fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ট্রাম্পের বিরুদ্ধে লেখিকা জ্যাঁ ক্যারোলকে ধর্ষণের অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেন বিতর্ক শেষ হবার নয়। এবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মার্কিন লেখিকা ই জ্যাঁ ক্যারোল। এমন অভিযোগ আনার পর ট্রাম্প বলেছেন, ক্যারোল তার যোগ্যই নন। ফলে তিনি মানহানি মামলা করেছেন। ই. জিন ক্যারোল নামের ওই নারী জানিয়েছেন, নব্বইয়ের দশকের কোনো এক সময় নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে...বিস্তারিত

না ফেরার দেশে অভিনেতা কে এস ফিরোজ

চলে গেলেন দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ। আজ সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে এই অভিনেতা স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, এই অভিনেতার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং গ্রামে হলেও তার জন্ম ঢাকার লালবাগে। নাট্যদল ‘থিয়েটার’র সঙ্গে...বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয় খোলার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

প্রাথমিক বিদ্যালয় খোলার কোনো নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। তবে করোনা পরিস্থিতি পার হওয়ার পর পুনরায় স্কুল চালুর জন্য জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত যেসব নিয়ম মানতে হবে সে বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কোনো নির্দেশনা...বিস্তারিত

আমদানিকৃত চীনের খালি বোতলে নকল প্রসাধনী বিক্রি !

চীন থেকে ৩২ ধরনের প্রসাধনী পণ্যের খালি বোতল আমদানি করে নকল প্রসাধনী তৈরি করে তাতে ভরে বিক্রি করত তাকওয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুদ্দিন চৌধুরী। একই কাজ করেন পুরান ঢাকার মৌলভীবাজার তাজমহল টাওয়ারের আরও কয়েকজন ব্যবসায়ী। মঙ্গলবার দুপুর থেকে এসবের সন্ধানে তাজমহল টাওয়ার ও সোয়ারী ঘাটের চম্পাটুলি লেন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব...বিস্তারিত

লাদাখ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলো ভারত

পূর্ব লাদাখের প্যাংগং লেকে বেশ কিছু স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। লাদাখের চুশূলের বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজেদের অবস্থানও দৃঢ় করছে ভারতীয় সেনাবাহিনী। গত একসপ্তাহের মধ্যে কমপক্ষে তিনবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা উপেক্ষা করে, ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে চীনার পিপল’স লিবারেশন আর্মি। বেশ কিছুদিন ধরেই ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে চীনের পিপলস লিবারেশন আর্মি।...বিস্তারিত

এবার ভারতের অরুণাচল প্রদেশকে নিজের দাবি করলো চীন

এবার ভারতের অরুণাচল প্রদেশ নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। সেই সঙ্গে প্রদেশটি ‘দক্ষিণ তিব্বত’-এর অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান। ঝাঁও বলেন, চীন কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের বলেও জানান এই মুখপাত্র। এমন সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, যখন লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে দু’দেশের...বিস্তারিত

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া মামলা নিষেধ

এখন থেকে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে দায়ী করে কোনো মামলা আমলে নেয়ার আগে সরকারের অনুমতি নিতে হবে। এবিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন আইন ও বিধি-বিধানে থাকা এমন নিয়ম মনে করিয়ে দিয়ে তা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে (৮ সেপ্টেম্বর) এই চিঠি পাঠানো হয়। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সব মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এই চিঠির অনুলিপি দেয়া...বিস্তারিত

ফরাসি ম্যাগাজিনে মহানবীকে অবমাননা : তীব্র নিন্দা খামেনি’র

সম্প্রতি সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে ফের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা। শার্লি এবদো ম্যাগাজিনে মহানবী হযরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ বিষয়ে মঙ্গলবার (৮ আগস্ট) এক বার্তায়...বিস্তারিত

পাকিস্তানে পাথরখনিতে ধস: নিহত ১৯, আটকা রয়েছেন বহু শ্রমিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি খনিতে পাথরধসে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। এখনও খনির ভেতর আটকা রয়েছেন বহু শ্রমিক। সোমবার (৭ আগস্ট) রাতে দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ জেলায় শ্বেতপাথরের একটি খনিতে ঘটেছে এ দুর্ঘটনা। স্থানীয় পুলিশ প্রধান তারিক হাবিব জানিয়েছেন, দুর্ঘটনার সময় অন্তত ৪০ থেকে ৫০ জন শ্রমিক ছিলেন ঘটনাস্থলে। তাদের ওপর বিশাল এক পাথরখণ্ড ধসে পড়লে...বিস্তারিত

