fbpx
হোম amirulmanik

amirulmanik

‘বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত-শত শহীদদের জানাই শ্রদ্ধা।’ বুধবার (৭ আগস্ট) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির...বিস্তারিত

এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না: ড. ইউনূস

প্রধান উপদেষ্টার পদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই প্রস্তাবে সায় দিয়েছেন শান্তিতে নোবেলবিজয়ী ড. ইউনূস। এ বিষয়ে বিবিসিকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?’ বৈষম্যবিরোধী...বিস্তারিত

হাতিরঝিলে একাধিক লাশ উদ্ধার

হাতিরঝিল থেকে একাধিক লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এসব লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে লেকের পাড়ে একটি লাশ তোলা হলে শত শত মানুষ ভিড় করে। যুবকের মাথায় ও বুকে গুলির আঘাত রয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে নাম লেখা রয়েছে বাপ্পি আহমেদ।...বিস্তারিত

চিত্রনায়ক ফেরদৌস কি পালিয়েছেন?

ছাত্র-জনতার এক দফা দাবির জেরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। ইতিমধ্যেই হাসিনা সরকারের মন্ত্রী, এমপিদের অনেকেই বিদেশে পালিয়েছেন। কেউ কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন। আবার কয়েকজন বিদেশ পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন। শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস পিঠ বাঁচাতে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে আরেকটি সূত্র বলেছে, তিনি দেশের অভ্যন্তরেই গা...বিস্তারিত

বিমানবন্দরে আটক ড. হাছান মাহমুদ

বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।সোমবার শেখ প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে। পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত...বিস্তারিত

শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে একথা জানিয়েছেন এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ একথা জানিয়েছে। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে...বিস্তারিত

মা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।’ প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি...বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠন হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। বিকেল ৪টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনা প্রধান এ তথ্য জানান। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। সেনাপ্রধান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তে এসেছেন তারা। এই প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন সেনাপ্রধান। এরপরই ঘোষণা হবে অন্তর্বর্তীকালীন...বিস্তারিত

দিল্লিতে শেখ হাসিনা, যাবেন লন্ডনে

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে।লাইভে বলা হয়েছে, নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। একটি...বিস্তারিত

শাটডাউনকে পুঁজি করে সহিংসতার সুযোগ দেওয়া হবে না: ওবায়দুল কাদের

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে পুঁজি করে কাউকে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে সহ্য করা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে যে...বিস্তারিত

কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে ইতিবাচক বার্তা পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ বৃহস্পতিবার সরকারি চাকরিতে কোটা নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ কথা বলেছেন। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের...বিস্তারিত

মাদারীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ-পুলিশের হামলা, শিক্ষার্থী নিহত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শকুনী লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। নিহত শিক্ষার্থী মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকার স্বপন দের ছেলে দীপ্ত দে। তিনি মাদারীপুর সরকারী কলেজের রসায়ন...বিস্তারিত

লাশের ওপর দিয়ে আলোচনায় না, সরকারকে শিক্ষার্থীরা

কোটা আন্দোলন সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছেন, আলোচনা তো আগেও হতে পারতো। আলোচনা আর গোলাগুলি একসঙ্গে হয় না। লাশের ওপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন,...বিস্তারিত

ত্রিমুখী সংঘর্ষে সাত শিক্ষার্থীসহ সারা দেশে নিহত ১১

রাজধানীসহ সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের-যুবলীগের সংঘর্ষে সাত শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার উত্তরা-আজমপুর এলাকাতেই ঝরেছে ৬ প্রাণ। এ ছাড়া রাজধানীর ধানমন্ডি, বাড্ডা, সাভার, মাদারীপুর ও নরসিংদীতে একজন করে মোট ১১ জন মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও দেশের বিভিন্ন গণমাধ্যমের...বিস্তারিত

হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী শিক্ষার্থীরা

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার জেরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনাসহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও...বিস্তারিত

বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কেন ডিবি অভিযান চালালো না, প্রশ্ন রিজভীর

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘যখন সব নেতাকর্মী, সব সাংবাদিক উপস্থিত ছিলেন, তখন কেন আসেননি? মাঝরাতে কেন আসলেন? শূন্য কার্যালয়ে যেকোনও চক্রান্ত আঁটা যায়। এর আগেও তারা এমন করেছে।’বুধবার (১৭ জুলাই) রাত ১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের দফতর বিভাগের...বিস্তারিত

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক

কক্ষ ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ হামলায় জড়িত ছাত্রলীগের সবাই। এ সময় একটি কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে জানা গেছে। এ ছাড়া ঢাবির সবগুলো নারীদের হল থেকে ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।...বিস্তারিত

কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি-জামায়াত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায়। গতকাল (মঙ্গলবার) তাদের ষড়যন্ত্রে সারাদেশে ছাত্রদল ও ছাত্রশিবির সহিংসতা করেছে। বিশেষ করে তারা ঢাকায় পরিস্থিতি ঘোলা করেছে। এর মধ্যে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা জেলা ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী...বিস্তারিত

পুলিশের সঙ্গে বিএনপি-সমমনা দলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ

গায়েবানা জানাজা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গতকাল মঙ্গলবার নিহত ছয়জনের স্মরণে বিএনপি ও সমমনা দল আয়োজিত গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। গায়েবানা জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর...বিস্তারিত

আন্দোলকারীদের দখলে রাবির সব হল, পালালো ছাত্রলীগ

মোটরসাইকেলে আগুন ও ২টি রামদা উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ ছাড়াও ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কক্ষসহ আনুমানিক ১০টি কক্ষ ভাঙচুর করেছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে যান বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু...বিস্তারিত