fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

নাফ নদী থেকে নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্যরা মাছ ধরার একটি নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনায় এ ঘটনাটি ঘটে। জেলেদের পরিচয় পাওয়া না গেলেও তারা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা। টেকনাফ উপজেলার সাবরাং ইউপির ৭...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে একদিনেই মৃত্যু ৯ হাজারের বেশি

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৪২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যা এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া মারা গেছেন ৯ হাজার ১৯১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ লাখ ৭৯ হাজার ৯১৭ জন।...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৬ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৩৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী। এদিকে...বিস্তারিত

বিজয় দিবসের আগেই পূর্ণাঙ্গ কাঠামোতে পদ্মাসেতু

আর মাত্র ৫টি স্প্যান বসানো হলেই ৬ হাজার ১৫০মিটার দৈর্ঘ্যের পদ্মাসেতু তার পূর্ণাঙ্গ কাঠামো পাবে। দৃশ্যমান হবে শতভাগ। এরপর চলবে রেল ও সড়ক স্ল্যাব বসানোর কাজ। মহান বিজয় দিবসের আগেই সবগুলো স্প্যান বসানো শেষ হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। সেতু নির্মাণ কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার (১১ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেতুর ৯ ও ১০...বিস্তারিত

প্রকাশ পেয়েছে অনুরূপ আইচের শ্যামা সংগীত

দিওয়ালী তথা সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা (দেবী কালী পূজা) উপলক্ষে ভারতের মতো বাংলাদেশে গান প্রকাশের রেওয়াজ নেই বললেই চলে। সেই অচলায়তন ভেঙ্গে এবার তিনটি শ্যামা সংগীত প্রকাশ করেছেন দেশ বরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচ। গান তিনটি প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেলে। অনুরূপ আইচের লেখা শ্যামা সংগীতগুলোর শিরোনাম হচ্ছে- প্রিয় মা, শ্যামা মা...বিস্তারিত

নারীর আত্মরক্ষামূলক প্রশিক্ষণের অসাধারণ আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন, “বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” বিশ্বায়নের এই যুগে পুরুষের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই নারী। আজ সংসার থেকে শুরু করে সংসদ পর্যন্ত সর্বত্র নারীর অংশগ্রহণ অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। অফিস-আদালতে, শিল্প-সংস্কৃতিতে কিংবা ক্রীড়াঙ্গনে সবখানেই নারীর পদচারণা প্রশংসিত। মূলত পৃথিবীর আদি থেকে...বিস্তারিত

জটিল হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া

নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ট্রাম্পের পরাজয় স্বীকার না করা খুবই বিব্রতকর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর, দিন যতই যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে ক্ষমতা হস্তান্তর। বিশ বছর আগের ঘটনা স্মরণ করছেন যুক্তরাষ্ট্রের মানুষ। ২০০০ সালে হোয়াইট হাউস কার দখলে যাবে তার সিদ্ধান্ত হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেবারও আল গোর পরাজয় মেনে নিয়েছিলেন। এরপর বুশ পরাজয়...বিস্তারিত

নতুন এক ভাইরাসে মানুষের স্পর্শকাতর অঙ্গের ক্ষতি হচ্ছে

‘ব্রুসেল’ নামে একটি ব্যাক্টেরিয়ার প্রভাবেই মানুষের শরীরে এক নতুন রোগ ছড়িয়ে পড়ছে। গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৩,২৪৫ জন। কিন্তু বর্তমানে চীনের গানসু প্রদেশের রাজধানী লানঝাউ-এ সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬২০। চীনের উত্তর পূর্বে গত বছর বায়োক্যামিকেল ফ্যাক্টরি থেকে ছড়িয়ে পড়া এক ভাইরাসে অন্তত ১ হাজার জন আক্রান্ত হন। জানা গেছে, এই...বিস্তারিত

এবার জো বাইডেনও মামলার পথে !

রাষ্ট্রীয় কাজকর্ম করার জন্য সরকারি তহবিল এবং দফতরের জন্য অপেক্ষা করছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিশন টিম। তবে অনুমতি দিচ্ছেন না অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকা ট্রাম্পের নিয়োগ করা এমিলি মারফি। তিনি একটি চিঠিতে সই করলেই রাষ্ট্রীয় তহবিল, সরকারি দফতর এবং সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারবে বাইডেন শিবির। তবে মারফি বলেছেন, কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, বিষয়টি...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১০৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৯৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৮৩ জন। মঙ্গলবার...বিস্তারিত

প্রবাসীরা অনলাইনেই ঋণের কিস্তি শোধ করতে পারবেন

প্রবাসীদের ঋণের কিস্তি অনলাইনে শোধ করতে আসছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘অগ্রণী দুয়ার’। এখন থেকে বিশ্বের যেকোনো জায়গা থেকে প্রবাসীরা অনলাইনের মাধ্যমে ঋণের কিস্তি শোধ করতে পারবেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে ঋণের কিস্তি প্রদান বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে কালেকশন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। চুক্তি...বিস্তারিত

ইসরায়েলকে নিশানায় রেখে মাটির নিচে ইরানের বিশাল ‘ক্ষেপণাস্ত্র শহর’

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় শত্রু ইসরায়েলকে নিশানায় রেখে মাটির নিচে বিশাল এক ‘ক্ষেপণাস্ত্র শহর’ গড়ে তুলেছে ইরান। সম্প্রতি দেশটি এই গোপন ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি প্রকাশ করে। বলা হচ্ছে, এই মিসাইলগুলো ইসরায়েলকে নির্দিষ্টভাবে সঠিক লক্ষ্যে হামলা করতে সক্ষম। আর তাই ইসরায়েল ও আমেরিকার চোখ থেকে বাঁচাতে এই বিশাল ‘ক্ষেপণাস্ত্র শহর’ মাটির নীচে স্থাপন করা হয়েছে। ফোর্বস...বিস্তারিত

ওয়াটার বাস চালুতে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানাবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ওয়াটার বাস চালুর ব্যাপারে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করছি। ওয়াটার বাস সেবায় বেসরকারি বিনিয়োগকারী এলে আমরা তাদের স্বাগত জানাবো। আমরা চাই, সব ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসুক। সেজন্য সরকার তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। মঙ্গলবার রাজধানীর সদরঘাটে জাহাজযোগে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা, যাত্রীসেবা কার্যক্রম ও কেরানীগঞ্জস্থ হাইস্পিড শিপইয়ার্ডে নির্মাণাধীন...বিস্তারিত

পার্লামেন্টের মধ্যেই আর্মেনিয়ার স্পিকারকে গণপিটুনি !

বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে হওয়া শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করছে আর্মেনিয়ার লোকজন। এই চুক্তিতে ক্ষুব্ধ হয়ে পার্লামেন্টে ঢুকে দেশটির স্পিকার আরারাত মির্জোয়ানকে চরম লাঞ্চিত করার পাশাপাশি গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। চুক্তি স্বাক্ষরের পর মঙ্গলবার দেশটিতে এই ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে। এসময় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে ক্ষমতা ছাড়ার দাবিতে উত্তাল...বিস্তারিত

রায়হান হত্যা: এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যায় অভিযুক্ত এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূইয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানিকালে আকবরের কিছু বলার আছে কিনা জানতে চান বিচারক। এ সময় আকবর নিজেকে নির্দোষ দাবি করে বলেন,...বিস্তারিত

ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবা দেয়া হয়েছে ৫৫ কোটি

ডিজিটাল সেন্টার স্থাপনের এক দশকপূর্তি আগামীকাল বুধবার। এ সেন্টারের মাধ্যমে দশ বছরে মোট ৫৫ কোটি সেবা দেয়া হয়েছে। এর মাধ্যমে দেশের নাগরিকদের ১৬৮ কোটি সমপরিমাণ কর্মঘণ্টা ও ৭৬ হাজার ৭৭৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এর আগে, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪ হাজার ৫০১টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন তথ্য ও...বিস্তারিত

মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চি’র দলের জয় দাবি

মিয়ানমারের সাধারণ নির্বাচনে নিজেদের বিজয়ী দাবি করেছে ক্ষমতাসীন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি। ২০১১ সালে মিয়ারমারের রাজনীতি থেকে শক্তিশালী সামরিক বাহিনী কিছুটা সরতে শুরু করার পর রোববার দ্বিতীয়বারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনানুষ্ঠানিক ভোটের হিসাবের ওপর ভিত্তি করে এনএলডি’র মুখপাত্র মায়ো নিয়ান্ত বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২২ এর...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত ৪ লাখ ৮২ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় চার লাখ ৮২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যা এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া মারা গেছেন ৬ হাজার ৭৭১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ লাখ ৬৯ হাজার ৫৭১ জন।...বিস্তারিত

রাজধানীর ৪২ রুটে চলবে ২২ কোম্পানির বাস

রাজধানীর ২৯১ রুটে চালু থাকা গণপরিবহনগুলো ৪২ রুটে আনার কাজ চলছে। আর এসব রুটে আড়াই হাজার বাস মালিকের সমন্বয়ে গঠিত ২২ কোম্পানির সাড়ে চার হাজার বাস চলাচল করবে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে এসব কথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৈঠকে উত্তর সিটি...বিস্তারিত

রাখাইনে বেশিরভাগ আসনে হেরেছে সু চির দল

মিয়ানমারের রাখাইনে অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণ বাতিল হওয়ায় ২৮ আসনে সাধারণ নির্বাচন ভোট হয়। এতে অং সান সু চির দল এনএলডি বেশিরভাগ আসন হেরেছে। সম্প্রতি জরিপে দেখা গেছে, ৭৫ বছর বয়সী নোবেলজয়ী সু চিকে সবচেয়ে আস্থাভাজন রাজনীতিবিদ হিসেবে এখনও মনে করেন দেশটির ৭৯ শতাংশ মানুষ। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সাধারণ...বিস্তারিত