fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের এই হামলার দায় অস্বীকার করেছে তালেবানরা। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো...বিস্তারিত

আয়া সোফিয়ায় ৮৬ বছর পর ঈদের জামাত

তুরস্কের বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন আয়া সোফিয়ায় ৮৬ বছর পর আজ পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্মরণীয় এই ঈদুল আজহার নামাজের জন্য গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ইস্তাম্বুল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আয়া সোফিয়া মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা সম্পন্ন হয়। পরিষ্কারের পর মসজিদের দেওয়াল ও সেজদার স্থানগুলোতে স্পার্টা থেকে আনা গোলাপের পানি ছেটানো...বিস্তারিত

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা প্রাইভেটকারের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার লামা তাজপুরের তানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা...বিস্তারিত

ঈদযাত্রায় ৪ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের চলাচলের সুবিধার্থে চারটি আন্তনগর ট্রেনের চলাচল অব্যাহত রয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) কালনী, কিশোরগঞ্জ, বনলতা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে। ফলে আজও এসব ট্রেন চলাচল করবে। এ চারটি ট্রেন বাদে ঈদের আগে ও পরে সকল ট্রেনের ‘অফ ডে’ (সাপ্তাহিক ছুটি) যথারীতি বলবৎ থাকবে। আজ সারাদিন ঢাকা...বিস্তারিত

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর আহ্বান ট্রাম্পের

নভেম্বরের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মেইল-ইন ভোটিং ব্যবস্থার ফলে ভোট জালিয়াতি হতে পারে, এমন অভিযোগ তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ আহ্বান জানান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে এই খবর জানিয়ে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভোট প্রদানের ‘যথাযথ, সুরক্ষিত ও নিরাপদ’ পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন...বিস্তারিত

সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের সুরক্ষায় কাজ করছে সরকার

শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে...বিস্তারিত

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিট

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ১৫ জুলাই (বুধবার) ভোরে সাতক্ষীরার...বিস্তারিত

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর : মির্জা ফখরুল

দেশের স্বাস্থ‌্যব‌্যবস্থা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এখানে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারে না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত‌্যু এটাই প্রমাণ করেছে। দেশের স্বাস্থ‌্যব‌্যবস্থা একেবারেই ভঙ্গুর।’ আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারীর বাসায় পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পর এই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম...বিস্তারিত

চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

পলিটেকনিক ভর্তি নীতিমালা-২০২০ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষায় যে কোন বয়সের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রেখে বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। আজ সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ...বিস্তারিত

সৌদিতে রাজনৈতিক সংগঠন ও সাংবাদিকতায় নিষেধাজ্ঞা

রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন ও সাংবাদিকতায় নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।  এর আলোকে বাংলাদেশ দূতাবাস রিয়াদ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এতদ্বারা সৌদি আরব প্রবাসী সকল বাংলাদেশি অভিবাসীদের জানানো যাচ্ছে যে, কতিপয় অভিবাসি বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার ও কার্যক্রম পরিচালনার বিষয়টি...বিস্তারিত

পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজনের ১৪ দিনের রিমান্ড

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৩ জনের প্রত্যেকের ১৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) পল্লবী থানার দায়ের করা মামলায় তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাদের অস্ত্র মামলায় ৭ দিন আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার...বিস্তারিত

২৪ ঘণ্টায় ৪৮ জনের প্রাণহানি

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৮৩ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৯৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য...বিস্তারিত

চীন করোনার প্রমাণ আগেই নষ্ট করেছেঃ চীনা গবেষক

করোনা ভাইরাস ছড়িয়েছে চীন, বার বার এমন অভিযোগে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। তবে বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে চীন। তবে এবার নিজ দেশের বিরুদ্ধে করোনার তথ্য-প্রমাণ নষ্ট করে দেয়ার গুরুতর অভিযোগ করলেন এক চীনা চিকিৎসক! হংকংয়ের চিকিৎসক ও মাইক্রোবায়োলজিস্ট কোক ইয়ুং ইউয়েনের দাবি, উহানের বন্যপ্রাণীর বাজার থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য রাতারাতি গায়েব করে দিয়েছে চীন।...বিস্তারিত

