fbpx
হোম amirulmanik

amirulmanik

রংপুরে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের...বিস্তারিত

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে যুবক নিহত

রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ...বিস্তারিত

নতুন বাজারের সড়কে কোটা আন্দোলনকারীরা, বন্ধ যানচলাচল

সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে রাজধানীর নতুন বাজার এলাকায় আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে নতুন বাজার এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরের পর শিক্ষার্থীর রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী নতুন বাজার সিগন্যালের সামনে...বিস্তারিত

‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগানে প্রকম্পিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে মধ্যরাতেই এ স্লোগান দেন যবিপ্রবি শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ূর হলে এ স্লোগানের রব উঠে। সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের চারটি...বিস্তারিত

রোকেয়া হলের মেয়েদের মুখে ‘রাজাকার’ স্লোগান, দুঃখ লাগে: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েদের মুখ রাজাকার স্লোগান শুনে দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুঃখ লাগে যে, রোকেয়া হলের মেয়েরাও ‘রাজাকার’ স্লোগান দিচ্ছেন। তারা কী ১৯৭১ সালে এ হলের ইতিহাস জানেন? সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়/বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং বার্ষিক...বিস্তারিত

ঢাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া–পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট–পাটকেল নিক্ষেপ করছে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে...বিস্তারিত

‘তোমাকে অনেক ভালোবাসি শিপন, কিন্তু তোমার সঙ্গে থাকতে দিলা না’

ফেসবুকে পরিচয়। এরপর প্রেম। একপর্যায়ে অভিভাবকের অমতে প্রেমিক শিপনকে বিয়ে করেন সুমাইয়া। পরিবারের লোকজনদের মধ্যে বনিবনা না হওয়ায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি শিপন যৌতুক হিসেবে ৮ লাখ টাকা দাবি করে সুমাইয়াকে নানাভাবে চাপ দিতো। এ নিয়ে রাগ করে রোজার ঈদে বাবার বাড়ি নালিতাবাড়ী চলে যায় সুমাইয়া। এরই মধ্যে শনিবার রাতে ৭...বিস্তারিত

১৫ আগস্ট দুই বাংলায় মুক্তি পাবে ‘পদাতিক’

প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে এটি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশেও। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।...বিস্তারিত

দিলদার এখনও প্রযোজকদের কাছে লাখ লাখ টাকা পাওনা

ঢালিউড সিনেমায় একসময় হাসিয়েই অসংখ্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা দিলদার। এমনকি এখনও যখন কেউ কাউকে হাসায় তাকে ‘দিলদার’ উপাধি দেয়া হয়। শনিবার (১৩ জুলাই) ছিল গুণি এই অভিনেতার ২১তম প্রয়াণ দিবস। ২০০৩ সালের এই দিনে ৫৮ বছর বয়সে দিলদারের মৃত্যু হয়। সংবাদাধ্যম অনুযায়ী, ২০ বছর বয়সে দিলদার তার অভিনয় জীবন শুরু করেন। তার...বিস্তারিত

তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের ৪ দেশ: পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) চারটি দেশ ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে ৩ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। ড. হাছান জানান, এ তিন হাজার কর্মীর দক্ষতার ওপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী...বিস্তারিত

আওয়ামী লীগ সরকারকে ভারত-চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে’

‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভারত ও চীন ‘খালি হাতে ফিরিয়ে দিয়েছে’ বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, ‘বর্তমানে অর্থনৈতিক অবস্থা চরম আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য চীন ও ভারতে তারা (আওয়ামী সরকার) ভিক্ষা করতে গিয়েছিল। তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ, আওয়ামী...বিস্তারিত

আমার বাসায় কাজ করেছে, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে হাত যখন দিয়েছি, আমি ছাড়বো না। দুর্নীতিবাজ ধরছি বলেই, এখন সবাই জানতে পারছেন। আমার বাসায় কাজ করে গেছে, সেও এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলেই না। তার অপরাধ জানতে পেরেছি। পরে তাকে বের করে দিয়েছি। নিজের মতো ব্যবস্থা নিয়েছি। রোববার (১৪ জুলাই) বিকাল ৪টার পর প্রধানমন্ত্রীর সরকারি...বিস্তারিত

ঢাকা কি বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে?

বসবাসযোগ্য শহর হিসেবে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬৮। এক বছর আগের অবস্থান ছিলো ১৬৬। এক বছরে দুই ধাপ অবনতি হয়েছে এই শহরের। এই তালিকায় বিশ্বের মাত্র পাঁচটি শহরের অবস্থা ঢাকার চেয়ে খারাপ। ইকোনমিস্টের প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে ঢাকার এই অবস্থানের কথা জানা গেছে। তারা জরিপে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি...বিস্তারিত

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের স্থানীয় সময় বিকাল ৬টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারসহ যথাযথ অভ্যর্থনা...বিস্তারিত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান। স্থানীয়সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা...বিস্তারিত

দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূস

অর্থপাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসসহ সাতজন। সোমবার (৮ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এ আবেদন করেন। হাইকোর্টে আবেদন করেছেন- ড. মুহাম্মদ ইউনূস, নুরজাহান বেগম, মো. শাহজাহান, নাজনীন সুলতানা, হিজ্জাতুল ইসলাম, নাজমুল ইসলাম, আশরাফুল হাসান। জানা যায়, বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের...বিস্তারিত

চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ১০ টাকা

সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কেজিতে ২ থেকে ১০ টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন সংকট নয়, অটোমিল মালিকদের কারসাজিতেই নিয়ন্ত্রণ নেই চালের বাজারে। মিল মালিকদের দাবি, ধান সংকট ও ধানের দাম বেশি হওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে। যশোরে ঈদের আগে বাসমতি চাল বিক্রি হয় ৭৪ টাকা কেজিতে। এখন তা বেড়ে হয়েছে ৮৪ টাকা। এ ছাড়া...বিস্তারিত

প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা সই‌য়ের সম্ভাবনা

চার‌ দি‌নের সফ‌রে সোমবার (৮ জুলাই) চীন যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। সফ‌রে দুই দে‌শের ম‌ধ্যে ২০‌টি সম‌ঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে রোববার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান ড. হাছান। পররাষ্ট্রমন্ত্রী জানান, চী‌নের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৮ থে‌কে ১১ জুলাই...বিস্তারিত

বেরিয়ে আসছে বেনজীরের ‘থলের বিড়াল’, মুখে কুলুপ দুদকের

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের মোট ৪৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৫২ টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে বিপুল এই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের কবলে তারকারা

যুক্তরাষ্ট্রে ফিল্মফেয়ার অনুষ্ঠানে যোগ দিতে শিকাগোর একটি পাঁচতারা হোটেলে অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়েছেন দুইবাংলার তারকারা। সবাই প্রাণ বাঁচানোর জন্য অধিকাংশ শিল্পী হোটেলের সিঁড়ি ভেঙে ছুটেছেন নীচ তলায়। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় তখন ভোর সাড়ে পাঁচটার দিকে হোটেলের কোনো একটি রুমে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে ঘুম ভাঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অরিন্দম...বিস্তারিত