fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

পাকিস্তানের কোচ হওয়ার প্রশ্নে শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটে যেমন অননুমেয়, তেমনি ক্রিকেট ব্যবস্থাপনায়ও। যখন যাকে খুশি নিয়োগ দেওয়া হচ্ছে ক্রিকেট বোর্ডের বড় পদে। আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে যে কাউকে বাদ দেওয়া হয়। সবশেষ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পরবর্তী দুটি সিরিজে সাকলায়েনের কোচিংয়ে বাবর আজমরা অসাধারণ খেলে।...বিস্তারিত

নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের দাপট

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে দুটি চারে বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর ব্যাটে ছন্দটা ঠিকই আছে। মধ্যাহ্নভোজ থেকে ফেরার পরও লিটন দাসের ব্যাট আলো ছড়াচ্ছে। এই প্রতিবেদন লেখার সময়ে এরই মধ্যে ৪২ রান করে ফেলেছেন লিটন। অন্য প্রান্তে মুমিনুল অপরাজিত ৪৫ রানে। এরই মধ্যে জুটিতে ৭৮ রান হয়ে গেছে। বাংলাদেশের রান এই মুহূর্তে ১০৬ ওভারে ৪ উইকেটে ২৮১, নিউজিল্যান্ডের...বিস্তারিত

করোনা আক্রান্ত লিওনেল মেসি

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) ফরোয়ার্ড ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি করোনায় আক্রান্ত হয়েছেন। মেসির সঙ্গে পিএসজির আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। তারা আইসোলেশনে আছেন। ক্লাবের ওয়েবসাইটে রবিবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পিএসজির অফিসিয়াল পেজে জানানো হয়, লিওনেল মেসিসহ তাদের চার খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। তাদেরকে  আইসোলেশনে থাকতে বলা হয়েছে।...বিস্তারিত

নতুন বছর নিয়ে ভক্তদের যা বললেন মেসি

২০২১ ছিল লিওনেল মেসির জন্য ঘটনাবহুল এক বছর। এই বছরই ২৮ বছরের খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক শিরোপা (কোপা আমেরিকা) এনে দেন মেসি। এরপর বার্সেলোনা থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে যোগ দেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে। এরপর সপ্তম ব্যালন ডি’অর জেতেন। সব মিলিয়ে ২০২১ সালে দুর্দান্ত সব সাফল্যগাঁথা এঁকেছেন মেসি। চলতি বছরেও কঠিন সব চ্যালেঞ্জের...বিস্তারিত

বর্ষসেরা মনোনয়ন পেলেন সাকিব

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন সাকিব আল হাসান।  ক্রিকেট সংস্থাটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকায় সাকিবের নাম দেখা গেছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেল এই তালিকা তৈরি করেছে। সাকিব আল হাসান ছাড়াও তালিকায় আরও আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজিম, দক্ষিণ আফ্রিকার জানেমান ও...বিস্তারিত

জাতীয় দল কারও ব্যক্তিগত জায়গা না: রুবেল

গত ৮ মাস ধরে দেশের হয়ে মাঠে নামতে পারছেন না পেসার রুবেল হোসেন। গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই হয়ে আরব আমিরাতে গিয়েছিলেন। চোটের কারণে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে পড়লে মূল স্কোয়াডে ঠাঁই হয় তার। তবুও একাদশে থাকার সুযোগ হয়নি তার। বিশ্বকাপ শেষে দেশে ফিরে...বিস্তারিত

শারজায় বাতিল হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ!

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের গ্রুপ ‘বি’ এর সেরা হওয়ার লড়াইতে মাঠে নেমেছে দু’দল। তবে ম্যাচ চলাকালে জানা যায় দুই আম্পায়ারের করোনা আক্রান্তের খবর এলে বন্ধ করে দেয়া হয়েছে ম্যাচটি। ম্যাচটিতে দুই মাঠ আম্পায়ারের ভূমিকায় রয়েছেন আফগানিস্তানের আহমেদ শাহ পাকতিন ও আরব আমিরাতের আকবর আলী।...বিস্তারিত

করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার রাতে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিসিসিআইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির। টিম ইন্ডিয়ার এই অধিনায়ক করোনার টিকার দুই ডোজ নিয়েছেন। তিনি সম্প্রতি পেশাগত কাজে এক স্থান থেকে অন্যত্র যাতায়াত করছিলেন। বিভিন্ন পেশাদার কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। ৪৯...বিস্তারিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২’র প্লেয়ার্স ড্রাফট

সোমবার দুপুর ১২টা থেকে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২’র প্লেয়ার্স ড্রাফট। শুরুতেই টিম সিরিয়াল নির্ধারিত হয়। এর পরেই খেলোয়াড় দলে ভেড়ানো শুরু করে দলগুলো। দল পেয়েছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন, প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি এবং ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এ তিন সুপারস্টারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়াও কুমিল্লায় থাকছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল...বিস্তারিত

