fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

চীনে আমদানি করা গরুর মাংসে করোনার অস্তিত্ব !

এবার চীনেই আমদানি করা গরুর মাংসে মিলল করোনাভাইরাসের অস্তিত্ব। প্রাণঘাতী করোনাভাইরাস চীন থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে- এমন ধারণা রয়েছে অনেকের। চীনের পূর্বাঞ্চলের লিয়াংশেন কাউন্টিতে আমদানি করা হিমায়িত গরুর মাংসে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এই মাংস আমদানি করা হয়েছিল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল থেকে। জানা গেছে, আমদানিকৃত ওই হিমায়িত গরুর মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো...বিস্তারিত

সৌদিতে বোমা হামলার দায় স্বীকার করলো আইএস

সৌদিতে বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়। গত বুধবার সৌদি আরবের জেদ্দায় একটি সমাধিতে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের সময় ওই বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় বেশ চারজন আহত হন। ইসলামিক স্টেটের (আইএস) মুখপত্র ‘আমাক’-এ...বিস্তারিত

রাতে তাপমাত্রা বাড়বে, নতুন তথ্য আবহাওয়া অফিসের

দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে অন্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ এবং...বিস্তারিত

বিশ্বে একদিনে ৬ লাখ ১৩ হাজার জনের করোনাভাইরাস শনাক্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ১৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১০ হাজার ১৮৫ জন; যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ লাখ ৯০ হাজার ৪৭৬ জন।...বিস্তারিত

গ্রাহকের অজান্তেই মোবাইলের টাকা কাটছে অপারেটররা

দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের গ্রাহকদের ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্মবিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে। এগুলোকে বলা হয় টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস। অনেক সময় না চাইতেই সার্ভিসগুলো ফোনে চালু হয়ে যায়। আর ব্যালেন্সের টাকা কেটে নেয়া হয়। দেশের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। অবশেষে এমন অভিযোগগুলোর...বিস্তারিত

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া অবস্থান !

পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে ইরানের বিরুদ্ধে ‘কড়া অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গতকাল বুধবার (১১ নভেম্বর) সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সৌদি বাদশাহ বলেন, ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ এবং গোষ্ঠীগত বিভাজনে উসকানির...বিস্তারিত

প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নির্মাণাধীন ঘরের ভিত রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তের দল। গতকাল (১১ নভেম্বর) বুধবার দিবাগত রাতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘটনাটি ঘটে। এ সময় ঘর তৈরি করার জন্য রাখা ইট চুরি করে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে বানিয়াচং থানা নিয়ে আসা হয়েছে। আটককৃতরা হলেন-...বিস্তারিত

ভারত মহাসাগরের ১৬ ফুট পানির নিচে কাজলের হানিমুন !…

নিজের হানিমুনের ছবি শেয়ার করেছিলেন দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। গেল ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কাজল। বিয়ের পর হায়দরাবাদে একটি রিসেপশন পার্টিও দেন এই দম্পতি। এই মুহূর্তে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে মালদ্বীপে উড়ে গিয়েছেন তিনি। মালদ্বীপের সৈকতে একান্তে সময় কাটানোর নানা মুহূর্তে ধরা পড়েন কাজল আগরওয়াল। বেশকিছু ছবি নিজেই...বিস্তারিত

আজ সেই ভয়াল ১২ নভেম্বর !…

ভয়াল ১২ নভেম্বর আজ। উপকূলবাসীর জন্য বিভীষিকাময় এক দুঃস্বপ্নের দিন। ৫০ বছর পূর্বে ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষত-বিক্ষত হয় এ অঞ্চলের জনপদ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর, বাগেরহাট, ভোলা, বরিশাল, নোয়াখালী, বরগুনা, লক্ষ্মীপুর, পটুয়াখালীসহ উপকূলের ১৮ জেলা। প্রাণ হারায় ১০ লাখেরও বেশি মানুষ। ভেসে যায় লাখ লাখ গবাদি...বিস্তারিত

প্রতিদিন যার দানের পরিমাণ ২৫ কোটি টাকা !

চলতি বছর ৭ হাজার ৯০৪ কোটি ভারতীয় রুপি দান করেছেন যিনি। প্রতিদিনের হিসাবে যার দানের পরিমাণ ২২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৫ কোটি টাকার বেশি। তিনি হলেন, ২০২০ সালে ভারতের জনহিতৈষীর তালিকায় শীর্ষস্থান অধিকারী ভারতীয় বহুজাতিক কোম্পানি উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৭৫ বছর বয়সী আজিম প্রেমজি। ‘এডেলগিভ হিউরান ইন্ডিয়া ফিলানথ্রোপি লিস্ট ২০২০’ অনুযায়ী শীর্ষস্থান পেয়েছেন...বিস্তারিত

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

রাজকীয় প্রধানমন্ত্রী রাজপুত্র (প্রিন্স) শেখ খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুর দিন তার উত্তরাধিকারী হলেন উপ-প্রধানমন্ত্রী, যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা। তিনি রাজকীয় বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন। ১১ নভেম্বর (বুধবার) রাজা হামাদ বিন ঈসা আল খলিফা তাকে এক রাজকীয় অর্ডারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে এ ঘোষণা দেন। বাহরাইনের সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা...বিস্তারিত

