fbpx
হোম amirulmanik

amirulmanik

‘কোটা না মেধা, মেধা মেধা’ স্লোগানে উত্তাল শাহবাগ

কোটা বাতিলের দাবি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেয়। এরপর...বিস্তারিত

গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি টাকা

কল ড্রপ ইস্যুতে মোবাইল অপারেটরদের আর কোনো ছাড় দিতে রাজি নয় সরকার। এ ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইতোমধ্যে কল ড্রপ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় শোকজ করা হয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে। সদুত্তর দিতে ব্যর্থ হলে ২ কোটি টাকা হতে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে...বিস্তারিত

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার পরিকল্পনা নেই

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হেসেন। বুধবার (৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। জনপ্রশাসন মন্ত্রী বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদে বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি...বিস্তারিত

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জুন ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।স্বাধীনতার পর বাংলাদেশ উল্লেখযোগ্য ইতিবাচক অনেক সাফল্য অর্জন করলেও আইনের শাসন, গণতন্ত্র ও জনগনের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ করার অধিকার, সামাজিক নিরাপত্তা, নারীর অধিকারসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতির আশাব্যাঞ্জক অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক আইন ও চুক্তি থাকা সত্বেও বাংলাদেশে নিয়মিত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ২০২৪...বিস্তারিত

এসএসসিতে বাদ যাচ্ছে জিপিএ, আসছে লেটার গ্রেড

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাক্রমে শুধু নম্বরের ভিত্তিতে জিপিএর মাধ্যমে ফল প্রকাশের বদলে লেটার গ্রেডে (বর্ণ) শিক্ষার্থীদের মূল্যায়ন করবে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। সাতটি স্কেলে আলাদা ইংরেজি বর্ণে প্রকাশ করা হবে এসএসসির ফল। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী, এসএসসির মূল্যায়নে লিখিত অংশের ওয়েটেজ হবে ৬৫ শতাংশ...বিস্তারিত

ভেবেছিলাম আমার জীবনের গল্প শেষ: সুস্মিতা সেন

বলিউড অভিনেত্রী ও মডেল সুস্মিতা সেন গত বছরের শুরুর দিকে তার মেজর হার্ট অ্যাটাক হয়েছিল। তবে এ যাত্রায় বেঁচে যান এ মিস ইউনিভার্স। কিন্তু সেই সময়ে সুস্মিতা ভেবেছিলেন-‘তার জীবনের গল্প এখানেই শেষ।’ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ১ জুলাই ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সুস্মিতা। সেখানে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত...বিস্তারিত

বেনজীর ও তার স্ত্রী-সন্তানের সম্পদের হিসাব চেয়েছে দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে সম্পদের হিসাব জমা দিতে ২১ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। নোটিশগুলোতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল...বিস্তারিত

ঘূর্ণিঝড় ‌‘বেরিল’র আঘাতে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, এগোচ্ছে জ্যামাইকার দিকে

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপজ্জনক হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানার পর আরো শক্তিশালী হয়ে ক্যাটাগরি-পাঁচ মাত্রার ঝড়ে রূপ নিয়েছে। শক্তিশালী হারিকেন বেরিল দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবারের মধ্যে এটি সেখানে আঘাত হানতে পারে। এই ঝড়ের কারণে ইতোমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেরিল স্থানীয় সময় সোমবার (১ জুলাই)...বিস্তারিত

বেনজীর প্রশ্নে আইজিপি বললেন, ব্যক্তির দায় পুলিশ নেবে না

ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পুলিশের সদস্যদের দুর্নীতির প্রসঙ্গে আইজিপি বলেন, ‘ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। যে...বিস্তারিত

ভারতের সঙ্গে চুক্তিগুলো দেশকে আজীবন গোলামে পরিণত করবে: মির্জা ফখরুল

গত ২২ জুন ভারতের সাথে যে সকল সমঝোতা-চুক্তি হয়েছে সেগুলোকে প্রত্যাখান করেছে বিএনপি। সেই সঙ্গে এসব চুক্তি দেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩০ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারতের সম্পাদিত চুক্তি ও সমঝোতার নানা দিক তুলে ধরে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