ক্রিকেটার শোয়েব আখতারের মা আর নেই

পাকিস্তানের সাবেক ডান হাতি ফাস্ট বোলার শোয়েব আখতারের মা আর নেই। মা হারানোর দুঃসংবাদ নিজের টুইটারে শোয়েব জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’ পাকিস্তানের জিও টিভির অনলাইনের খবরে বলা হয়েছে,রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরা হয়নি।...বিস্তারিত

তামিম চাইলেই তো হবে না: পাপন

অনেকদিন ধরেই জাতীয় দলে নেই ইমরুল কায়েস। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে ওপেনিং ও টপঅর্ডারে যারপরনাই ব্যর্থ টাইগাররা। যে কারণে ফের ইমরুলকে জাতীয় দলে অন্তর্ভূক্তির দাবি তুলেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। সম্প্রতি একটি গণমাধ্যমকে ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তামিম।...বিস্তারিত

বিপিএল: দল পেলেন না মাশরাফি-তামিম-রিয়াদ

অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।  টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগেই অটো চয়েজ সুবিধায় বিপিএলে দল পেয়ে গেলেন জাতীয় দলের তিন তারকা – অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও অন্যতম বাঁহাতি স্পিনার নাসুম...বিস্তারিত

বিপিএলে দল পেলেন সাকিব-মোস্তাফিজ-নাসুম

অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।  টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগেই বিপিএলে দল পেয়ে গেলেন জাতীয় দলের অন্যতম বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তকে ডিরেক্ট সাইনিং হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। নিয়ম...বিস্তারিত

আকরাম ও সুজনের পদ সাংঘর্ষিক নয়: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের কর্তা হিসেবে আর থাকতে চাইছেন না আকরাম খান।  মঙ্গলবারও এ নিয়ে সংবাদমাধ্যমে খবর চালাচালি হয়। বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক জানান, পারিবারিক কারণে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। এর পর অস্থিরতা না কেটে বরং আরও বেড়ে যায়। গুঞ্জন ওঠে— ‘টিম ডিরেক্টর’ হিসেবে আরেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের নিয়োগের...বিস্তারিত

পদত্যাগ করছেন আকরাম খান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন আকরাম খান। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের পরিবার এ তথ্য জানিয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আকরামের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্ট দিয়ে এই খবরটি জানিয়েছেন। সাবিনা তার পোস্টে লিখেছেন, ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান। সাবিনা আকরামের এই পোস্ট ঝড়ের বেগে সোশ্যাল সাইটে...বিস্তারিত

প্রস্তুতি নিচ্ছেন তামিম ইকবাল

বাঁ হাতের আঙ্গুলের ফ্র্যাকচারের জন্য জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই মাঠের বাইরে তামিম ইকবাল। অবশেষে অনুশীলন শুরু করলেন তিনি। গতকাল টাইগার ওয়ানডে অধিনায়ক ব্যাটিং করেছেন জড়তাহীনভাবে। কিছু সময় ব্যাট করেছেন স্পিনারদের বিপক্ষে। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন। প্রতিদিন আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে...বিস্তারিত

নাসির-তামিমা জামিন পেলেন

আইনসম্মতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ের মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।  এ মামলায় আরও জামিন পেয়েছেন নাসিরের স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মীসহ আরো দু’জন। সোমবার ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসানের আইনজীবী ইশরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।...বিস্তারিত

হঠাৎ বিসিবিতে জরুরি সভা ডাকলেন পাপন

হঠাৎ করেই বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  অনেকের ধারণা হতে পারে, আসন্ন বিপিএল নিয়েই এই জরুরি বৈঠক। কিন্তু না, জানা গেল শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে অনুষ্ঠিতব্য সভাটি বিপিএল গভর্নিং কাউন্সিলের নয়। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর আলোচনার মূল বিষয়। কারণ বাংলাদেশ দলকে অনুশীলন করার অনুমতি দেওয়ার...বিস্তারিত

সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতে মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ছয় ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করেনি বিসিবি। দেশীয় ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকায়ও কিছুটা পরিবর্তন আসছে। শুরুতে ঘোষিত তালিকায় এ-প্লাস, এ, বি, সি, ডি, ই ক্যাটাগরি ছিল। চূড়ান্ত তালিকায় এ-প্লাস বা আইকন ক্যাটাগরি থাকছে না। ক্যাটাগরিগুলো হবে এ, বি, সি, ডি, ই, এফ। দলগুলো যে কোনো ক্যাটাগরি থেকে একজন দেশীয়...বিস্তারিত

এবার ব্যাংক মালিক হচ্ছেন সাকিব আল হাসান!

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট মাঠের মতো করপোরেট জগতেও নিজের অবস্থান শক্তিশালী করছেন। ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার দেশের ব্যাংক খাতে যুক্ত হচ্ছেন তিনি। একটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের দুটি পরিচালক পদের মালিকানা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের হাতে।...বিস্তারিত