fbpx
হোম amirulmanik

amirulmanik

যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু’

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই তথ্য জানিয়েছেন। খবর ডয়চে ভেলের। সোমবার (১৯ আগস্ট) তেল আবিবে ব্লিংকেন জানান, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেয়ানিয়াহু তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। এখন এই প্রস্তাব হামাস মেনে নিক। ব্লিংকেন বলেছেন, ইসরায়েলের...বিস্তারিত

কোন ‘স্ট্যাটাসে’ ভারতে রাখা হয়েছে শেখ হাসিনাকে

বিবিসির প্রতিবেদন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নিয়ে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। সেদিন সন্ধ্যায় ওই বিমানঘাঁটিতে তাদের স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার পরদিন...বিস্তারিত

অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছুই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকের সামনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই...বিস্তারিত

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন।...বিস্তারিত

কৃষ ৪’-এ হৃতিকের বিপরীতে শ্রদ্ধা

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও জুটির হরর কমেডি ছবি ‘স্ত্রী ২’ মাত্র তিন দিনে প্রায় ২০০ কোটি টাকা আয় করেছে। শুধু টাকার অংকে নয়, দর্শক থেকে শুরু করে সমালোচক মহল সবখানেই ইতিবাচক প্রতিক্রিয়াও পাচ্ছেন এই জুটি। শ্রদ্ধা-রাজকুমারের কাছে একেবারে ধরশায়ী হয়েছেন অক্ষয় কুমার, তাপসী পান্নু, জন আব্রাহামের মতো তারকারা। ‘স্ত্রী...বিস্তারিত

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...বিস্তারিত

সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা

সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদীন ফারুক। সোমবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেন। ২০১১ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। সে সময় লক্ষ্মীপুর-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এ বি এম...বিস্তারিত

সরিয়ে দেওয়া হলো তাপস-আতিককে

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন আতিকুল ইসলাম। প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব...বিস্তারিত

আন্দোলনে আহতদের চিকিৎসায় সংকট কাটছে না

সরকারি-বেসরকারি নানা ঘোষণার পরও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সংকট কাটছে না। পুরো প্রক্রিয়ায় এক ধরনের সমন্বয়হীনতাও দেখা যাচ্ছে। বিচ্ছিন্নভাবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসলেও রোগীরা কতটুকু পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন আছে। হাসপাতালের অপারেশন ও শয্যা ফ্রি করা হলেও অনেককে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফলে আহতদের চিকিৎসার পুরোটাই ফ্রি করা...বিস্তারিত

জুলাই বিপ্লবে আহতদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি ফারুকীর আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন আছেন শত শত মানুষ; যাদের অনেকেই সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার টাকার অভাবে হাসপাতালেও যেতে পারেননি। তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী...বিস্তারিত

ছোট্ট জাবিরের গুলি লাগে, কয়েক হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারেননি মা–বাবা

‘দৌড়ে এসে দেখি জাবিরের ঊরুতে গুলি লেগেছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তে শরীর ভিজে গেছে বাচ্চাটার। ওর বাবা ওকে কোলে নিয়ে দৌড়াতে লাগলেন। পরে আমি ওকে কোলে তুলে নিই। ছুটে যাই হাসপাতালে। কয়েকটি হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারিনি ওকে’—কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মা রোকেয়া বেগম। গুলিতে নিহত জাবিরের মা রোকেয়া বেগম বলেন, ‘জাবিরের বাবার কষ্টটা...বিস্তারিত

এখনো ৭ জন আছেন সেনাবাহিনীর আশ্রয়ে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কিছু রাজনৈতিক ব্যক্তিসহ কয়েকজন নাগরিকরা সেনানিবাসে আশ্রয় চান। প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় নিজ উদ্যোগে...বিস্তারিত

আরমানকে মুক্ত করতে টিউলিপের সহায়তা চেয়েছিল পরিবার দীর্ঘ ৮ বছর নিখোঁজ থাকার পর গত ৫ আগস্ট মধ্যরাতে ‘বন্দিদশা’ থেকে মুক্তি পান জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান। ৬ আগস্ট পরিবারের কাছে ফেরেন তিনি। এরপর থেকেই আয়নাঘরে তার ‘বন্দিদশা’ নিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য সামনে আসছে। এর মধ্যেই শনিবার (১৭ আগস্ট) ব্রিটিশ...বিস্তারিত

দেশ পুনর্গঠনের পর নির্বাচন: ড. ইউনূস

দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ডিএমপিতে আবারও বড় রদবদল, একযোগে বদলি ১২ এডিসি

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারো বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো....বিস্তারিত

আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু

ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার লোহার খাঁচা একে একে সরিয়ে ফেলা হচ্ছে। শনিবার (১৭ আগস্ট) আদালতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার ঢাকার আদালতের কয়েকটি এজলাস কক্ষ থেকে সরিয়ে ফেলা হয় লোহার খাঁচা। গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচা সরানের কাজটি করছেন। পর্যায়ক্রমে...বিস্তারিত

আজও প্রাসঙ্গিক তারেক মাসুদের সৃষ্টিকর্ম

মানবজীবনের বাস্তব ঘটনা, দ্বন্দ্ব-সংঘাতের গল্প বলতে চলচ্চিত্র নির্মাণের সংগ্রাম শুরু করেছিলেন প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদ। তথাকথিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সেলুলয়েডের ফিতায় তুলে ধরতে চেয়েছেন সাধারণ মানুষের গল্প। তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে রুপালি পর্দায় তুলে এনেছেন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নানা অসংগতি। বলা চলে, স্বাধীন ধারার চলচ্চিত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছিলেন তারেক মাসুদ। গুণী এই...বিস্তারিত

শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান সারজিসের

শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। সেই সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সারজিস বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২০১৩...বিস্তারিত

বাংলাদেশে সহিংসতায় ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে ঢাকাসহ সারাদেশে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) নর্থইস্ট নিউজকে টেলিফোনে দেওয়া ৪৫ মিনিটের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায়- বেশিরভাগই ছাত্র ও তরুণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ বাহিনী...বিস্তারিত

বগুড়ায় শিক্ষক ‘হত্যা’, শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে বগুড়ায় হত্যা মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন (৩৫) নিহতের ঘটনায় শুক্রবার (১৬ আগস্ট) এ মামলা করা হয়। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন। সেলিম হোসেনের বাড়ি...বিস্তারিত