লেবাননে ইসরায়েলের সিরিজ হামলা

লেবাননের দক্ষিণে বিভিন্ন গ্রামে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব গ্রামের মধ্যে কাফার কিলা এবং আল-বায়াদাও আছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গতকাল ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত ১৮ সেনা আহত হয়। এরপরেই লেবাননে পাল্টা হামলা...বিস্তারিত

আবারও বন্যার কবলে সিলেট-সুনামগঞ্জ

প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতেই প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় আবারও বন্যার মুখোমুখি সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা। গেল ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টি ও চলমান লঘুচাপে সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এতে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ।...বিস্তারিত

ফান্সে বিমান বিধ্বস্ত, সকল আরোহীর মৃত্যু

ফান্সে প্যারিসের পূর্ব দিকে হাইওয়েতে গতকাল রোববার সিঙ্গেল ইঞ্জিনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রাজধানীর কাছের এক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে এবং হাই-ভোল্টেজের পাওয়ার লাইনে আঘাত করে। এরপরেই বিমানটি হাইওয়েতে বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয়, ছোট বিমানটিতে...বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলান তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক...বিস্তারিত

মাত্র একজন দর্শক দেখলেন শাকিবের ‘তুফান’

দেশে দারুণ সাফল্যের পরে বিশ্বের ১৫টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি ‘তুফান’। তবে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি বিভিন্ন দেশে সিনেমাটি দর্শকমহলে বেশ সাড়া ফেললেও ভিন্ন চিত্র দেখা গেল স্পেন-এর বার্সেলোনার একটি থিয়েটারে। বার্সেলোনার একটি থিয়েটারে শতাধিক আসনের থিয়েটারে মাত্র একজন দর্শক এই সিনেমা দেখেছেন। শনিবার বিকেলে ফারিয়া আক্তার আনিতা নামের এক তরুণীর...বিস্তারিত

নিজেদের মধ্যে সংঘাতে রক্ত ঝরাচ্ছে আওয়ামী লীগ

চলতি বছরের প্রথম পাঁচ মাস জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশ রাজনৈতিক সহিংসতা ও দ্বন্দ্বে নিহত হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে ২৭ জনই আওয়ামী লীগের। এই হিসাব মাবাধিকার সংগঠন আইন সালিস কেন্দ্রের (আসক)। তবে আসক দেশের বাইরে নিহত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হিসাবের মধ্যে ধরেনি। তাকে ধরলে আওয়ামী লীগের নিহতের সংখ্যা পাঁচ...বিস্তারিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল ১১১ বার

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ৪ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে ঢাকার একটি আদালত। এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১১ বার সময় বাড়ানো হলো। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন। গত ১৬ মে একই আদালত...বিস্তারিত

ছেলের লাশ আনতে গিয়ে প্রাণ গেলো মা-সহ ২ জনের

বরগুনার আমতলীতে ছেলের লাশ আনতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের দুর্ঘটনায় মাসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাটি রোববার (৩০ জুন) সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে ঘটেছে। ৎনিহতরা হলেন- মোটরসাইকেল চালক রুবেল সিকদার (৩৫) ও পুস্প বেগম (৬৫)। জানাগেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের আলম হাওলাদার (৪৫) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। শনিবার...বিস্তারিত

মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে দুদকের চিঠি

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ জুন) এসব চিঠি দেয়া হয়। এর আগে, দুদকের আবদনের প্রেক্ষিতে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গেল কুরবানির ঈদে...বিস্তারিত

শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সবার আগে তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে। ভিন্ন মত থাকা সমাজের একটা সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যেখানে একমত হতে হবে সেটি হচ্ছে, সত্য ও সঠিক তথ্য বলতে হবে। সত্য আগে স্বীকার করতে হবে। তারপর ভিন্ন মতামত দিতে হবে। তথ্যই যদি বিকৃতভাবে উপস্থাপন করা...বিস্তারিত