fbpx
হোম অন্যান্য

অন্যান্য

করোনা সংকটের মধ্যেই ওমান থেকে দেশে ফিরলেন ২৮৮ প্রবাসী

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যেই ওমান থেকে দেশে ফিরলেন ২৮৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সরকারের সিদ্ধান্ত অনুসারে পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের মেডিক্যাল চেকআপ হয়। যাদের সঙ্গে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের বাসায় পাঠানো হবে। আর যাদের নেই তাদের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) ব্যবস্থাপনায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে...বিস্তারিত

করোনা ছড়াতে বাকি মাত্র ৪ জেলা

আজ শনিবার পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনা সংক্রমিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নাটোর ও ভোলা। এদিকে দেশের মাত্র চারটি জেলায় এখনও করোনা সংক্রমিত হয়নি। জেলা গুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, সাতক্ষীরা। দেশে প্রথম ৮ই মার্চ করোনা রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদফতরের গতকালের তথ্য মতে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট রোগীর ৫০ দশমিক ৫৯...বিস্তারিত

কক্সবাজারে একদিনে ৭ জনের করোনা পজেটিভ

কক্সবাজারে ২৪ এপ্রিল ৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৭ জনের দেহে কোভিট-১৯ অর্থাৎ করোনা ভাইরাস আছে। এর মধ্যে একজন কক্সবাজার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ শাহ আলম তিনি স্থানীয় আবু ছৈয়দের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। সপ্তাহ...বিস্তারিত

মাওলানা আযহারীর ফুডপ্যাক কার্যক্রম সমাপ্ত

মাওলানা মিজানুর রহমান আযহারী ‘রমজান ফুড প্যাক ২০২০’ নামে অসহায়দের জন্য যে সেবা চালু করেছিলেন তার বিতরণ কার্যক্রম আজ শেষ হয়েছে। এ তথ্য দিয়েছেন জানিয়েছেন আযহারী নিজেই। চেঞ্জ টিভির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো। আলহামদুলিল্লাহ.. মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে, যে কয়েকটি জেলায় “রমজান ফুড প্যাক ২০২০” বিতরণ বাকি ছিল, সেসব জেলাতেও ইতোমধ্যেই বিতরণ...বিস্তারিত

কৃষকদের ধান কেটে দিলেন জুনাইদ আহমেদ পলক

সিংড়া উপজেলার চলনবিল অধ্যূষিত রামানন্দ খাজুরা ইউনিয়নের বাঁশের ব্রিজ সংলগ্ন কৈগ্রাম এলাকায় কৃষকদের ধান কেটে দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি শনিবার দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা প্রদান শেষে ডিসি অফিসে মিটিং এ যাবার পথে শ্রমিকদের ধান কাটা দেখে গাড়ি থেকে কাঁদায় নেমে আখের আলী নামে এক কৃষকের জমির ধান...বিস্তারিত

করোনার কারণে বসছে না ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার

করোনা ভাইরাসের কারণে এবার বসছে না ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। প্রতিবছর রোজা শুরুর আগে থেকে চকবাজারের সড়ক বন্ধ করে চলে ইফতারের দোকান বসানোর নানা কর্মযজ্ঞ। কিন্তু এবার সে চিত্র ভিন্ন। বসানো হয়নি কোনো দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা। রোজা শুরুর আগে থেকে নানা কর্মব্যস্ততা থাকে পুরান ঢাকার চকবাজারের ইফতারসামগ্রী বিক্রেতাদের মধ্যে। রোজা শুরুর আগের দিন...বিস্তারিত

করোনায় প্রাণ গেলো জমজ দুই বোনের

আমরা জন্মেছি একসঙ্গে, মারাও যাব একসঙ্গে। কাকতালীয়ভাবে হলোও তাই। প্রাণঘাতী করোনা ভাইরাসে তাদের মৃত্যুও হলো প্রায় একই সঙ্গে। তাদের আরেক বোন জো এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। এমা ও কেটি তারা দুই বোন। দুজনেই নার্স । ব্রিটেনের সাউদাম্পটন হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার ভোরে এমা (৩৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তিনদিন আগে মঙ্গলবার তার জমজ বোন কেটি ডেভিডও...বিস্তারিত

তারাবিহ নামাজের নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা

রমজান মাসে এশার জামাত ও তারাবির নামাজে সরকারি নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা রমজানে তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশনায় এমন কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র মাহে রমজানে এশার জামায়াতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও ২ জন...বিস্তারিত

করোনায় আক্রান্ত হওয়া ১ মাসের শিশু সুস্থ

বিশ্বে প্রতিদিনি করোনা ভাইরাসে অসংখ্য লোক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এরই মধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এক মাস বয়সী একটি শিশু সুস্থ হয়ে উঠেছে। শিশুটি দেশটির করোনা থেকে সেরে ওঠা সবচেয়ে কমবয়সী রোগী। ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজেস ইন্সটিটিউটের চিকিৎসক ভিসাল মুলাসার্ত বলেন, শিশুটিকে ১০ দিন ওষুধ দেওয়া হয়েছিল। আমরা...বিস্তারিত