যমুনার ভাঙ্গনে নিঃস্ব হয়ে গেলো কোটিপতি

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরী গ্রামের তালুকদারবাড়ীর চার ভাইয়ের একান্নবর্তী পরিবার। তিন বিঘা জমির উপর তাদের বাড়িতে একটি টিনসেড ও ১১টি অর্ধপাকা ঘর। ছিল তিন হাজার মুরগির খামার। বাড়ির সামনে আরও চার বিঘা জমিও ছিল তাদের। গাছপালা, আসবাবপত্র সব মিলিয়ে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা সম্পদের মালিক তালুকদার পরিবারটি মুহূর্তেই নিঃস্ব হয়ে...বিস্তারিত

করোনা পরীক্ষার ফলাফল দেরিতে পাওয়ায় ক্ষোভ প্রকাশ

করোনা ভাইরাস পরীক্ষার ফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন ধনকুবের বিল গেটস। তিনি বলেছেন, করোনা পরীক্ষার দু’দিন পর ফল দিলে পরীক্ষা করা সম্পূর্ণ বৃথা। তিনি আরো বলেন, পরীক্ষা করানোর ৪৮ ঘণ্টা পর ফল দিলে তার জন্য কাউকে কোনো অর্থ দেওয়া উচিত নয়। ফল দ্রুত পেতে হবে, যেন পরীক্ষা করানোর পর বিষয়টি জেনে কেউ তার আচরণ...বিস্তারিত

সৌদি আরবে ৭২৩ প্রবাসী বাংলাদেশির করোনায় মৃত্যু

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭২৩ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সেখানে করোনায় অন্তত আটজন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। বুধবার (২৯ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সেখানে প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাদের রূহের মাগফেরাত কামনা করেন। রাষ্ট্রদূত গোলাম মসীহ...বিস্তারিত

করোনা ভাইরাস দ্বিতীয়বার আসবেনাঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেখতে দেখতে করোনা ভাইরা এখন ছড়িয়ে পড়েছে প্রায় প্রতিটি দেশে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১ কোটি ৬৬ লাখ, এরই মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি প্রাণ কেড়েছে এ মরণব্যাধি। তবে ক্রমে ভয়াবহ হয়ে উঠলেও এ ভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে হাজির হবে না। মঙ্গলবার আশাবাদী হয়ে ওঠার...বিস্তারিত

বিশ্বে আর যুদ্ধ হবেনা: কিম জং উন

পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনে বহু বছর ধরে কাজ করছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি আনবিক বোমা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে। এবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বললেন, তার দেশের আর যুদ্ধ করার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। কারণ পারমাণবিক অস্ত্র তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। সেই সুবাদে বিশ্বে...বিস্তারিত

জার্মানিতে ‘সাদা সোনা’ আবিস্কার !

লিথিয়াম খনিজ ‘সাদা সোনা’ হিসেবে খ্যাত। বিশ্বের লিথিয়াম মজুদের প্রায় ৫০ ভাগ আছে বলিভিয়ায় দক্ষিণে আন্দিজ পর্বতমালার একেবারে ওপরের দিকে। মোবাইল থেকে শুরু করে সব বৈদ্যুতিক যন্ত্রের প্রাণভোমরা যে ব্যাটারি, তার প্রধান রসদ লিথিয়াম। এতদিন এই লিথিয়াম আমদানি করে নিজের চাহিদা মেটাতো জার্মানি। তবে বিজ্ঞানীদের সাফল্যে এখন সেই লিথিয়াম রফতানির স্বপ্নও দেখছে জার্মানি। সম্প্রতি থার্মাল ওয়াটার...বিস্তারিত

গানে গানে ‘দয়াময়’র কাছে খায়রুল ওয়াসীর প্রার্থনা

বাংলা লোক গান আমাদের মুল সংস্কৃতির কথা বলে, হৃদয় ও মাটির কথা বলে। এমন গান যে কোন বিষয় নিয়েই হোকনা কেনো মানুষের অন্তরে মুহূর্তেই দাগ কাটে। তেমনি এক অসাধারণ গান ‘দয়াময়’ প্রকাশ পেলো আড়ং ডেইরী চ্যানেল আই বাংলার গান ২০১৫-১৬ ফার্স্ট রানার আপ খায়রুল ওয়াসীর কণ্ঠে। দয়াময় গানটিতে অন্যরকম এক দর্শনের ভাব ফুটিয়ে তোলা হয়েছে। সৃষ্টিকর্তার...বিস্তারিত