হোম ক্রীড়া সেই ‘নিষিদ্ধ’ ৮ খেলোয়াড় নিয়ে ব্রাজিলের দল ঘোষণা
সেই ‘নিষিদ্ধ’ ৮ খেলোয়াড় নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

সেই ‘নিষিদ্ধ’ ৮ খেলোয়াড় নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

0
0

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যদিও চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটি মাঠে গড়ানোর পর পরই বন্ধ হয়ে যায়।

ওই ম্যাচগুলোতে ব্রাজিল কোচ তিতে ইংলিশ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে পাননি। পরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) আবেদনে সেসব খেলোয়াড়দের ইংলিশ লিগে পাঁচদিন নিষিদ্ধ করে ফিফা।

অক্টোবরে ফের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সেলেকাওরা। তার জন্য ঘোষিত দলে সেই খেলোয়াড়দেরই আবারও ডেকেছেন কোচ তিতে।

শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে। যেখানে রয়েছেন পাঁচদিনের নিষেধাজ্ঞায় পড়া সেই ৯ খেলোয়াড়ের মধ্যে ৮ জন।

তারা হলেন – অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এডারসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেড ও রাফিনিয়া।  চোটের কারণে মাঠের বাইরে থাকায় ডাক পাননি লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।

যদিও করোনাবিষয়ক নিয়মের জটিলতার এখনো অবসান হয়নি। কারণ ইউরোপে তালিকায় ব্রাজিল এখনও করোনার লাল তালিকভুক্ত দেশ।  ক্লাবগুলো চাচ্ছে না তাদের ব্রাজিলিয় খেলোয়াড়রা লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *