fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

৪০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া বিসিবির

৯০০ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) যাদের, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোর নিচে অন্ধকার! বিসিবির বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে প্রায় ৪০ লাখ (৩৯ লাখ ১৮ হাজার ২৬৭) টাকা! ১৫ দিনের মধ্যে বিল পরিশোধের তাগিদ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবিকে চিঠি দিয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি বিসিবি। এবার এর সুরাহা চায় এনএসসি।...বিস্তারিত

আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব

দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ৩১ মার্চ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। এদিকে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর। নিলামে দল পেলে দক্ষিণ আফ্রিকা সময়ের দুই টেস্ট খেলবেন না সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, টেস্ট না খেললেও সফরের ৩টি ওয়ানডে খেলবেন সাকিব। মূলত আইপিএলের...বিস্তারিত

সাকিব কীসের পেছনে ছুটছেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায়ই আলোচনায় উঠে আসেন। সম্প্রতি তেমনই ভাইরাল হয়েছে তার পেইজ থেকে আপলোড করা ছোট একটি ভিডিও ক্লিপ। কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় গহীন জঙ্গলে কিছু একটা ধরার জন্য ছুটছেন সাকিব। কীসের জন্য এবং কী পাওয়ার জন্য সাকিবের এই প্রাণপণ দৌড়, তাই নিয়েই আলোচনা...বিস্তারিত

তাসকিনের বিপিএল শেষ

চলতি বিপিএলে আর খেলা হবে না তাসকিন আহমেদের। চোটের কারণে সিলেট সানরাইজার্সের হয়ে আগের ম্যাচ খেলতে পারেননি। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচেও যে তিনি থাকছেন না তা আগেই জানা গিয়েছিল। এবার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই পেসার। এদিকে, তাসকিনের বদলি হিসেবে এরই মধ্যে আরেকজন খেলোয়াড় নেওয়া হয়েছে। একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স। জানা...বিস্তারিত

আইপিএলের নিলামে বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার

আসন্ন আইপিএলের ১৫তম আসরের নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পছন্দের তারকা ক্রিকেটারকে দলে নিতে পারবে। নিলামে বিভিন্ন দেশের বেশ কিছু তারকার নাম রয়েছে। তার মধ্যে বাংলাদেশের আছেন পাঁচজন। তারা হলেন- সাকিব আল হাসান (২ কোটি রুপি), মোস্তাফিজুর রহমান (২ কোটি রুপি), লিটন দাস (৫০ লাখ রুপি), তাসকিন আহমেদ (৫০ লাখ রুপি), শরিফুল ইসলাম (৫০ লাখ রুপি...বিস্তারিত

প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে শীর্ষে ব্রাজিল

কাতার বিশ্বকাপের আগে অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় (সকাল) প্যারাগুয়ের বিপক্ষে গোল উৎসবে মেতে ছিল স্বাগতিকরা। আর্জেন্টিনার জয়ের দিনে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিল। ম্যাচে নান্দনিক তিনটি গোল করেন রাফিয়ান, ফিলিপে কৌতিনিয়ো ও আন্তোনি।...বিস্তারিত

জাভির জন্মদিনে বার্সেলোনায় লিওনেল মেসি

আর্জেন্টিনার জাতীয় দলে খেলার সূচি না থাকার অবসরে বার্সেলোনায় সাবেক সতীর্থ জাভির জন্মদিন পালনের সুযোগ হাতছাড়া করেননি লিওনেল মেসি। অবশ্য দলের নির্বাচন প্রক্রিয়া বন্ধ থাকার সুবাদে বেশ কয়েকজন খেলোয়াড়ই অবকাশ যাপনের সুযোগ পেয়েছেন। বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ জাভির ৪২ তম জন্মদিন। এ উপলক্ষে  রাতেই স্পেনের একটি রেস্টুরেন্টে এসে হাজির হন মেসি। খবর ফ্যান ক্লাব বার্সেলোনার...বিস্তারিত

সিদ্ধান্তে অটল তামিম

ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকার ম্যাচ তখন শেষ। পুরস্কার বিতরণী পর্ব চলাকালেই মাঠে এক ফ্রেমে ধরা পড়লেন খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল। দুজনের আলাপচারিতার বিষয়টা কারো অজানা নয়। মিনিট দশেকের আলাপ শেষে নিজ নিজ ড্রেসিংরুমে ফিরে যান তারা। গত রবিবার বরিশালের হেড কোচ ও বিসিবি পরিচালক সুজন বলেছিলেন, আন্তর্জাতিক টি-২০ থেকে সরে যাওয়ার বিষয়ে কথা...বিস্তারিত

নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

ডিভোর্স ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ের আদেশের জন্য ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার অপর...বিস্তারিত

টি-টোয়েন্টিতে ফিরতে চান না তামিম

দল জয়ের দেখা না পেলেও বিপিএলে দারুণ ফর্মে আছেন তামিম ইকবাল। মিনিস্টার ঢাকার এই বাঁহাতি ওপেনার পরপর দুই ম্যাচে পেয়েছেন অর্ধশতকের দেখা। একইসাথে আক্ষেপও জাগাচ্ছে তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না তামিম। শনিবার (২২ জানুয়ারি) তামিম প্রসঙ্গে পাপন বলেন, ‘তামিমের সঙ্গে আমি কথা বলেছি। ওকে বলেছিলামও, তুমি আবার...বিস্তারিত

