fbpx
হোম amirulmanik

amirulmanik

কাশ্মীর নিয়ে গম্ভীর-আফ্রিদির ঝগড়া

ভারতের গৌতম গম্ভীর আর পাকিস্তানের শহিদ আফ্রিদির শত্রুতা পুরনো। দুজনেই ক্রিকেট থেকে অবসর নিলেও মাঝেমধ্যেই সোশ্যাল সাইটে ঝগড়ায় মেতে ওঠেন। এবার তাদের ইস্যু কাশ্মীর। গতকালই কাশ্মীর উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সেই কাশ্মীর নিয়ে টুইটারে যুদ্ধে মেতে উঠলেন চিরবৈরী দুই দেশের দুই সাবেক তারকা। ৩৭০ ধারা নিয়ে...বিস্তারিত

“সম্প্রচারের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে কাজ করছে সরকার”

টেলিভিশন চ্যানেলে কোন ডাবিং করা অনুষ্ঠান সম্প্রচার, বিদেশী শিল্পী কলাকুশলীদের কাজ করার ক্ষেত্রে অনুমতির প্রয়োজন থাকলে অনেক চ্যানেল তা মানছে না অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেছেন, দেশে সম্প্রচারের ক্ষেত্রে পুরোপুরি শৃঙ্খলা আনতে কাজ করছে সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। গণমাধ্যমের উন্নয়নে সরকার বেশকিছু...বিস্তারিত

ফখরুলসহ বিএনপির শীর্ষ চার নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

হত্যার হুমকির মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ চার নেতাকে ছয় সপ্তাহ পর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এ সময়ের মধ্যে তাদের গ্রেফতার বা হয়রানি করা যাবে না বলে আদেশ দেন তারা। এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪ নেতা হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা পৌনে একটায় বিচারপতি শেখ মোহাম্মদ...বিস্তারিত

এবার পাকিস্তানি কাশ্মীরকেও নিজেদের দাবি করল ভারত

জম্মু-কাশ্মীরের ওপর থেকে ভারতের বিশেষ মর্যাদা তুলে নেয়ার ঘটনায় বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়। কাশ্মীরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এরমধ্যে কাশ্মীরকেও নিজেদের বলে দাবি করেছে ভারত। মঙ্গলবার (০৬ আগস্ট) লোকসভায় এক ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জম্মু-কাশ্মীর ভারতের একটি অখণ্ড অংশ। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও রয়েছে। লোকসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল উপস্থাপন করেছেন কেন্দ্রীয়...বিস্তারিত

ফের বাড়লো স্বর্ণের দাম

১২ দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে ১১৬৬ টাকা। মঙ্গলবার (০৬ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। সোমবার (০৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির খবর নিশ্চিত করা হয়েছে।...বিস্তারিত

৪০ দিনে পুরো কুরআন হিফজ করলেন ৯ বছরের শিশু

মুহাম্মদ সাদিক নূর আলম। তার বাড়ি বগুড়া সদর উপজেলার বড় কুমিরায়। বাবা মুহাম্মাদ আতাউর রহমান ও মা আঁখি বেগমের তিন সন্তানের মধ্যে সে দ্বিতীয়। বগুড়া জেলার সান্তাহার রোডে গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ- এর হিফজ বিভাগের ছাত্র সে। মাত্র ৪০ দিনে পবিত্র কুরআন শরিফের পুরো ৩০ পারা হিফজ শেষ করেছ সাদিক নূর আলম। এতে প্রকাশ পেয়েছে...বিস্তারিত

কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলে তারা কাশ্মীরি জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানান। এ সময় শিক্ষার্থীরা ‘কাশ্মীর চাই আজাদি’ কাশ্মীরের বীর জনতা, লও লও লও সালাম’ কাশ্মীরের বীর জনতা, আমরা আছি তোমার সঙ্গে’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা...বিস্তারিত

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামীকাল

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক আগামী ৭ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দিতে আগামীকাল (বুধবার ০৭ আগস্ট)  ঢাকা ত্যাগ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে বাংলাদেশ প্রতিনিধিদল তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইন্দিরা...বিস্তারিত

মোদিকে ইমরানের হুশিয়ারি

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করায় ‘বিশেষ মর্যাদা’ হারিয়ে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এনিয়ে ভারতকে একপ্রকার হুঁশিয়ারি জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে, ভারতের এই পদক্ষেপ ‘অবৈধ’ এবং ‘একতরফা’। পাকিস্তান জানায়, দিল্লি একতরফা ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক ভাবে ‘বিতর্কিত’ ভূখণ্ড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবেও তা উল্লেখ...বিস্তারিত

শুক্রবার মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন ১২০টি দেশের ধর্মপ্রাণ মুসলিমরা । শুক্রবার (৯ জুন) মিনার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। বাংলাদেশি হাজিদের হজের করণীয় বিষয়ে জানাচ্ছেন সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস। শুক্রবার মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। অন্যান্য দেশের হাজিদের মতো বাংলাদেশের হাজিরাও শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। তাদের হজের করণীয় বিষয়বালী জানিয়ে দিচ্ছেন হজ...বিস্তারিত

লাখ টাকার হাট কোটি টাকায় ইজারা নিলেন এক নারী

সরকারের আহ্বানকৃত দরপত্র মূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এই দরের তিন গুণেরও বেশি মূল্য তথা এক কোটি ১৫ লাখ ৫০০ টাকায় একটি অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা নিয়েছেন এক নারী। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জের পিডব্লিউডি’র খালি জায়গায় নির্ধারণ করা হয়েছে এই হাটের স্থান। হাটটির জন্য ১৫টি শিডিউলও ক্রয় করা হয়। তবে...বিস্তারিত

বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন আবেদন হাইকোর্টে

আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির শীর্ষ চার নেতা। তারা হলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৬ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে এ আবেদন জমা দেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। এর আগে,...বিস্তারিত

‘ডক্টরেট বা ব্যারিস্টার নামের আগে ব্যবহার করা ঠিক নয়’: হাইকোর্ট

নামের আগে অনেকেকেই ডক্টরেট বা ব্যারিস্টার লিখতে দেখা যায়। এবার হাইকোর্ট একটি ভিন্নধর্মী পর্যবেক্ষণ দিলো। ডক্টরেট’ বা ‘ব্যারিস্টার’ কখনোই কোনো ব্যক্তির নামের অংশ হতে পারে না বলে হাইকোর্ট এক রায়ে বলেছেন। হাইকোর্ট বলেছেন, আদেশ বা রায়ে শুধু বিচারকের নাম এবং তিনি কোন আদালতের বিচারক, তা উল্লেখ থাকাই সংগত এবং বাঞ্ছনীয়। নিম্ন আদালতের বিচারকের নামের আগে...বিস্তারিত

জেলা সংবাদ-কক্সবাজার: সবজি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে!

সবজি যেন কক্সবাজারের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ৬০ টাকা কেজি দরের নিচে কোনো সবজিই এখানকার বাজারে মিলছে না। শাকের আঁটিও মিলছে না ৩০/৪০ টাকার নিচে। প্রতিদিনের খাবারে নূন্যতম সবজি যাদের আবশ্যিক, এমন নিম্নআয়ের পরিবারগুলো রীতিমতো অসহায় হয়ে পড়েছে। শুক্রবার কক্সবাজার শহরের বিভিন্ন বাজার ঘুরে সবজির এমনই উচ্চমূল্য দেখা গেছে। বিক্রেতারা বলছেন, রোহিঙ্গা, অতিবর্ষণ আর বন্যায়...বিস্তারিত

ইয়াবাসহ এনজিও কর্মী আটক

রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে গোপন সংবাদের ভিক্তিতে এক এনজিও নারী কর্মীকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কে রামু-মরিচ্যা বিজিবি’র যৌথ চেকপোস্টে এক এনজি’ও কর্মীকে ৯৫০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত এনজিও কর্মীর নাম মুবিনা ইয়াসমিন। তার বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বলে জানা গেছে। মুবিনা ইয়াসমিন’কে বিজিবি রামু থানায় সোপর্দ করার পর তার...বিস্তারিত

১০ বছরের গবেষণায় কৃত্রিম হাড় তৈরীতে সফল ইরান !

ইরানের শহীদ বেহেশতি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পলিমার-সিরামিক মিশ্রণের উপাদানের মাধ্যমে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে হাড় তৈরি করতে সফল হয়েছেন। ইতোমধ্যে তৈরীকৃত হাড় পাঁচজন রোগীর উপর সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। হাড় ভাঙ্গা বা হাড়ে ডিফেক্ট বিভিন্ন কারণে হতে পারে যেমন জন্মগত কারণ, টিউমার, ক্যান্সার এবং দুর্ঘটনায় ঘটে। ইরানে সড়ক দুর্ঘটনার মাত্রা বেশি হওয়ায়, হাড় ভাঙ্গা...বিস্তারিত

ডেঙ্গু থেকে রক্ষা পেতে লম্বা জামা-পায়জামা পরার পরামর্শ মেয়রের

এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রবিবার নগর ভবনে মূল ফটকের সামনে মসজিদের ইমামদের মাঝে অ্যারোসল স্প্রে বিতরণ অনুষ্ঠানে এ পরামর্শ দেন মেয়র। তিনি বলেন, আপনারা লম্বা জামা, পায়জামা এবং মোজা পরতে পারেন। একটু সচেতন হলে আমরা ডেঙ্গু...বিস্তারিত

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। শনিবার (০৩ আগস্ট) ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে বাংলাদেশ ভ্রমণ সতর্কতার হালনাগাদ তথ্যে বলা হয়, বাংলাদেশে সারাবছরই ডেঙ্গু জ্বরের মতো রোগ দেখা দেয়। এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভ্রমণের...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে আবারও হামলা, নিহত ৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হামলার রেশ কাটতে না কাটতে দেশটির ওহিও অঙ্গরাজ্যে আবারও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ আগস্ট) দিনগত রাত ১টার দিকে রাজ্যের ডেটন এলাকায় একটি পানশালার বাইরে ওই হামলার ঘটনা ঘটে। ওইদিন সকালে টেক্সাসের এলপাসো শহরের ওয়ালমার্টে বন্দুকধারীর এলোপাতাড়ি গুড়িতে ২০ জন নিহত হন। এই হামলায়...বিস্তারিত

মোহনা টিভির সিনিয়র রিপোর্টার নিখোঁজ

মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান নিখোঁজ রয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর রাজধানীর গুলশান এক নম্বর গোল চত্বর থেকে নিখোঁজ হন তিনি । ওই দিন বিকালে মায়ের সঙ্গে দেখা করতে যান তিনি। পরে মায়ের সঙ্গে কথা শেষ করে মিরপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুজির পরও এখন পর্যন্ত সন্ধান মেলেনি। এ নিয়ে...বিস্তারিত