হোম ক্রীড়া টাইগারদের কোচ নিয়োগে শুধু নাম দেখে নয়: পাপন
টাইগারদের কোচ নিয়োগে শুধু নাম দেখে নয়: পাপন

টাইগারদের কোচ নিয়োগে শুধু নাম দেখে নয়: পাপন

13
0

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আগামী বছরের ১৮ ও ২১ মার্চ ঢাকায় মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জুলাই) আইসিসির সভা শেষে এ কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। 

এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচটি পাবে আন্তর্জাতিক স্বীকৃতি। এশিয়া একাদশে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ক্রিকেটার নিয়ে দল গঠন করা হবে বলে জানান পাপন। 

এছাড়াও জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে হাথুরুসিংহের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। শ্রীলঙ্কা সিরিজের আগে তার সাথে কোনো আলোচনা করা যাবে না জানিয়ে পান বলেন, এই সিরিজের পর তিনি যদি আসার ইচ্ছা প্রকাশ করেন তবে তিনিও একজন প্রার্থী হবেন।

টাইগারদের কোচ নিয়োগে এবার শুধু নাম দেখে নয়, বেশ যাচাই বাছাই শেষেই সিদ্ধান্ত নেয়ার কথা বলেন পাপন।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *