fbpx
হোম জাতীয়

জাতীয়

লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে আজ বুধবার বৃষ্টি হতে পারে। দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার দেশের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগরে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে...বিস্তারিত

কৃষি জমিতে নয়, শিল্প এলাকায় কারখানা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প এলাকায় শিল্পকারখানা স্থাপনের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা ব্যবসা করতে চান বা শিল্প করতে চান, তাহলে শিল্প এলাকায় যান। বাড়ির পাশের ধানের জমি নষ্ট...বিস্তারিত

দেশে মহামারি করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৯৩ জন। ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪০৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জনে। এছাড়া গত ২৪...বিস্তারিত

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদে রেকর্ডকৃত ভাষণ প্রচার করা হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে...বিস্তারিত

অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

এবার প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে একজন বিদেশে মিশনে কর্মরত রয়েছেন। এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের...বিস্তারিত

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের ঐতিহাসিক দিন আজ

আজ সেই ঐতিহাসিক দিন। ৪৬ বছর আগে ১৯৭৪ সালের এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছিলেন। জাতিসংঘে বাংলায় ভাষণ দেয়ার দিনটি ছিল বঙ্গবন্ধুর জীবনের সুন্দরতম ও সর্বশ্রেষ্ঠ একটি দিন। একইভাবে বলা চলে বাংলায় বক্তৃতা তাঁর (বঙ্গবন্ধুর) সমগ্র জীবনের স্বাভাবিক এবং যৌক্তিক পরিণতি। এর আগে একই বছরের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ...বিস্তারিত

করোনাভাইরাস মেট্রোরেলের সবকিছু ওলট-পালট করে দিয়েছে

মহামারি করোনাভাইরাস মানুষের জীবনের মতো মেট্রোরেলেরও সবকিছু ওলট-পালট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৩ সেপ্টেম্বর) তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, নতুন নতুন সংকট শুরু হয় এ প্রকল্পে, সমাধানের জন্যও পথ খোঁজা হয়।...বিস্তারিত

জলবায়ু পরিবর্তন ও করোনা মোকাবিলায় কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও করোনাভাইরাস মহামারি থেকে উদ্ভূত সংকট কার্যকরীভাবে মোকাবিলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ বর্তমানে বৈশ্বিক হুমকি উল্লেখ করে তিনি বলেন, এই উভয় ঝুঁকি প্রশমনে আমাদেরকে আরও অনেক কিছু করতে হবে। আর তা করতে হবে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে। যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা এক নিবন্ধে...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৪ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন করে ১ হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো মোট ৩...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ২৮ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। ২৮ জনের সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৫৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৪০ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৯ জন।এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনের। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...বিস্তারিত

মসজিদে মাস্ক পরে যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস মোকাবিলায় মসজিদে নামাজ আদায়ের সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ম মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন তিনি। বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত সীমিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন। সচিব বলেন, আগামী...বিস্তারিত

পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে সরকার

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে এ নিত্যপণ্যের আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌ‌হিদুল ইসলাম। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এটা কার্যকর থাকবে। এর আগে গত ৭ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৯৩৯ জন। একই সময়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৪৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৮...বিস্তারিত

শীতে করোনা বাড়বে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনা মোকাবেলায় সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আমি কাউকে বাদ দিতে পারব না। সে জন্য হয়তো আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সামনে শীত, আরেকটু হয়তো খারাপের দিকে যেতে পারে। তবুও আমাদের এখন থেকে প্রস্তুত থাকতে হবে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিলে অনুদান নেওয়ার সময় এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে এ...বিস্তারিত

ভারতে আটকা পড়া ১৬৫ ট্রাক পিয়াজ নষ্ট হতে চলেছে

হঠাৎ রফতানি বন্ধ করায় গত ৪ দিনে ভারতে আটকা পড়া বাংলাদেশের ব্যবসায়ীদের ১৬৫ ট্রাক পিয়াজ নষ্ট হতে চলেছে। প্রতি ট্রাক পিয়াজের মূল্য ১০ লাখ টাকা। আশঙ্কা করা হচ্ছে, এতে প্রতি ট্রাকে ব্যবসায়ীদের ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হবে। সব মিলিয়ে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৯ কোটি ৯০ লাখ টাকারও বেশি। গত ১৪ই সেপ্টেম্বর থেকে এসব...বিস্তারিত

২৪ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ সভা...বিস্তারিত

অটিস্টিক কিশোরীর ইচ্ছা পূরণে প্রধানমন্ত্রীর ভিডিওকল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব ভালোবাসে অটিস্টিক কিশোরী মামিজা রহমান রায়া। প্রধানমন্ত্রীর হাসি তার সব থেকে প্রিয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সে ভিডিও কলে কথা বলতে চেয়েছিল। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই কিশোরীর ইচ্ছা পূরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন আগে বুধবার রায়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় এমন বার্তা সংবলিত একটি ভিডিও অটিজম ম্যানেজমেন্ট সেন্টার নামে একটি ফেসবুক...বিস্তারিত

আল্লামা শফীর অবস্থা সংকটাপন্ন, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। আজ দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিকেলে আল্লামা শফীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। জানা যায়, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে তাকে চট্টগ্রাম...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮৮১ জনে। একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৪১ জনের দেহে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার...বিস্তারিত