বাংলাদেশের ভিসা পেয়ে উচ্ছ্বসিত জেমি সিডন্স

সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েকদিন পরই ঢাকার মাটিতে পা রাখবেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। এরই মধ্যে বাংলাদেশের ভিসা পেয়ে গেছেন টাইগারদের সাবেক এই কোচ। দুই বছরের দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে আসছেন তিনি। তাইতো ভিসা পেয়েই উচ্ছ্বাস ঝড়েছে এই অস্ট্রেলিয়ানের কন্ঠে। কাজ করতে চান তরুণ ক্রিকেটারদের নিয়ে। এক বার্তায় জেমি সিডন্স বলেন, ‘বাংলাদেশে...বিস্তারিত

সাকিবের বরিশাল দলে করোনা আক্রান্ত তিনজন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পর্দা উঠছে ৬ ফ্র্যাঞ্চাইজির টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।  করোনার ঊর্ধ্বগতির কারণে দর্শকবিহীন স্টেডিয়ামে চলবে এ টুর্নামেন্ট। কঠিন জৈব সুরক্ষা বলয়ে চলছে এ আয়োজন। আর টুর্নামেন্ট শুরুর দিনই দুঃসংবাদ এলো সাকিবের বরিশাল শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। জানা গেছে, গত ১৭ জানুয়ারি করোনা পজিটিভ শনাক্ত হন সোহান।...বিস্তারিত

শেষ সাব্বিরের ইনিংস ৮ রানেই

পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরিশাল ও চট্টগ্রাম। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের ঘূর্ণি আর আলজারি জোসেফের পেস মোকাবিলা করতে ব্যাট হাতে লড়াইয়ে ব্যস্ত মিরাজের দল। ছক্কা দিয়ে বিপিএলের প্রথম বলটি শুরু করলেও তৃতীয় বলেই ধাক্কা খেল চট্টগ্রাম। নাঈম হাসানের প্রথম ডেলিভারিতে ছক্কা হাঁকানোর...বিস্তারিত

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এক নজরে দুই দলের একাদশ ফরচুন বরিশাল: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জেক লিনটট, নাঈম...বিস্তারিত

আলহামদুলিল্লাহ, এটা তারই একটা স্বীকৃতি: সাকিব

এবার আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশের। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দেখা গেছে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে একাদশে ঠাঁই পাওয়া ১১ জনের মধ্যে ৩ জনই বাংলাদেশের। তারা হলেন – সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহিম। এমন সুসংবাদে বর্ষসেরা একাদশে ঠাঁই পাওয়া বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশ দল যে ওয়ানডে...বিস্তারিত

৪ খেলোয়াড়কে ৬২ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চারজন ক্রীড়াবিদকে ৬২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।  এই চারজনের মধ্যে আছেন এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী বক্সার মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন দাবার রানী হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুজনসহ চার ক্রীড়াবিদ ও সংগঠকদের ৬২ লাখ টাকা অনুদান দিয়েছেন। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুদানের...বিস্তারিত

উসমান খাজা মুসলিম বলে…

অ্যাশেজের মাত্র কয়েক দিন আগে দলের অধিনায়ককে যৌন বার্তা-বিতর্কে সরে দাঁড়াতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়া দাপট দেখিয়েছে সিরিজজুড়ে। চতুর্থ টেস্টে বৃষ্টি বাধা না হলে হয়তো এবারও ইংল্যান্ডকে ধবলধোলাই হতে হতো। তিন দিনের মধ্যেই হোবার্ট টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে অ্যাশেজ ধরে রেখেছে দলটি। তাই সিরিজ জয়ের পরই আরাধ্য ভস্মাধার নিয়ে উল্লাসে মেতেছিল অস্ট্রেলিয়া।...বিস্তারিত

মেসি-রোনালদো কেউ কাউকে ভোট দেননি

ফিফার দি বেস্টের পুরষ্কার ঘোষণা শেষ। বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি ভোটাভুটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার জিতে নিয়েছেন। এখন চলছে জল্পনা কল্পনা৷ কে কাকে ভোট দিল৷ সাধারণ মানুষের এমন আগ্রহের মধ্যে জানা গেল চমক জাগানিয়া খবর৷ জানা গেছে দুই মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দুজনের কেউ কাউকে ভোট দেননি। একজন খেলোয়াড় মোট তিনজনকে...বিস্তারিত

বাংলাদেশ ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল

চলতি মাসের শেষ সপ্তাহে ইন্দোনেশিয়াতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু টিকা জটিলতার কারণে ইন্দোনেশিয়া সফরে যাওয়া হচ্ছে না জামাল ভূঁইয়াদের।  বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আমাদের।  সে জন্য আমরা যথাযথ...বিস্তারিত

সুজনের প্রশংসায় যা বললেন মাশরাফি

ক্রিকেটের অন্তঃপ্রাণ খালেদ মাহমুদ সুজন নিয়েও কম বিতর্ক চলেনি। এখনও বিভিন্ন সময় ট্রলের শিকার হন তিনি। ক্রিকেটারদের সবচেয়ে কাছের মানুষ সুজনই— এটি বলে থাকেন অনেকেই।  সিনিয়র-জুনিয়র সবাই ‘সুজন চাচা’ ডেকে সমস্যার কথা জানান। এবার সব বিতর্ককে ছাপিয়ে সুজনের অকুণ্ঠ প্রশংসা করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির মতে, বাংলাদেশ দলের সাফল্যের নেপথ্য নায়ক...বিস্তারিত