মার্কিন নির্বাচনে জর্জিয়া রাজ্যের ভোট হাতে গোনার সিদ্ধান্ত

মার্কিন নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে যে ভোটগুলেঅ পুনর্গণনা হবে, সেই সিদ্ধান্ত আগেই হয়েছিল। সেই প্রসঙ্গে গতকাল বুধবার (১১ নভেম্বর) জর্জিয়ার রাজ্য সচিব বললেন, ‌অডিট করা হবে। লক্ষ লক্ষ ব্যালট হাতে গোনা হবে। নিয়ম অনুযায়ী ২০ নভেম্বরের মধ্যে প্রত্যেক রাজ্যকে গণনা শেষ করে জয়ী প্রার্থীর হাতে সার্টিফিকেট তুলে দিতে হয়। রিপাবলিকান নেতা...বিস্তারিত

তুর্কি ভাইদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ : আজারি প্রেসিডেন্ট

রাশিয়ার মধ্যস্থতায় অবশেষে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার গত ছয় সপ্তাহের প্রচণ্ড যুদ্ধের অবসান হয়েছে। আর্মেনিয়া এরইমধ্যে একটি চুক্তিতে সই করেছে, যাতে ইয়েরেভান অধিকৃত অঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে। নাগোরনো-কারাবাখ অঞ্চলটি পুনরুদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রাশিয়ার মধ্যস্থতায় শান্তিচুক্তি হওয়ার পর মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

মিথিলার স্বামী সৃজিতের ৬ প্রেমিকা !…

সৃজিত মুখার্জি। কলকাতার প্রতিভাবান একজন পরিচালক হিসেবেই সুনাম তার। তবে নির্মাতার বাইরেও টালিউড পাড়ায় তার আরো একটা পরিচয় রয়েছে। ইন্ডাস্ট্রির মানুষ তাকে ‘প্রেমিক’ হিসেবেই চিনেন। ক্যারিয়ারের শুরু থেকে সৃজিতের একাধিক প্রেমের খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। ৪২ বছর বয়সি সৃজিত বিয়েও করেছিলেন। কিন্তু সে সংসার বেশিদিন টেকেনি। অনেক ঘাট ঘুরে সর্বশেষ বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গে প্রেমে...বিস্তারিত

ভারতের রাজস্থানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৮

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে মঙ্গলবার একটি নির্মাণাধীন কারখানার ভবন ধসে অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যোধপুরের বাসনি শিল্প এলাকার একটি নির্মাণাধীন...বিস্তারিত

এএসপি শিপন হত্যায় দোষীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে হত্যার ঘটনায় তদন্তের পর দোষী সবাইকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে নিহতের বাবা ফইজ উদ্দিন আহমেদ আদাবর থানায়...বিস্তারিত

ভারতে ‘ত্রিপল আর’ মুক্তি পেলে সিনেমা হল পুড়িয়ে দেয়ার হুমকি

‘বাহুবলী’ খ্যাত সিনেমার পরিচালক রাজামৌলি নতুন একটি ছবি ‘ত্রিপল আর’ পরিচালনা করেছেন। বলা হচ্ছে, এই সিনেমাটি ‘বাহুবলী’র থেকেও বেশি সফল হবে। তাই ছবিটি নিয়ে পরিচালকসহ দলের সবাই বেশ আশাবাদী। এদিকে, দেশের যে সিনেমা হলে রাজামৌলি পরিচালিত ত্রিপল আর (RRR) মুক্তি পাবে সেটিই পুড়িয়ে দেয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমার। এর আগে ছবিটির...বিস্তারিত

আমেরিকা কাঁপাচ্ছেন লাদেনের ভাতিজি !

আমেরিকার প্রথম সারির মডেল ওয়াফা দুফোর বিন লাদেন। নিয়মিত গ্ল্যামার হান্টে দেখা যায় এ লাস্যময়ী তারকাকে। বয়স ৪৪ বছর হলেও তিনি আমেরিকার মডেলিং জগতে একের পর এক কাজ করে চলেছেন। শোবিজ অঙ্গন ছাড়াও তার আরেকটি পরিচয় আছে; তিনি ওসামা বিন লাদেনের ভাতিজি! ওসামা বিন লাদেনের নাম শুনলেই কেঁপে ওঠে বহু মানুষের মন। যুক্তরাষ্ট্রের ঘোষিত সন্ত্রাসী...বিস্তারিত

ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টার প্রতি প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বৈষম্য হ্রাস, দারিদ্র্য নির্মূল ও ধরিত্রী রক্ষায় একযোগে বহুমুখী প্রচেষ্টা চালানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি স্মরণ করিয়ে দেয়, প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। এ জন্য বৈষম্য হ্রাস, দারিদ্র্য বিমোচন এবং কার্বন নিঃসরণ হ্রাস করে আমাদের গ্রহকে সুরক্ষিত করতে হবে এবং বহুমুখী প্রয়াসকে আরো...বিস্তারিত

পাপুল দম্পতিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দেশের বাইরে ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে বন্দী লক্ষ্মীপুরের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। দুদক সূত্রে জানা গেছে, পাপুলের শ্যালিকার ব্যাংক হিসাবে ১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি...বিস্তারিত