হোম জাতীয় লিবিয়া থেকে ফিরলেন ১৫৩ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৫৩ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১৫৩ বাংলাদেশি

0
0

লিবিয়া থেকে ফিরেছেন ১৫৩ বাংলাদেশি। সেইসঙ্গে লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহও দেশে আনা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে দূতাবাসের প্রচেষ্টা ও বেনগাজী প্রবাসীদের সহযোগিতা এবং বিশেষত: আইওএম এর সক্রিয় সহায়তায় চার্টার্ড ফ্লাইটে বেনিনা বিমানবন্দর তাদের দেশে পাঠানো সম্ভব হয়েছে। একই ফ্লাইটে আজদাবিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত মোহাম্মদ নুরুল আমিনের মরতদেহ ও দেশে পাঠানো হয়েছে।

এছাড়া যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় থাকা আরো কয়েকশ’ বাংলাদেশি স্বেচ্ছায় ফিরতে রাজি হয়েছেন। দুটি চার্টার্ড ফ্লাইটে দ্রুত তাদের ফেরানোর প্রস্তুতি চলছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *