গাজীপুরে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
গাজীপুরে তউসিফুল ইসলাম মুন্না নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকালে টঙ্গী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কাজীপাড়া এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী বড় ছেলে মুন্নাকে বাসার ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে, ছোট ছেলেকে স্কুলে নিয়ে যান। বাসায় ফিরে মুন্নার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন তিনি। ...বিস্তারিত