fbpx
হোম amirulmanik

amirulmanik

ত্রিপুরা প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বন্যার মূল কারণ: তারেক রহমান

বন্যার মূল কারণ প্রতিবেশী দেশ ভারতের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনও কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয়। বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা। হঠাৎ...বিস্তারিত

ডিজিএফআই দিয়ে বিচারপতি সিনহাকে দেশত্যাগে বাধ্য করেন শেখ হাসিনা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কী কী ঘটেছিল তার সঙ্গে। সংবিধানের ষোড়ষ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য...বিস্তারিত

ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য?

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে। আর তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও উঠেছে। এখনো ভারতে রয়েছেন...বিস্তারিত

শামা ওবায়েদের বিরুদ্ধে হত্যা মামলা

ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুকে (৫২) আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে এ মামলাটি করেন। নগরকান্দা থানার...বিস্তারিত

হত্যা মামলার আসামি হলেন ফেরদৌস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের...বিস্তারিত

শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে

শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন। বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি)...বিস্তারিত

বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি। বিবৃতিতে তিনি লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃখজনক মুহূর্তে বাংলাদেশের...বিস্তারিত

বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিলো সেনাবাহিনী

বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পদবির সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী,...বিস্তারিত

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। রিমান্ড...বিস্তারিত

নিহত-আহত ছাত্র-জনতাকে সহায়তা, জনমনে স্বস্তি ফেরাতে তৎপরতা চলছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এরপর সারা দেশে বিচ্ছিন্নভাবে শুরু হয় সহিংস কর্মকাণ্ড। এতে জড়িত থাকা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে। একই সঙ্গে নৈরাজ্য প্রতিরোধ করে জনমনে স্বস্তি ফেরাতে তৎপরতা চালাচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের...বিস্তারিত

তাপস-মুন্নীকে একহাত নিলেন ন্যান্সি

দেশের মিউজিক ভিত্তিক একমাত্র টিভি চ্যানেল গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর সমালোচনায় সরব হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে গান বাংলা চ্যানেলকে কটাক্ষ করে ‘প্রাণ বাংলা’ বলে সম্বোধন করেছেন তিনি। একইসঙ্গে তাপসকে ‘তানসেন’ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের স্ট্যাটাসে ন্যান্সি...বিস্তারিত

সাইবার নিরাপত্তা আইনে এবার পলকের বিরুদ্ধে মামলা

‘মিথ্যা তথ্য প্রচার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের’ অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মো. সোহাগ মল্লিক নামের একজন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। মামলা এজাহারে বলা...বিস্তারিত

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানি পিছিয়ে রোববার

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য তারিখ নির্ধারণ করে বৃহস্পতিবার (২২ আগস্ট) এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর...বিস্তারিত

বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখেরও বেশি মানুষ, দুজনের মৃত্যু

চলমান বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। আলী রেজা জানান, এখন পর্যন্ত ১...বিস্তারিত

শাকিল আহমেদ ও ফারজানা রুপা আটক

একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আজ বুধবার দুজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। শাকিল ও ফারজানা স্বামী-স্ত্রী। বিমানবন্দর সূত্র জানায়, আজ সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল...বিস্তারিত

৩ নদীর ১১ বাঁধ ভেঙে ফেনীর ৭০ গ্রাম প্লাবিত, ফুলগাজী ও পরশুরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সিলোনীয়া, মুহুরী এবং কহুয়া নদীর ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) পরশুরামের দক্ষিণ শালধর, ফুলগাজীর দৌলতপুর, নিলক্ষী, কিসমত ঘনিয়ামোড়াসহ বেশ কয়েকটি এলাকার ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে দুই উপজেলার...বিস্তারিত

১৪ লাখ টাকা বাড়িভাড়া পরিশোধ করেননি বিচারপতি মানিক

১৪ লাখ টাকা বাড়িভাড়া পরিশোধ করেননি বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সরকারি বাড়িভাড়া পরিশোধ না করাযর বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (২১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, তদন্ত কমিশনার, অনুসন্ধান কমিশনার ও সচিব বরাবর এ নোটিশ দেন সুপ্রিম...বিস্তারিত

চলে গেছেন শেখ হাসিনা, রেখে গেছেন ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার ঋণ

২০০৮ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল মাত্র ৩৩.৬৬ বিলিয়ন ডলার। সম্প্রতি ৫ আগস্ট ছাত্র অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। তার বিদায়ের সময়, দেশে ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ বিলিয়ন ডলারে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের মোট ঋণ পৌঁছেছে ১৮ লাখ ৩৫ হাজার...বিস্তারিত

ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলেন, যারা ব্যাংকটির অর্থ আত্মসাৎ করে চলে গেছেন, তাদের যদি নামে-বেনামে কোনো শেয়ারহোল্ডিং থাকে তা আমরা টেকওভার করছি।...বিস্তারিত

আন্দোলনে আহতদের চিকিৎসার্থে কনসার্টের উদ্যোগ

জুলাইয়ের ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থীসহ বহু মানুষ, অনেকে আহত হয়ে এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। সামর্থ্যের অভাবে তাদের অনেকেই সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনে আহত এসব ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সংগীতশিল্পী আসিফ আকবর। তাদের চিকিৎসার জন্য কনসার্টের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আসিফ আকবর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,...বিস্তারিত