ভারতের জনপ্রিয় অভিনেতা জয় প্রকাশ রেড্ডি আর নেই
0
0
জনপ্রিয় তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৮ আগস্ট) ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৪ বছর বয়সী এই অভিনেতা। তামিল-তেলেগু সিনেমার শক্তিমান একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন তিনি। তার মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
জয় প্রকাশ রেড্ডি ১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেন। ‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় জগতে প্রবেশের আগে তিনি জেপি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
(0)