হোম আন্তর্জাতিক শুক্রবার মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা
শুক্রবার মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা

শুক্রবার মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা

31
0

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন ১২০টি দেশের ধর্মপ্রাণ মুসলিমরা । শুক্রবার (৯ জুন) মিনার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। বাংলাদেশি হাজিদের হজের করণীয় বিষয়ে জানাচ্ছেন সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস।

শুক্রবার মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। অন্যান্য দেশের হাজিদের মতো বাংলাদেশের হাজিরাও শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। তাদের হজের করণীয় বিষয়বালী জানিয়ে দিচ্ছেন হজ অফিসের কর্মকর্তারা।

হজ প্রশাসনিক দলের প্রধান জহির আহমেদ বলেন, আমাদের পক্ষ থেকে হজের মূল কার্যক্রমের প্রশিক্ষণ দেয়া হচ্ছে হাজিদের।

নির্বিঘ্নে হজ পালনে বাংলাদেশি হাজিদের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে হজ কাউন্সিল।

হজ্ব কাউন্সিলর মাকসুদুর রহমান বলেন, হজ যাত্রীরা কোন প্রকার কষ্ট ছাড়া যাতে তাদের যাত্রা শুরু করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে।

শনিবার আরাফার ময়দান এবং মুজদালিফায় কাটাবেন হাজিরা। রোববার বায়তুল্লাহ তাওয়াফ এবং কোরবানির মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

(31)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *