fbpx
হোম amirulmanik

amirulmanik

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর কতদিন চলবে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর রোববার (৭ জুলাই) পর্যন্ত টানা ৮৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণ এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আনতে পারেনি, এমন...বিস্তারিত

কোটা বাতিলের দাবিতে ফের শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে গতকাল শাহবাগ মোড় সমাবেশ থেকে আজ সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর সমন্বয়ক ও ঢাকা...বিস্তারিত

বাবাকে খুঁজে পেতে পথে পথে ঘুরছেন নড়াইলের রূপা

‘বাবার চেহারা আবছা আবছা মনে আছে, পরিষ্কার মনে নেই। বাবার কথা যখন কেউ জিজ্ঞেস করে, তখন কলিজাটা ফেটে যায়। সব সময় বাবার কথা মনে পড়ে। বিভিন্ন সমস্যার কারণে খুঁজতে বের হতে পারিনি। ইদানিং বাবার কথা খুব বেশি মনে পড়ছিল। বিয়ের পর শ্বশুর বাড়িতে বাবার প্রসঙ্গ উঠলে কটূ কথা শুনতে হয়েছে। আমি তো জারজ সন্তান নই।...বিস্তারিত

ফের শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) দুপুর ৩টায় ‘বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হন। এরপর মিছিল নিয়ে পঞ্চম দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের ফলে শাহবাগ হয়ে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। ৎশিক্ষার্থীদের...বিস্তারিত

বেনজীরের নারায়ণগঞ্জের বাগানবাড়ি জব্দ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠার ওপর নির্মিত ডুপ্লেক্স বাগানবাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী। শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ...বিস্তারিত

যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ

ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্যমপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদ পেজেশকিয়ান সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন কোটির বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাসুদ পেয়েছেন ৫৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে জালিলি পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ।...বিস্তারিত

বাবার ছেলেবেলার স্কুলে গিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন’ ও ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন’ ও ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট...বিস্তারিত

ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু এবং চীন উন্নয়নের বন্ধু। শনিবার (৬ জুলাই) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালের সেই রক্তের রাখি বন্ধনে...বিস্তারিত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন ২ যাত্রী। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৫ জুলাই) বিকালে পুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ...বিস্তারিত

অনেক কিছু আছে, যা আমি বলতে চাই না: মোনালিসা

একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন মার্কিন মুলুকে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ দেশের মাটিতে পা রাখেন এই সু-অভিনেত্রী। দেশে ফিরেই জানান, আবারও ফিরছেন পর্দায়। ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘ঈদ কার্নিভ্যাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছেন মোনালিসা। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা গল্প...বিস্তারিত

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে সুধী সমাবেশ আজ। সেখানে অংশ নিতে ইতোমধ্যে সেতুর মাওয়া প্রান্তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মাওয়া পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর আগমনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শেখ হাসিনা মাওয়া প্রান্তেই পদ্ম সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এবার সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি...বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দিনগত মধ্যরাতে বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরভিটা সীমান্তের...বিস্তারিত

থানায় অ্যারেস্ট ওয়ারেন্ট পড়ে ছিল ২৫ মাস, তবুও গ্রেপ্তার করেনি পুলিশ

প্রায় ২০০ কোটির রাজস্ব ফাঁকি প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় ২০২১ সালে গ্রেপ্তারি পরোয়ানা (অ্যারেস্ট ওয়ারেন্ট) জারি করা হয়েছিল পাবনার বেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে। এরপর আড়াই বছরের বেশি সময় ধরে দিব্যি ঘুরে বেড়িয়েছেন তিনি। অব্যাহত রেখেছেন নিয়মিত কার্যক্রম, করেছেন ফেসবুক লাইভ, অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারণায়। এর মধ্যে দুই বছরের...বিস্তারিত

রাজনীতিতে পরজীবী হয়ে গেছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

‘পেনশন, কোটা-ব্যবস্থাসহ অন্যদের বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়ে রাজনীতিতে বিএনপি পরজীবী হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

ক্ষমা পেয়ে আওয়ামী লীগে ফিরলেও কমিটিতে পদ পেলেন না জাহাঙ্গীর

বহুল আলোচিত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পরপর দুবার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। দুবারই তিনি ক্ষমা পেয়েছিলেন। সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে মা জায়েদা খাতুনের পক্ষে কাজ করে বহিষ্কার হন। কিন্তু গত বছর অক্টোবরে তাঁকে আবার ক্ষমা করা হয়। দলে ফেরার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে ফিরবেন বলে আলোচনা ছিল। কিন্তু...বিস্তারিত

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন ৫ শতাধিক বাড়ি

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। সেইসঙ্গে জেলার নদী তীরবর্তী অঞ্চলগুলোতে শুরু হয়েছে তীব্র ভাঙন। মাত্র সপ্তাহের ব্যবধানে পানির তোড়ে নদীগর্ভে বিলীন হয়েছে ৫ শতাধিক বাড়ি ও ফসলি জমি। আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ১২ ঘণ্টায় ২১ সেন্টিমিটার...বিস্তারিত

যুক্তরাজ্যে নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী

টিউলিপ সিদ্দিক, আফসানা বেগম ও রুশনারা আলী (ওপরের সারির বাঁ থেকে)। নাজমুল হোসাইন, নুরুল হক আলী, রাবিনা খান ও রুফিয়া আশরাফ (মাঝের সারির বাঁ থেকে)। রুপা হক, রুমী চৌধুরী, আতিক রহমান ও শারমিন রহমান (নিচের সারির বাঁ থেকে) ছবি: সংগৃহীত টিউলিপ সিদ্দিক, আফসানা বেগম ও রুশনারা আলী (ওপরের সারির বাঁ থেকে)। নাজমুল হোসাইন, নুরুল হক...বিস্তারিত

‘নাটোরে বাচ্চুর ওপর আক্রমণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে’

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমি মনেক করি, প্রধানমন্ত্রীর নির্দেশেই বাচ্চুর ওপর আক্রমণ করা হয়েছে। কারণ, বিএনপি নেতাদের রক্ত দেখলে প্রধানমন্ত্রী খুব আনন্দিত হন, তিনি খুব খুশি হন। বৃহস্পতিবার (৪ জুলাই) গুরুতর আহত বাচ্চুকে দেখতে শেখ...বিস্তারিত

শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন পরনির্ভরশীল হয়ে শিক্ষক আন্দোলন, কোটা আন্দোলনের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির হাত ভেঙে গেছে। এখন তারা বলে, শিক্ষকের আন্দোলনের সাথে তারা আছে, কোটাবিরোধী আন্দোলনের সাথে তারা আছে। এখন কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি। আওয়ামী...বিস্তারিত

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান, খরচ হবে ৫ কোটির ওপরে

পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে শুক্রবার (৫ জুলাই)। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান আয়োজনে সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে ৫ কোটি টাকার ওপরে। বুধবার (৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার...বিস্তারিত