fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

অক্টোবরে গণহারে করোনার ভ্যাকসিন প্রয়োগ রাশিয়ায়

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। এবার রাশিয়ায় করোনাভাইরাস ঠেকাতে আগামী অক্টোবর থেকে গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসখো। তিনি বলেছেন, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে এটি। শনিবার (১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ‌্যম বিবিসির এক প্রতিবেদনে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত...বিস্তারিত

আর্সেনালের শিরোপা জয়, চেলসির পরাজয়

এফএ কাপের ফাইনালে মুখোমুখি লড়াইয়ে চেলসিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল আর্সেনাল। ২০১৭ সালের পর এবার ফের শিরোপা জয়, পাশাপাশি ইউরোপা লিগেও জায়গা করে নিলো বিজয়ী গার্নার্সরা। শনিবার (১ আগস্ট) রাতে এফএ কাপের ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও চেলসি। ২০১৯ এর শিরোপা চেলসির দখলে গেলেও এবার অবশ্য ঘুরে দাঁড়াতে পারল না ব্লুজরা।...বিস্তারিত

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। করোনার এই সময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে। এই মাসেই আমি আমার সবাইকে হারিয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’ তিনি বলেন, ‘মহামারির সময়ে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সরকার। মানুষ যাতে উন্নত জীবন...বিস্তারিত

ভারতে ভেজাল মদপানে প্রাণ গেল ৮৬ জনের

ভেজাল মদপান করে বিগত কয়েকদিনে ভারতের পাঞ্জাব প্রদেশে কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) শতাধিক জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও জব্দ করেছে বিপুল পরিমাণ মদ। পাঞ্জাবের সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তার ধারে কিংবা স্থানীয়ভাবে তৈরি ভেজাল এসব মদপানে ভারতে প্রতিবছর শত শত মানুষের প্রাণহানি ঘটে। শুক্রবার...বিস্তারিত

দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ শনিবার (১ আগস্ট) রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বেগম খালেদা জিয়ার এই আহ্বানের কথা সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘করোনায় জনগণের পাশে দাঁড়ানো, বন্যা পরবর্তী যে সমস্যা দাঁড়াবে সে...বিস্তারিত

অর্ধেকে নেমেছে দাম, চামড়া চলে যাচ্ছে এতিমখানা-মাদ্রাসায়

কোরবানির পশুর চামড়া সরকারের বেঁধে দেওয়া দর মোতাবেক প্রায় অর্ধেক দামে নেমে এসেছে। রাজধানীতে এবার প্রতি বর্গফুট কাঁচা চামড়া মাত্র ১৫-২০ টাকায় কেনা-বেচা হচ্ছে। আর এর জন‌্য বাণিজ‌্য মন্ত্রণালয়কেই দুষছেন ট‌্যানারি ব‌্যবসায়ীরা। গতছর ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার ‍দাম ছিল ৪০-৪৫ টাকা। অথচ এ বছর লবণজাত একই গরুর চামড়ার দাম সরকার বেঁধে দেয় ৩৫-৪০ টাকা। রাজধানীতে...বিস্তারিত

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত হয়নি

করোনার কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকার কারণে ঈদুল আজহার ১৯৩তম জামাত অনুষ্ঠিত হলো না এবার। শুধু শোলাকিয়া নয়, জেলার কোনো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদ জামাতের আয়োজন করা হয়নি। আজ শনিবার (১ আগস্ট) সকালে জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্যবিধি...বিস্তারিত

শোকের মাস আগস্টের প্রথম দিন আজ

আজ আগস্টের প্রথম দিন। শুরু হয়ে গেল বাঙালির শোকের মাস। জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয় এই মাসেই। ১৯৭৫ সালের এ মাসেই আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ‘৭৫-এর ১৫ আগস্টের কালরাতে মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে নির্মমভাবে নিহত হন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি,...বিস্তারিত

রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয়

রাজধানীতে কোরবানির ঈদ ও শোকাবহ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সব কটি ইউনিট। পুলিশ সদর দফতরের আগাম সতর্কবার্তা অনুযায়ী আজ শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।...বিস্তারিত

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ : তাপস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার (১ আগস্ট) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তাপস বলেন, দুপুর দুইটা থেকে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। এরপর থেকে নগরীর সব বর্জ্য অপসারণ করা হবে। এজন্য...বিস্তারিত

খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে না নেতাকর্মীরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান হিসেবে তিনি প্রতি বছর ঈদ অনুষ্ঠানের আয়োজন করে সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ শর্তে কারামুক্তি ও করোনা পরিস্থিতির কারণে এবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ পাচ্ছেন না দলীয় কর্মীরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, গত ঈদুল ফিতরে স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে...বিস্তারিত

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন  করবেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন। তবে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই এসেছে এবারের ঈদ। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা...বিস্তারিত

বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় নেই

বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে শোকের মাসে চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩০ জুলাই) সরকারি বাসভবন থেকে রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে ঈদের প্রস্তুতি বিষয়ক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন...বিস্তারিত

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার ৫ যাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নৌকাডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মৃতরা হলেন- নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), রুমা বেগম (৩২) এবং শাহ আলম (২৫)। মরদেহগুলো উদ্ধার করে গিলাবাড়ি বাজার...বিস্তারিত

ফরিদপুরে মানি লন্ডারিং : শহর আ. লীগ সভাপতি গ্রেফতার

ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার ওরফে লেবিকে (৬১) গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। আজ শুক্রবার বেলা পৌনে ১ টার দিকে শহরের চরকমলাপুর এলাকায় নিজের কার্যালয় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ফরিদপুরের সন্ত্রাসী সাজ্জাদ হোসেন বরকত (৪৭) ও তার ভাই ইমতিয়াজ হাসান ওরফে রুবেল মিলে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে ২...বিস্তারিত

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

১ আগস্ট (শনিবার) সারাদেশের ঈদুল আজহা উদযাপিত হবে। আর তাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তায় দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। ৪৪ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী আসসালামুআলাইকুম। বছর ঘুরে...বিস্তারিত

হবিগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনই নারী। আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে বাহুবলের আব্দানারায়ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের শাহিদা (৩৫), মালেহা (৩৫) ও প্রাইভেটকার চালক, যার পরিচয় এখনও জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক...বিস্তারিত

হাজিদের কেউই করোনায় আক্রান্ত হননি

জিলহজ মাসের ১৩ তারিখের মধ্যে শেষ হবে ইতিহাসের এক স্মরণীয় হজ। আর আজ থেকে শেষ হবে সীমিত হজের মৌলিক কার্যক্রম। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত হাজিদের কেউই করোনাভাইরাস বা অন্য কোনো রোগে আক্রান্ত হননি। সৌদি আরবের স্বাস্থ্যবিভাগের মুখপাত্র মুহাম্মাদ আবদুল আলি গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) মক্কায় অনুষ্ঠিত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক এক সংবাদ...বিস্তারিত

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ১১১ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান...বিস্তারিত

৩৪টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য সরকার প্রথমে ৪৪টি নির্বাচিত করলেও পরে সংশোধন করে ৩৪টি পোর্টালকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ৪৪টি নিউজ পোর্টালের প্রথম তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। পরে ফের ৩৪টি’র সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি চলমান প্রক্রিয়া। যে সমস্ত...বিস্তারিত