লকডাউনে ফাঁকা রাস্তায় উঠে এলো বিষধর সাপ

লকডাউনে ফাঁকা রাস্তায় ফেনী শহরের ব্যস্ততম ‘শহীদ শহিদুল্লাহ কায়সার’ সড়কে উঠে এলো বিষধর সাপ। পুরো দেশ যখন গৃহবন্দি, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারছে না। সেখানে প্রাণীরা যেন পেয়েছে অবাধ স্বাধীনতা। সাপের জন্যেও এমন আতঙ্ক ছিলো করোনা পরিস্থিতির আগে। তবে সেই আতঙ্ক অনেকটা কমে গেছে করোনা সঙ্কটের কারণে। সব জায়গায়ই চলছে লকডাউন। চারিদিকে সুনশান...বিস্তারিত

দেশে ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের সিদ্ধান্ত

করোনা ভাইরাস মোকাবেলায় ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। এই ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোডিভ রোগীদের জন্য প্রস্তুত করছি। এবং বেশকিছু ডাক্তারকে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে।...বিস্তারিত

অবশেষে ২ বছর পর মানসিক ভারসাম্যহীন নারীর ঠিকানা মিললো

গত ২০দিন ধরে খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্ত নদী ফেনীর নো-ম্যানস ল্যান্ডে খোলা আকাশের নিচে পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীর নাম-ঠিকানা শনাক্ত হয়েছে। তার নাম শাহানাজ পারভিন (৩৫)। সে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দইখাওয়ারচর গ্রামের জনৈক হাতেম আলী শেখ এবং ওমেলা খাতুনের মেয়ে। মানসিক ভারসাম্যহীন অবস্থায় প্রায় দুই বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হন এই নারী।...বিস্তারিত

চালু হলো সিরাজগঞ্জের টেলি মেডিসিন সেবা

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (BAPS) এর আয়োজনে এবং বাংলাদেশ পৌর চিকিৎসক সমিতির তত্বাবধানে বিনামূল্যে টেলি মেডিসিন সার্ভিস চালু করা হয়েছে। দেশের বিদ্যমান করোনা পরিস্থিতিতে লকডাউনে ঘরবন্দী জনসাধারণকে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে এমন সেবামূলক কাজে এগিয়ে এসেছেন বাংলাদেশের বিভিন্ন পৌরসভায় কর্মরত কয়েকজন মানবিক চিকিৎসক। বাংলাদেশের যে কোন নাগরিক জরুরি স্বাস্থ্য সেবার জন্য হটলাইন নম্বরসমূহে ফোন...বিস্তারিত

দেশে করোনায় মৃত্যু ৭ জনের সবাই ঢাকার

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। অনলাইন ব্রিফিংয়ে এ খবর জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরবর্তী বিস্তারিত তথ্য প্রদান করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, আজ মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে সবাই ঢাকার। এর মধ্যে ৬০ বছর বয়সী...বিস্তারিত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা,ঝড়ো হাওয়া ও বিজলী চমকানো সহ বৃষ্টি,বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও...বিস্তারিত

বাংলাদেশে সর্বপ্রথম যেখান থেকে করোনা ছড়ালো ৫৬ জেলায়

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস আজ বাংলাদেশেও ছড়িয়েছে এক প্রান্তর থেকে আর এক প্রান্তর। ধীরে ধীরে দেশের প্র্রায় সব জেলাতে এখন করোনার থাবায় আক্রান্ত অনেকে। সর্বপ্রথম ৮ মার্চ ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সেই থেকে শুরু করোনার ভয়াল থাবা। একে এক কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। জানা যায়, ওই তিনজনের দু’জন...বিস্তারিত

চির বিদায় নিলেন ড.সা’দত হুসাইন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির চেয়ারম্যান ড. সা’দত হুসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ছেলে শাহজেব জানান, তার বাবা ‘ক্রিটিক্যাল’ অবস্থায় হাসপাতালে আছেন। এর আগে ড. সা’দত হুসাইনের অসুস্থতার কথা জানতে পেরে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস...বিস্তারিত

জানাজা নিয়ে ফাঁস হওয়া অডিওটি বানোয়াটঃ মুফতি ফয়জুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজার জনসমাগম নিয়ে একটি ফোনালাপ ভাইরাল হয়েছে। তবে এই ফোনালাপটি সম্পূর্ণ ভুয়া এবং ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ বিষয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চেঞ্জ টিভিকে বলেন, আমরা চাই সকল মিডিয়া দেশের...বিস্তারিত

সংকটকালে বাতিঘরের মতো এগিয়ে এলো এনআইবি

চলছে মাহামারী করোনা’র দাহকাল । দেশজুড়ে লকডাউনে নাকাল আপামর মানুষ। একদিকে ত্রাণ সংকট, অন্যদিকে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এর স্বল্পতায় ত্রাহি ত্রাহি অবস্থা । দেশের এই দুর্যোগে এগিয়ে এলো ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ (এনআইবি)। ঢাকার তিন হাসপাতাল ও গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই বিতরণ করেছে সংগঠনটি । সকালে এই মানবিক কার্যক্রমটির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, প্রখ্যাত রাষ্ট্রচিন্তক অধ্যাপক...বিস্তারিত

সিরাজগঞ্জের দুই উপজেলাকে লকডাউন ঘোষণা

সিরাজগঞ্জে এখন পর্যন্ত বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় মোট ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় নতুন করে ১২৫ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। এপর্যন্ত মোট কোয়ারেন্টাইন করা হলো ২৩৩৫ জনকে। ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৪জনকে। মোট ছাড়পত্র পেয়েছেন ১০০৬ জন। সর্বশেষ তথ্যানুযায়ী বর্তমানে কোয়ারান্টাইনে আছেন ১৩২৯ জন। এছাড়াও ১৬৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে...বিস্তারিত