিতে অসংখ্য শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি। কিন্তু সেসব এখন অতীত। চলতি মৌসুমে বার্সেলোনা ম্যাচ জিততে যেন ভুলেই গেছে। দীর্ঘ...বিস্তারিত

কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি!

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ভারত। তবে বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে তারা হেরে যায় ১০ উইকেটের ব্যবধানে। বিশ্বমঞ্চে এটি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের প্রথম হার। আর এই হারের পর সমালোচিত হয়েছিলেন ভারতীয় পেসার মোহম্মদ শামি। তাকে পাকিস্তানে চলে যেতে বলেছিলেন অনেক ভারতীয় সমর্থক। মূলত মুসলমান হওয়াতেই এমন ক্ষোভ দেখানো হয় তার প্রতি।...বিস্তারিত

আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত পাকিস্তানের

বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুট- চতুষ্ঠয়ের সঙ্গে উচ্চারিত হচ্ছে না বাবর আজমের নাম। কিন্তু পাকিস্তানের বর্তমান, সাবেক ক্রিকেটারদের বিশ্বাস প্রতিভার তুলনায় চার ক্রিকেটারের চেয়ে কোনো অংশে কম নন বাবর। বরং কিছু ক্ষেত্রে বেশ এগিয়ে। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বাবর খেলতে নামেন প্রিয় মাকে হাসপাতালের ভেন্টিলেশনে রেখে। শুধু খেলেননি, আকাশসম...বিস্তারিত

ভারতকে পাড়ার দল বললেন শহিদ আফ্রিদি

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক বিদ্রুপ করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান ১০ উইকেটে জিতে তার যোগ্য জবাব দিয়েছে। গ্রুপ-২ এ পাকিস্তান এখনও অপরাজেয়। আর ভারত জয়ের মুখই দেখেনি। গতকালও নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে। এতে তাদের সেমিতে ওঠার সুযোগ অনেকটাই কমে গেছে। এই সুযোগে তাদের বিদ্রুপ করতে ছাড়লেন না শহিদ আফ্রিদি। এমনিতেই ভারতবিদ্বেষী বলে আফ্রিদির...বিস্তারিত

বাংলাদেশকে হারাতেই হবে : অসি অধিনায়ক

ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেও টি-টোয়েন্টিতে নিজেদের অন্যতম সেরা দল হিসেবে মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এমন হারের পর সুপার টুয়েলভে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি থাকা ম্যাচ দুইটিতে যে করেই হোক, ফলাফল নিজেদের পক্ষে নিতে চান অসি অধিনায়ক। শনিবার রাতে দুবাইয়ে অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ বল হাতে...বিস্তারিত

কাঠগড়ায় নিজেকেই দাঁড় করালেন মাহমুদউল্লাহ রিয়াদ

শেষ বলে জয়ের জন্য দরকার ৪ রান। টি-টোয়েন্টিতে এমন সমীকরণ মিলিয়ে জয়ের রেকর্ড অনেক আছে। আছে ব্যতিক্রমও। তবে এই ফরম্যাটে অভিজ্ঞ ব্যাটসম্যান থাকলে জয়ের পাল্লাই ভারি হয়। বাংলাদেশের বেলায় হয়েছে ব্যতিক্রম। অধিনায়ক মাহমুদউল্লাহ পারেননি সে সমীকরণ মেলাতে। রাসেলের বলে চার দূরে থাক ব্যাটই লাগাতে পারেননি তিনি। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে উইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে তিন রানে।...বিস্তারিত

সেমিফাইনালে পা দিয়ে রাখলো বাবর আজমের পাকিস্তান

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল মনে হচ্ছে পাকিস্তানকে। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই তারা দুর্দান্ত। প্রথমে ভারত, এরপর নিউজিল্যান্ড, আর এবার আফগানিস্তানকে হারানো। এর মধ্য দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো বাবর আজমের নেতৃত্বাধীন পাক বাহিনী। শুক্রবার (২৯ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও পাকিস্তান। টস জিতে আগে...বিস্তারিত

বার্সেলোনার কোচ কে বরখাস্ত

বার্সেলোনার দুর্দশা যেন কাটছে না। লা লিগায় একের পর এক ম্যাচ হেরে চলেছে। এর জের ধরে বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে বার্সেলোনায় শেষ হল রোনাল্ড কোম্যান অধ্যায়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, যেকোনো সময় চাকরীচ্যুত হতে পারেন এই ডাচ কোচ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটবল ক্লাব বার্সেলোনা নিশ্চিত করেছে কোম্যানকে বরখাস্ত...বিস্তারিত

সাকিব সিংহাসন ফিরে পেলেন

ওয়ানডেতে আগে থেকেই রয়েছেন শীর্ষে। পর্যাপ্ত টেস্ট না খেলায় সাদা পোশাকের র‍্যাংকিংয়ে রয়েছেন চারে। এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যানস দিয়ে কুড়ি ওভারের অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন সাকিব আল হাসান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের অলরাউন্ডার। যেখানে তার বোলিং ইকোনমি (৪.৭৩) ও গড় (৬.৪৫) দুটোই...বিস্তারিত

অনুশীলনে মাহমুদউল্লাহ’র ইমামতিতে নামাজ আদায়

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা।  বিকেল চারটায় শুরু হবে এই ম্যাচ। আগের দিন দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। যেখানে মাহমুদউল্লাহ’র ইমামতিতে নামাজও আদায় করতে দেখা গেছে সাকিব-মুশফিকদের। তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইংলিশদের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আসতে চলেছে। কোমড়ের চোটের কারণে বিশ্ব আসর থেকে ছিটকে পড়েছেন...বিস্তারিত