fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

সেরা ২৫ এ বাংলাদেশের বোরহান উদ্দিন !

অনলাইন ভিত্তিক বাদ্যযন্ত্র প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার বোরহান বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অবস্থান করছেন টপ ২৫ এ। ভারতীয় অনলাইন নোটস অ্যান্ড সারগাম (www.notesandsargam.com) কর্তৃক আয়োজিত ইনস্ট্রুমেন্টাল মিউজিক কনটেস্টের দ্বিতীয় রাউন্ডে বোরহান উদ্দিন বিশ্বাস টপ ২৫ এ অবস্থান করছেন। বিশ্বের ৭টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে টপ ২৫ এ যায়গা পাওয়ায় আপ্লূত বোরহান। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফ্রিকা, বাংলাদেশ,...বিস্তারিত

জো বাইডেনের জয়কে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প !

অবশেষে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ অব্যাহত রেখেছেন। এ কারণে বাইডেনকে সহজেই ছেড়ে দেবেন না বলেও হুশিয়ারি দিয়ে রেখেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প রোববার বাইডেনের নাম উল্লেখ না করে এক টুইটে এসব কথা লেখেন। ৩ নভেম্বর ভোটের পর কয়েক দফা কারচুপির অভিযোগ করার পর এই...বিস্তারিত

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ছেলে খালেদ শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। কর্নেল শওকত আলী কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর...বিস্তারিত

বাংলাদেশের স্মৃতিচিহ্ন সরানোয় সমালোচনার মুখে ত্রিপুরা সরকার

ত্রিপুরার রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার গোল চত্বর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সরিয়ে নেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। আগরতলার প্রাণকেন্দ্র বলে পরিচিত পোস্ট অফিস চৌমুহনীর গোল চত্বরে রাখা ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কামান ও ট্যাংক। রবিবার (১৫ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে হঠাৎ দুটি ক্রেনে করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত সামগ্রী সরিয়ে...বিস্তারিত

ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি !

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। একইসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলের সঙ্গে ইসলামাবাদ কখনওই সম্পর্ক স্থাপন করবে না। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য ফাঁস করেন। ইমরান খান বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর ইসলামাবাদকেও...বিস্তারিত

আর্মেনিয়াকে ভূখণ্ড ছাড়তে সময় বেধে দিল আজারবাইজান !

আর্মেনিয়াকে নাগরনো-কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য দেওয়া সময়সীমা আরও ১০ দিন বাড়িয়েছে বাকু। রাশিয়ার মধ্যস্থতায় দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল। আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি গত কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ করে আসছিল। সম্প্রতি দু’দেশের মধ্যে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৯৪ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৪ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৩৭ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন করোনা রোগী। এদিকে গতকাল...বিস্তারিত

হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও ঢাকা মহানগর শাখার আমির আল্লামা নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলেন এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। জানা গেছে, এ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন,...বিস্তারিত

হামদর্দের মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর নবনিযুক্ত পরিচালক মার্কেটিং এর সঙ্গে পরিচয় পর্ব ও মার্কেট সম্প্রসারণ নীতিমালা বিষয়ক মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক...বিস্তারিত

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। করোনায় আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর থেকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন সৌমিত্র। ১৪ অক্টোবর করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার, শারীরিক অবস্থারও উন্নতি হয়। তবে ২৫ তারিখ হাসপাতাল জানিয়ে দেয়, ভালো নেই সৌমিত্র। জ্ঞান...বিস্তারিত

বাংলাদেশের ছবি দিয়েই ফিরছেন দেব !

টালিউড মেগাস্টার দেব। দীর্ঘদিন তিনি ছিলেন ক্যামেরার আড়ালে। মূলত করোনার কারণেই ছিলো এই বিরতি। তবে এখন তিনি আবার ক্যামেরার মুখোমুখি হবেন। কিন্তু তা কলকাতার নয়, বাংলাদেশের ছবি দিয়ে। কারণ ভারতের চাইতে বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই বাংলাদেশের সিনেমা দিয়ে কাজে ফিরছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ‘কমান্ডো’ নামের ছবির শুটিং...বিস্তারিত

নিজের ভাগ্নিকে বিয়ে করছেন প্রভুদেবা !

