fbpx
হোম amirulmanik

amirulmanik

নারী সমন্বয়কের পরামর্শে জাতির কাছে জয়ের ক্ষমা প্রার্থনা

২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে ৫০ জনকে আসামি করে সম্প্রতি মামলা দায়ের হয়েছে। এই মামলার অন্যতম আসামি অভিনেতা-নির্মাতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। হামলার ঘটনাটি সংঘটিত হয়েছিল ২০১৫ সালের ২০ এপ্রিল। ওই সময়টাতে মানে ২০১৫ সালের এপ্রিল মাসে জয় দেশেই ছিলেন না, ছিলেন নেপালে!বুধবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায়...বিস্তারিত

যৌক্তিক সময়ে সরকারই নির্বাচন দেবে: বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে.. অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো সময় দেয়নি বিএনপি। যৌক্তিক একটি সময়ে সরকারই নির্বাচনের তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে...বিস্তারিত

টিপু মুনশি ৪ দিনের রিমান্ডে

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক রেজাউল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার চার দিনের...বিস্তারিত

হাসিনার বিরুদ্ধে মোট একশটি হত্যা মামলা হলো।

সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনাসহ ৫২ জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে এ নিয়ে হাসিনার বিরুদ্ধে মোট একশটি হত্যা মামলা হলো। এর মধ্যে গণহত্যায় উসকানি দেওয়ায় ৩২ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট রাজধানীর শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে নিহত রিহানের বাবা গোলাম...বিস্তারিত

বোনের মৃত্যু ও একই দিনে মা

একই দিনে মা প্যাট্রিসিয়া ক্যারি ও বোন অ্যালিসন ক্যারিকে হারিয়েছেন জনপ্রিয় গায়িকা মারায়া ক্যারি। বিনোদনবিষয়ক গণমাধ্যম পিপলডটকমকে পাঠানো এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। ‘আমার হৃদয় ভেঙে গেছে, গত সপ্তাহান্তে আমার মা চলে গেছেন। দুঃখজনকভাবে একই দিনে বোনও মারা গেছেন’, বিবৃতিতে এভাবেই বলেছেন ৫৫ বছর বয়সী গ্র্যামিজয়ী গায়িকা। যদিও মারায়ার মা ও বোনের মৃত্যুর...বিস্তারিত

আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন সাকিবের মামলা নিয়ে

জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদমাধ্যমে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদমাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তরপর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ এলে আসিফ নজরুল এ কথা বলেন।...বিস্তারিত

প্রভাবশালীরা নামে-বেনামে কত টাকা আত্মসাৎ করেছেন তার হিসাব হচ্ছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে-বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছেন, তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং...বিস্তারিত

বিদ্যুৎ-জ্বালানির যেখানেই হাত দেই, সেখানেই দুর্নীতি: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, তেল দেয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ ও জ্বালানিখাতে যেখানেই হাত দেয়া হচ্ছে, সেখানেই দুর্নীতি। পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে, অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেয়া হবে। বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদফতরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়...বিস্তারিত

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত কোটা সংস্কার আন্দোলন, সরকার পতনের আন্দোলনে রূপ নিলে গত ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও অন্য অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১)...বিস্তারিত

কঙ্গনাকে হত্যার হুমকি

বলিউড কেরিয়ারে অনেকদিন থেকেই বলতে গেলে খরা চলছে অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌতের। এদিকে সামনেই তার ছবি এমার্জেন্সি মুক্তি পাওয়ার কথা। এ সিনেমার প্রচারনা নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী । তবে শিখ সম্প্রদায়ের দাবি, এখানে দেখানো গল্প তাদের মর্যাদা হানি করছে। এর আগেই তারা ছবি মুক্তি আটকানোর দাবি জানিয়েছেন। এবার তো...বিস্তারিত

এবার ইনুকে জুতা-ডিম নিক্ষেপ

সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতা-ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে। এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া, তুলে নেবো আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন...বিস্তারিত

মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা কলকাতার সচিবালয়ে প্রবেশের চেষ্টা করায় পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। খবর আনন্দবাজারের। মঙ্গলবার (২৭ আগস্ট) মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের মাথা ফেটে...বিস্তারিত

আরাফাত আটক

বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি। এরপর থেকে দলের আন্তর্জাতিক বিষয়ে কাজ শুরু করেন। চিত্রনায়ক ফারুক মারা গেলে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। ২০২৩...বিস্তারিত

অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা

ভারতের মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন। এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত। আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, আরজি করকাণ্ডে উত্তাল রাজ্য। এর তীব্র নিন্দা করেছেন টালিউড ও বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। এর মধ্যেই টালিউড অভিনেত্রী শ্রীলেখাও প্রতিবাদ...বিস্তারিত

বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার দিলো চীন

বাংলাদেশে চলমান বন্যাকবলিত মানুষদের পাশের দাড়িয়েছে চীন সরকার। বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে দেশটি। আজ রোববার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুদানের চেক তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, চীনা রেড ক্রসও বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক লাখ মার্কিন ডলারের...বিস্তারিত

খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় আসামি জায়েদ খান, জয় ও সাজু খাদেম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ...বিস্তারিত

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন। আজ রোববার বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা...বিস্তারিত

সম্পদের পাহাড় গড়েছেন আছাদুজ্জামান মিয়া, তদন্তে দুদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার গাড়ি, বাড়ি, প্লট, ফ্ল্যাট-কী নেই। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। শুধু নিজের নামেই নয়; স্ত্রী, ছেলে-মেয়ে এবং শ্যালক-শ্যালিকার নামেও গড়েছেন বিপুল সম্পত্তি। অভিযোগ রয়েছে, ডিএমপিতে ‘ঘুষ’ এবং বদলি বাণিজ্যে গড়ে তুলেছেন এসব সম্পদ। তার বিপুল সম্পদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুকক)। যুগান্তরের অনুসন্ধানি প্রতিবেদনে এসব তথ্য...বিস্তারিত

ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৫ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বদলিরা হলেন- ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানায়, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো....বিস্তারিত

নতুন গান ‘বিজয় উল্লাস’ নিয়ে হায়দার হোসেন

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন। গানে গানে দেশ, সমাজ, মানুষ ও নানা অসংগতির কথা তুলে ধরেন। তার বেশ কিছু গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এই শারীরিক অসুস্থতার মধ্যেও দেশের জন্য নতুন গান বেঁধেছেন এই শিল্পী। গানের শিরোনাম ‘বিজয় উল্লাস’। গানটি লেখা ও সুর হায়দার হোসেনের নিজের। গানটির সংগীত পরিচালনা...বিস্তারিত