হোম অনুসন্ধান অপরাধবার্তা সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিট
সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিট

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিট

0
0

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই (বুধবার) ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা সাহেদকে নিয়ে ১৮ জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এদিকে, প্রথম দফায় ১০ দিনের রিমান্ড শেষে গত ২৬ জুলাই আরও পৃথক চার মামলায় সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় সাহেদকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *