fbpx
হোম জাতীয়

জাতীয়

বয়সে ছাড় দিয়ে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বিসিএস ছাড়া সরকারি চাকরিতে প্রবেশকালে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২৫ মার্চকে ৩০ বছর ধরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২৫ মার্চের আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সত্ত্বেও কোভিড-১৯...বিস্তারিত

‘স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে’

‘স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকে অনেক সমালোচনা করে, কিন্তু আমি মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে’- এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সেসময় তাৎক্ষণিক যে কাজগুলো করার কথা ছিল, সেটা তারা যথোপযুক্তভাবে করেছে দেখেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সেই কথা সবসময় মাথায় রাখতে হবে। প্রত্যেকে নিজের ঝুঁকি নিয়ে কাজ করেছে। অনেক ডাক্তার,...বিস্তারিত

২০২১ সালের শুরুতে বাংলাদেশ আসবেন এরদোয়ান

আগামী বছরের শুরুর দিকে ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হলে এরদোয়ান ঢাকা সফরের ব্যাপারে সম্মতি জানান। এ সময় তিনি নতুন সদস্য যুক্ত করে ডি-৮ সম্প্রসারণের ব্যাপারে জোর দেন। নির্যাতিত ও দুর্গত রোহিঙ্গা শরণার্থীদের...বিস্তারিত

দেশজ প্রত্যেকটা উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা হবে : প্রধানমন্ত্রী

দেশজ প্রত্যেকটা উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা বলেন তিনি। একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ শিরোনামে একটি প্রকল্প অনুমোদন...বিস্তারিত

করোনা পরিস্থিতির কারণে সরকারি চাকরির বয়সে পাঁচ মাস ছাড় !

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স শিথিল করেছে সরকার। বয়সের ক্ষেত্রে পাঁচ মাসের ছাড় পাবেন সরকারি চাকরিপ্রার্থীরা। গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারা পরবর্তী পাঁচ মাস সরকারি চাকরির আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনার কারণে বন্ধের...বিস্তারিত

দেশে টেলিমেডিসিন সেবায় বিপ্লব ঘটেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে টেলিমেডিসিন সেবায় বিপ্লব ঘটেছে।’ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ উদ্বোধন করেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ কমিটির উদ্যোগে এই অ্যাপটি চালু হয়। ওবায়দুল কাদের বলেন, ‘মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব টালমাটাল অর্থনৈতিক...বিস্তারিত

আগামী বছরের মার্চ-এপ্রিলে ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র

আগামী বছরের মার্চ-এপ্রিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবারও দেশব্যাপী ধাপে ধাপে ভোট করার চিন্তা আছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির। এক্ষেত্রে ভোট গ্রহণের জন্য ৪০ থেকে ৩৭ দিন হাতে রেখেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রথম ধাপের ভোট মার্চের মাঝামাঝি হতে পারে। দ্বিতীয় ধাপের ভোট মার্চের শেষে এবং এপ্রিলে তৃতীয় ধাপের...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৭৫৯ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮১২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৯ হাজার...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৩৩ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৭ হাজার ৫২০...বিস্তারিত

‘পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগ’

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে...বিস্তারিত

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নজরুল ইসলাম ও শেখ ফরিদ নামে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩১ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর আগে সকালে আব্দুস ছাত্তার (৪০) নামের আরও...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জন। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪ টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৬৪২ টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে মোট...বিস্তারিত

শিক্ষার্থীদের ১ হাজার করে টাকা দেবে সরকার

যেহেতু করোনা ভাইরাসে সবার জীবন স্থবির হয়ে পড়েছে এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের আমরা এক হাজার করে টাকা দেব, যাতে করে তারা তাদের কাপড়-চোপড়, টিফিন বক্স ও প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সরকার প্রধান বলেন, ২১টি প্যাকেজে এক লাখ ১২ হাজার ৬৩৩ কোটি...বিস্তারিত

লিবিয়া থেকে ফিরলেন ১৫৩ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৫৩ বাংলাদেশি। সেইসঙ্গে লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহও দেশে আনা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে দূতাবাসের প্রচেষ্টা ও বেনগাজী প্রবাসীদের সহযোগিতা এবং বিশেষত: আইওএম এর সক্রিয়...বিস্তারিত

চীনের বিশেষজ্ঞ দল পদ্মা সেতুর নির্মাণ কাজে যোগ দিয়েছে

ফের পুরো উদ্যমে শুরু হয়েছে পদ্মা সেতুর নির্মাণকাজ। এরইমধ্যে যোগ দিয়েছেন চীনের বিশেষজ্ঞ দল। সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসেই দুটি স্প্যান বসবে সেতুতে। পদ্মা সেতুর কাজে দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জানান, আজ সকাল থেকে চীনের বিশেষজ্ঞ দল পদ্মা সেতুর কাজে যোগ দিয়েছেন। প্রথমদিনেই তারা ইয়ার্ড পরিদর্শন করেছেন। স্প্যান বসানোর...বিস্তারিত

বিশ্বের মধ্যে বাংলাদেশেই সবচেয়ে দ্রুতগতিতে রূপ পাল্টাচ্ছে করোনা

করোনাভাইরাস বিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে দ্রুতগতিতে রূপ পাল্টাচ্ছে । জিনোম সিকোয়েন্সিং করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ- বিসিএসআইআর। দেশের আট বিভাগের ৩০০টি ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং তথ্য বিশ্লেষণ করে বিসিএসআইআর বলেছে, সারাবিশ্বে নমুনা প্রতি মিউটেশন হার ৭ দশমিক ২৩, তবে বাংলাদেশে তা ১২ দশমিক ৬০। ফলে সার্স কোভিড ২ ভাইরাসটি প্রতিনিয়ত তার...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৪৭৯ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২৫ হাজার ১৫৭...বিস্তারিত

‘নারায়ণগঞ্জের মসজিদের ঘটনা কেন ঘটল নিশ্চয়ই সেটা বের হবে’

জাতীয় সংসদে রোববার (৬ সেপ্টেম্বর) শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের মসজিদের ঘটনাটা কেন ঘটল সেই বিষয়ে তদন্ত চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিশ্চয়ই সেটা বের হবে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌‘নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, মসজিদে যে বিস্ফোরণ ঘটল এটা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে...বিস্তারিত

স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু

রোববার (৬ সেপ্টেম্বর) কঠোর স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়েছে। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। করোনাকালের এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। এই অধিবেশন বুধবার পর্যন্ত চলবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে অধিবেশনে স্বাগত জানিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন...বিস্তারিত

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৪৪৭ জনে। এ ছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৯৫০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ করোনা রোগী। আজ শনিবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য...বিস্তারিত