ভারতীয় পুরুষরাই প্রবেশ করতে পারে না ভারতের যে গ্রামে

ভারতের হিমাচল প্রদেশের পার্বতী নদীর তীরে কসোল গ্রামটি অবস্থিত। সেখানকার মনোরম পরিবেশ যে কাউকেই কাছে টেনে নেয়। আর এই গ্রামেই পুরুষদের প্রবেশ নিষেধ। তবে কেন, গ্রামটিতে পুরুষ ঢুকতে পারেন না? হিমাচল প্রদেশের কসোল গ্রামটি সবসময়ই বিদেশি পর্যটকবান্ধব। তবে গ্রামটিতে অন্য রাজ্য থেকে আসা কোনো ভারতীয় পুরুষদের অনুমতি নেই। এছাড়াও সেখানকার স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মতে, বিদেশি...বিস্তারিত

১২ হত্যার রহস্য উদঘাটন

রংপুর মেট্রোপলিটন পুলিশ ১২টি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার ব্যবসায়ী তোশারফ হোসেন পপি অপহরণ হয় চলতি বছরের ১০ জানুয়ারি। ঢাকা থেকে এলে তাকে রংপুর বাস টার্মিনাল থেকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনার সাথে...বিস্তারিত

ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাবহানাজ রশীদ দিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবহানাজ রশিদ দিয়া। গতকাল সোমবার (৭ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের আঞ্চলিক সদর দফতর সিঙ্গাপুরের সঙ্গে ডিজিটাল বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সাবহানাজ রশিদ উপস্থিত ছিলেন। টেলিযোগাযোগ বিভাগ থেকে জানা গেছে, বাংলাদেশে ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাবহানাজ রশিদ দিয়া। কনটেন্ট বিষয়ে...বিস্তারিত

২৪ ঘন্টায় সুস্থ ৩,২৩৬, আক্রান্ত ১,৮৯২ জন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে চার হাজার ৫৫২ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৮৯২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর নতুন সুস্থ হয়েছেন তিন হাজার ২৩৬ জন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত...বিস্তারিত

ইসলামী আদর্শ সমাজের অন্যতম সোপান নারী শিক্ষা

শিক্ষা সফলতার সোপান। উন্নত জীবনের প্রতিশ্রুতি। মানবজীবনের অপরিহার্য অংশ। নারী-পুরুষ সবাই এই শিক্ষার আওতায়। ইসলামে পুরুষের মতো নারীদেরও শিক্ষা লাভের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য ইসলাম যেভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে, তাকিদ দিয়েছে, পৃথিবীর অন্য কোনও ধর্মে তা পরিলক্ষিত হয় না। মানবতার প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. ‘জ্ঞানার্জনকে প্রত্যেক মুসলিম নর-নারীর...বিস্তারিত

ভারতের জনপ্রিয় অভিনেতা জয় প্রকাশ রেড্ডি আর নেই

জনপ্রিয় তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৮ আগস্ট) ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৪ বছর বয়সী এই অভিনেতা। তামিল-তেলেগু সিনেমার শক্তিমান একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন তিনি। তার মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। জয় প্রকাশ রেড্ডি ১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ...বিস্তারিত

সরকার পরিবর্তন চাইলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে: ওবায়দুল কাদের

সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে গাজীপুর হতে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন  বাস  র‌্যাপিড ট্রানজিট- বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনও পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপি নেতারা যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে...বিস্তারিত

নায়ক ফারুককে নেয়া হতে পারে সিঙ্গাপুরে

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। জানা গেছে, অনেক দিন ধরেই ঠান্ডা-জ্বরে আক্রান্ত নায়ক ফারুক। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্বিতীয় দফায় গত ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আবারও তার করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। কিন্তু জ্বর...বিস্তারিত

যেসব প্রাণঘাতী রোগের ওষুধ পশু থেকে তৈরি

বিভিন্ন প্রাণীর শরীরের অংশ দিয়ে ওষুধ তৈরির প্রচলন নতুন বিষয় নয়। বিশ্বের বিভিন্ন স্থানে এই রীতি চালু আছে। ঠিক তেমনি বিভিন্ন প্রাণীর দেহাংশ দিয়ে ওষুধ তৈরি চীনে বহু বছরের পুরানো প্রথা। তবে প্রথাগত এই চিকিৎসা পদ্ধতি অনেক প্রাণীকেই বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। ওষুধ শিল্পে ব্যবহৃত তেমনি কয়েকটি পশু সম্পর্কে জানানো হলো আজকের প্রতিবেদনে- বাঘ: চীনে...বিস্তারিত

৮ সেপ্টেম্বর, ইতিহাসে আজকের দিনে যা যা ঘটেছিল…

আজ ৮ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ মহরম ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে, বছরের ২৫১ তম (অধিবর্ষে ২৫২ তম) দিন। বছর শেষ হতে আর বাকি মাত্র ১১৪ দিন। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন...বিস্তারিত

৭৪ বার পিছিয়েও দাখিল হয়নি সাগর-রুনি হত্যার প্রতিবেদন

এবারসহ মোট ৭৪ বারের মতো পেছাল সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধা‌রিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেননি র‍্যাবের তদন্ত কর্মকর্তা। তাই ঢাকার মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন আগাম‌ী ১৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। এ‌ নিয়ে...বিস্তারিত