প্রভুদেবা একজন খ্যাতিমান ও জনপ্রিয় ভারতীয় নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, নৃত্য পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। যিনি তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম এবং কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। পঁচিশ বছরের কর্মজীবনে তিনি নৃত্যশিল্পের ব্যাপক পরিসর ঘটিয়েছেন। সেরা নৃত্য পরিচালকের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত কাজ করছেন তিনি। তবে এতো খ্যাতির পরও তাকে নিয়ে...বিস্তারিত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাজধানীর বেশ কিছু এলাকায় মেরামত কাজের জন্য আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সেবা বন্ধ থাকবে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। জানা গেছে, মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি এভিনিউ, গুলশান-১ এর ২৩, ২৪, ২৭, ২১, ৩০, ২৮ নম্বর সড়ক এবং কয়েকটি রোডে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এছাড়া পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকির মোড়,...বিস্তারিত

মেয়ে পুলিশের চাকরি করায় তার চোখ তুলে নিলেন বাবা !

পড়াশুনা শেষ করে পুলিশে চাকরি পেয়েছিল এক নারী। কিন্তু পরিবারের কেউই তাকে সমর্থন করেনি। সবার মতের বিরুদ্ধে চাকরি করতে গিয়েছিলেন ওই নারী। আর ফলাফলস্বরুপ চোখ দুটো হারান তিনি। ডেইলি মেইল-এর একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি আফগানিস্তানের কাবুলে এ নির্মম ঘটনা ঘটে। ৩৩ বছরের খতেরা। সে স্বপ্ন দেখেছিল নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু বাধা বিপত্তি তার পিছু ছাড়ছিলো...বিস্তারিত

জয় দাবি করে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার হাজার হাজার সমর্থক। এ সময় তারা দাবি করেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ‘মিলিয়ন মেগা মার্চ’ নামের এ বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাম্প সমর্থকেরা যোগ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার গাড়িবহর নিয়ে বিক্ষোভকারীদের অভিবাদন জানিয়েছেন। এর আগে...বিস্তারিত

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

রোমানিয়ায় করোনা রোগীদের চিকিৎসাধীন একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দেশটির সরকার জানায়, শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পিয়াত্রা নিমটের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হতাহতের ঘটনা ঘটে যায়। হাসপাতাল...বিস্তারিত

নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: মির্জা ফখরুল

আমেরিকার নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনকে প্রধান নির্বাচন কমিশনার যে (সিইসি) তুলনা করেছেন তাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সিইসি বলেছেন “যুক্তরাষ্ট্র ৫ দিনে ফল দিতে পারে না, আমরা ৫ মিনিটে পারি।আপনারা পারবেন, কারণ ফলাফল আগেই নির্ধারণ করা থাকে।’’ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায়...বিস্তারিত

ভিডিও প্রযুক্তিতে মেসির গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা !

প্যারাগুয়ের বিরুদ্ধে ১-১ হওয়া বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিওনেল মেসির গোল নাকচ হয়ে যায় ভিডিও প্রযুক্তির মাধ্যমে। তার পরেই ফুটবল বিশ্বে ফের আলোচনা শুরু হয়েছে। মূলত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) নিয়ে এই সমালোচনা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দাবি, ভার নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হোক। একটি লম্বা কাউন্টার অ্যাটাক শুরু হওয়ার পরে প্রায় ১২ মিটার...বিস্তারিত

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি সংঘর্ষে ১৯ জন নিহত

ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু-কাশ্মীরের উরি সীমান্তে আবারও পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৮ পাকিস্তানি সৈন্য, ৫ ভারতীয় সেনা, ৬ জন সাধারণ নাগরিক রয়েছেন। পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্যসহ দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কাশ্মীরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি...বিস্তারিত

ট্রাম্পের সামনেই স্ত্রী মেলানিয়া সেনাকর্মীর হাত ধরে দাঁড়িয়ে !

হঠাত করে গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বয়স্কদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন দিবসে মেলানিয়া ট্রাম্পকে দেখা গেল এক সেনাকর্মীর হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন। যদিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হতে পারে বলে জোর গুজব চলছে সর্বত্র। মেলানিয়ার এই ঘটনার সময় বেশ কিছুটা দূরে একা দাঁড়িয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন হারার পর ওই দিনই প্রথম জনসমক্ষে দেখা...বিস্তারিত