fbpx
হোম জাতীয়

জাতীয়

’সেপ্টেম্বরেই শিক্ষার্থীদের হাতে ডিভাইস ও কম দামে ইন্টারনেট’

অনলাইন ক্লাসে অংশ নিতে শিক্ষার্থীরা যাতে সহজে ডিভাইস এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আমরা জানাতে পারব।’ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুম অ্যাপসের মাধ্যমে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৪৭ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক...বিস্তারিত

২০২১ সাল নাগাদ প্রতিটি ঘরে বিদ্যুৎ যাবে : প্রধানমন্ত্রী

২০২১ সাল নাগাদ প্রতিটি ঘরে বিদ্যুতের আলো যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘর পর্যায়ক্রমে বিদ্যুতের আলোয় আলোকিত হবে। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। তিনি বলেন, ২০০৯ সালে বিদ্যুতের ব্যবহারকারী ছিল ৪৭ ভাগ, আজ ৯৭ দশমিক ৫০ ভাগ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায়...বিস্তারিত

দেশে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি

চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোব্যাক কোম্পানির ভ্যাকসিনের ট্রায়াল করতে বাংলাদেশ অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, যারা স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেয়া হবে। তিনি আরও বলেন, তবে ডিসেম্বর-জানুয়ারির আগে কোন ভ্যাকসিন বাজারে আসবে না। উল্লেখ্য, করোনার ভ্যাকসিন পেতে বিশ্ব সংস্থার কাছে বাংলাদেশ...বিস্তারিত

নির্ধারিত সময়ে নয়, পদ্মাসেতুর কাজ শেষ হবে ২০২২ সালে

নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না দেশের সর্ববৃহৎ সেতু পদ্মাসেতুর কাজ। ২০২২ সালে এটির কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৬ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ২০২২ সাল পর্যন্ত পদ্মা সেতু...বিস্তারিত

কৃষিভিত্তিক টিভি চ্যানেল এবং কমিউনিটি রেডিও চালু করছে সরকার

কৃষিভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল চালু করতে যাচ্ছে সরকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে এই টিভির সম্প্রচার করা হবে। একইসঙ্গে দুর্গম বিবেচনায় সুনামগঞ্জের হাওরাঞ্চল এবং নোয়াখালীর সুবর্ণচরে চালু করা হবে দুটি কৃষিভিত্তিক কমিউনিটি রেডিও। কৃষি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কর্মকর্তারা বলছেন, এই স্যাটেলাইট টিভি চ্যানেলের...বিস্তারিত

পবিত্র আশুরার দিন তাজিয়া-শোক মিছিলে নিষেধাজ্ঞা জারি

আগামী ৩০ আগস্ট, রোববার হচ্ছে আরবি মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা। দিনটি উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঢাকা...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫১৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।...বিস্তারিত

৬ দফা সম্পূর্ণ বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল : প্রধানমন্ত্রী

‘ছয় দফা প্রণয়নটা অনেকে অনেকভাবে বলতে চায়-এর পরামর্শ ওর পরামর্শ। কিন্তু আমি নিজে জানি, এটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল।’- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফার প্রসঙ্গে এমনটাই বলছিলেন মুজিবকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ছয় দফা দিবস...বিস্তারিত

সেপ্টেম্বরে চালু হচ্ছে ভারতের ত্রিপুরা-বাংলাদেশের নৌ চলাচল

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের দাউদকান্দি ও ভারতের ত্রিপুরার সোনামুড়ার মধ্যে অভ্যন্তরীণ জলপথ চালু হতে চলেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। গত সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক ওয়ালে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ত্রিপুরা। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গোমতী নদীপথ ধরে সোনামুড়া...বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাব দিয়েছে সরকার

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাব দিয়েছে সরকার। এখানকার কোম্পানিতে ওষুধ ও ভ্যাকসিন তৈরি করে নিজেদের দেশের পাশাপাশি অন্য দেশেও রফতানি করতে পারবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে করোনা মোকাবিলায় ব্যবহৃত পিপিই, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম যাতে বাংলাদেশের ব্যবসায়ীরা বিনা শুল্কে রফতানি করতে পারেন, সে উদ্যোগ নিতেও প্রস্তাব দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুই দেশের মধ্যে অনুষ্ঠিত...বিস্তারিত

পঞ্চম শ্রেণির সমাপনী হবে না, বার্ষিক পরীক্ষার সিদ্ধান্ত

চলতি বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব স্কুলে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অন্য পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী...বিস্তারিত

‘বন্ধ সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা দেবে সরকার’

মালিকরা বন্ধ সিনেমা হল পুনরায় চালু করতে চাইলে সরকার তাদের ঋণ দিয়ে আর্থিক সহায়তা দেবে। এ জন্য বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে...বিস্তারিত

দেশে মহামারি করোনাভাইরাসে ৪৫ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১...বিস্তারিত

‘সেপ্টেম্বরে গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাবার সিদ্ধান্ত’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাবার সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। পরিবহনে মাস্ক...বিস্তারিত

বীর উত্তম সি আর দত্ত মারা গেছেন

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত এ খবর...বিস্তারিত

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,...বিস্তারিত

ভ্যাকসিন যেখানে দ্রুত পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন,‘করোনাভাইরাস থেকে জনগণকে মুক্তি দিতে যেখান থেকে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে কার্যকর ভ্যাকসিন বা টিকা পাওয়া যাবে সেখান থেকেই সংগ্রহ করা হবে।’ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মারা গেলেন ৩ হাজার ৯৮৩ জন। অর্থাৎ, মৃতের সংখ্যা এখন ৪ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৮৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৯৪১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৭৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য...বিস্তারিত